আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

১০০ শায়খুল ইসলাম হাফিজ ইবৃন তায়মিয়া (র.) মনেপ্রাণে আমার নিজের ও আপনার জন্য আল্লাহ তা'আলার দরবারে মঙ্গল প্রার্থনা করে থাকি । আপনিও আমাদের জন্য দু'আ করুন যেন আল্লাহ পাক আমাদের ভাগ্যে শুভ ও কল্যাণ নির্ধারণ করেন। আল্লাহ পাক তার অপার অনুগবহে কল্যাণ ও রহমত এবং হেদায়াত ও বরকতের এমন সব দরজা উন্মুক্ত করে দিয়েছেন যা প্রথমে আমার কল্পনায়ও ছিল না। আমি সব সময় এখান থেকে বেরিয়ে পড়বার চিন্তায় রয়েছি এবং আল্লাহ্‌র দরবারে ইস্তেখারা করছি। কেউ যেন একথা মনে না করে, আমরা আপনার নৈকট্য ও সান্নিধ্যের মুকাবিলায় পার্থিব ও জাগতিক কোন স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছি। জাগতিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া তো দূরের কথা (নেফল পর্যায়ের কোন কিছুর ভেতর থেকে), এমন কিছুর অগ্রাধিকার দেবার জন্যও প্রস্তুত নই যার মুকাবিলায় আপনার নৈকট্য ও খেদমত ধর্মীয় দিক দিয়েও উত্তম। কিন্তু এমন কিছু জরুরী ও গুরুতত্পূর্ণ ব্যাপার ও সমস্যা রয়েছে যা পরিত্যাগ করলে আমাদের সাধারণ ও বিশেষ দু'ধরনের ক্ষতির আশংকা রয়েছে। যিনি এখানে উপস্থিত তিনিই কেবল তা পরিমাপ করতে পারবেন, অন্য কেউ নয়। আপনার খেদমতে তাই আবেদন, আপনি আল্লাহ্‌র কাছে অধিক পরিমাণে দু'আ করতে থাকুন যেন তিনি আমাদের অনুকূলে কোন কল্যাণকর ফয়সালা প্রদান করেন (অর্থাৎ আমরা মিসরেই অবস্থান করব- নাকি ঘরে ফিরব)। কেননা আল্লাহই সকল কিছু সম্পর্কে খবরদার, পক্ষান্তরে আমরা একেবারেই বেখবর। সঠিক পরিমাপ সম্পর্কে তিনিই অবহিত, পক্ষান্তরে আমরা অজ্ঞ। তিনি গোপন ও প্রকাশ্য সকল বস্তু সম্পর্কেই ওয়াকিফহাল। নবী করীম সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লাম ইরশাদ করেন ঃ মানুষের সৌভাগ্য এই যে, সে আল্লাহ্‌র দরবারে মঙ্গল প্রার্থনা করে, তার ভাল-মন্দের ফয়সালার ভার তারই ওপর ন্যস্ত করে এবং তিনি যে ফয়সালা করেন সত্তুষ্ট চিত্তে তা মেনে নেয়। আর তার মন্দ ভাগ্য এই যে, সে ইন্তেখারা ও আল্লাহ্‌র দরবারে মঙ্গল প্রার্থনা করা পরিত্যাগ করে এবং তীর প্রদত্ত ফয়সালায় অসন্তোষ ও অতৃপ্তি প্রকাশ করে । আম্মা! আপনি তো জানেন, একজন ব্যবসায়ীও ভিন দেশে থাকা অবস্থায় যখন তার টাকা-পয়সা ও মালমাত্তা নানা হাতে ও নানা জনের কাছে ইতস্তত বিক্ষিপ্ত থাকে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে ও অবস্থানের মেয়াদ বাড়াতে বাধ্য হয় যতক্ষণ পর্যন্ত না সে বিক্ষিপ্ত টাকা-পয়সা আদায় ও মালমাস্তা গুছিয়ে নিতে সক্ষম হয়। আর আমরা যে মহান উদ্দেশে ও বিরাট কাজের জন্য অবস্থান আড-81000010,2-০010,

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।