আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংঘ্ামী সাধকদের ইতিহাস ৯৯ ৮১১১5 ৬5-78-8৮55 5511511 11 শি ০৫৬৮৯ ৮৯ ৮১১০৭১৩১৯০৩ 1১০৯ আহমদ ইবনে তায়মিয়ার পক্ষ থেকে মাখদৃমা ওয়ালেদা সাহেবার প্রতি। আল্লাহ্‌ পাক তাঁর অফুরন্ত নে“মত ছারা তীর চক্ষু শীতল রাখুন, স্বীয় অনুগ্ধহ দ্বারা তাকে ধন্য করুন এবং তাকে স্বীয় দাসীদের অন্তর্গত করুন আসসালামু 'আলায়কুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি সেই আল্লাহ পাকের শোকর গুযারী করছি যিনি ভিন্ন অন্য কোন মা'বৃদ নেই। প্রশংসার যোগ্য একমাত্র তিনিই এবং তিনিই সকল বস্তুর ওপর ক্ষমতাবান। আল্লাহর রহমত ও শান্তি নাযিল হোক শেষ নবী, মুত্তাকীদের ইমাম, আল্লাহ্‌র বান্দা ও রসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লাম ও তার বংশধরদের ওপর । আপনার খেদমতে আমি এই পত্র লিখছি। আমার অবস্থা সম্পর্কে অবহিত করতে গিয়ে আপনাকে জানাচ্ছি, আল্লাহ পাক আমাকে যে নে'মত ও পুরস্কারে ভূষিত করেছেন এবং মহাদানে আমাকে অনুগৃহীত করেছেন, আমি তা বেশ বুঝতে পারছি। এজন্য আমি তার দরগায় শোকর গুযারী করছি। অধিকস্তু আরও বেশী পাবার জন্য তার দরবারে প্রার্থনা জানাচ্ছি। তার নে'মত অফুরন্ত এবং তার অনুগবহ সংখ্যাতীত। আপনার অবগতির জন্য লিখছি, এ মুহূর্তে কতক জরুরী কাজের জন্য আমি মিসরে অবস্থান করছি। এক্ষেত্রে আমি যদি কোন প্রকার অলসতা কিংবা গাফিলতির আশ্রয় নিই তাহলে দীন-দুনিয়া উভয়টিরই অকল্যাণ ও ক্ষতির আশংকা রয়েছে। আল্লাহ্‌র কসম করে বলছি, এখানে আমি আমার নিজস্ব এখতিয়ার কিংবা ইচ্ছায় অবস্থান করছি না আর আপনার থেকে আমার এই সুদূর অবস্থান আমি নিজে এখতিয়ার করি নি। (আমার হৃদয়াবেগ ও আগ্রহের অবস্থা হল,) মন চায়, হায়! আমার যদি পাখির মত দু'টো পাখা থাকত আর আমি যদি পাখায় ভর দিয়ে একবার উড়লেই আপনার কাছে পৌছে যেতে পারতাম! কিন্তু হায়! সুদূর মিসর প্রবাসীর হৃদয় কন্দরের শুমরে মরা কান্নার আওয়ায ও চিত্র এবং তার অক্ষমতা ও অসহায়ত্ একমাত্র ভুক্তভোগী ছাড়া আর কেউ বুঝবে না। আপনি যদি প্রকৃত অবস্থা জানতে পারেন তাহলে আপনি (দীনী জযবা ও বুলন্দ হিম্মতীর কারণে) এ মুহূর্তে আমার মিসরে অবস্থানের পক্ষেই রায় দেবেন। যতদূর আমার ইচ্ছা, আমি এক মাস কালও মিসরে অবস্থান ও বসবাস করবার কখনো সংকল্প নেই নি, বরং আমি প্রত্যহ আস-21000010,2-০010,

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।