আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংখামী সাধকদের ইতিহাস ১০১ করছি তার প্রকৃতিই তো ভিন্ন। এর সঙ্গে পার্থিব লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কোন তুলনাই চলে না। ব্যস! আমাদের আশ্রয় ও শক্তিদাতা একমাত্র আল্লাহই । আপনার ও বাটিস্থ ছোট-বড়, আত্মীয়-পরিজন সকলের ওপর সালাম। ২1৪8৫ ৮515155 4115 ১০৯৪ 054355 515 4111 515 পুনর্বার বন্দী মিসর ছিল “ওয়াহদাতু'ল -ওজ্দ” “আকীদার স্থায়ী কেন্দ্র। বিখ্যাত সূফী কবি ইবনু'ল-ফারিদ (র) এই “আকীদার একজন উৎসাহী প্রচারক ছিলেন। তার কবিতায় ও কাব্যের নানা স্থানে উক্ত মতবাদের ঝলক দেখতে পাওয়া যায়। ৬৩২ হিজরীতে কৰি ইনতিকাল করেন। ইবনে তায়মিয়া (র) খোলাখুলিভাবে উল্লিখিত 'আকীদার সমালোচনা ও তা প্রত্যাখ্যান করতেন এবং স্বীয় দরস মাহফিল ও ব্যক্তিগত বৈঠকে তীর (ইবনু'ল-ফারিদ-এর) বাণী ও কর্মের সমালোচনা করতে থাকতেন। কেননা তার মতে ওয়াহ্দাতু'ল-ওজ্দ “আকীদা ছিল কুরআন ও সুন্নাহর পরিপন্থী এবং এ মতবাদকে তিনি শেষ যুগের সূফী বুুর্গদের অতিরিক্ত বাড়াবাড়ির অন্তর্গত মনে করতেন। তিনি তার গ্রন্থের নানা জায়গায় হযরত শায়খ “আবদুল কাদির জীলানী (র) ও শায়খ *আদীয়্যি ইবন মুসাফির উমুবীর ন্যায় মুহাকিক ও দৃঢ় বিশ্বাসী সূফী দরবেশের নাম অত্যন্ত আদব, সম্মান ও শ্রদ্ধার সঙ্গে নিয়েছেন। কিন্তু তিনি তার সমসাময়িক বুযুর্গ, সূফী দরবেশদের সমালোচনা করতে আদৌ ইতস্তত করতেন না, যারা তার মতে গ্রীক দর্শন এবং মিসর ও ভারতীয় জ্যোতির্বিদ্যা (1৯১) দ্বারা প্রভাবিত ছিলেন। শায়খ (র)-এর এসব বক্তৃতা ও সমালোচনায় তাসাওউফপন্থী মহলে উত্তেজনার সৃষ্টি হয়। মিসরের বিখ্যাত শায়খ-ই তরীকত ইবনে “আতাউল্লাহ্‌ আল-ই্কান্দারী (আল-হিকাম প্রণেতা) তাসাওউফপন্থী মহলের পক্ষ থেকে শাসন কর্তৃপক্ষের নিকট ইবনে তায়মিয়া (র)-র বিরুদ্ধে নালিশ করেন। সৃফীদের একটি বড় দল স্বয়ং কেল্লায় গিয়ে ইবনে তায়মিয়া (র)-র নামে অভিযোগ পেশ করে। সুলতান এসব অভিযোগে প্রভাবিত হয়ে 'দারু'ল-'আদল'-এ একটি বৈঠক অনুষ্ঠানের এবং এজন্য প্রয়োজনীয় তদন্তের নির্দেশ দেন। এ মজলিসে ইবনে তায়মিয়া (র) স্বয়ং অংশ নেন এবং নিজেই নিজের মোকদ্দমার ওকালতি করেন। তার যুক্তিপূর্ণ ও জোরদার বক্তব্যে সবাই নিশ্চুপ মেরে যায় এবং ইমামের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়। আস-21700010,2-০010,

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।