আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

৯৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) দর্স প্রদান ও জনকল্যাণ জেল থেকে বেরিয়ে আসবার পর ইবনে তায়মিয়া (র) দরস প্রদান ও জনকল্যাণমূলক কর্মে মশগুল হয়ে পড়েন। মিসরের পরিবেশ তখন তার জন্য উপযোগী ছিল না। “আলিম-“উলামা ও কাযীগণ তীর সম্পর্কে নানা রকমের বিভ্রান্তি ছড়িয়ে রেখেছিল । সূফী সম্প্রদায়ও (যাদের ভেতর তওহীদে ওজুদীর গন্ধ বেশ ভালই পাওয়া যেত) তীর প্রতি ভ্রান্ত ধারণা পোষণ করত এবং তার প্রতি বিত্ষ্ণ ছিল। মযহাব চতুষ্টয়ের ভেতর কেবল হান্বলী মযহাব ও নানান 'আকাইদের ভেতর থেকে কেবল “আকাইদে সলফ” (প্রাচীন বুযুর্গদের 'আকীদা)-এর ওকালত ও প্রতিনিধিত্রে জন্য দেশে কোন শক্তিশালী প্রভাবশালী ব্যক্তিত্ব বর্তমান ছিল না।১ অপরাপর মযহাবের বড় বড় কাষী ও 'আলিম বর্তমান ছিলেন। এই সমস্ত কারণে ইবনে তায়মিয়া (র) মিসরে আরো কিছুকাল অবস্থান, দর্স প্রদান ও কল্যাণধর্মী কাজে আত্মনিয়োগের সংকল্প গ্রহণ করেন। অতঃপর তিনি দস্তরমত ও দন্তরহীনভাবে দর্স প্রদান করতে এবং মজলিস অনুষ্ঠান শুরু করে দেন। নির্ভেজাল “ইলমী ও কালামশাস্্রীয় মসলা-মাসায়েলের ওপর কায়রোর বিখ্যাত মাদরাসা, বিশেষত সালিহিয়া মাদরাসায় তিনি কয়েকটি দর্স প্রদান করেন। এর ফলে বিশিষ্ট জনেরা ও বোদ্ধা লোকেরা উপকৃত হয় এবং তারা তার প্রকৃত ধ্যান-ধারণা ও “আকীদা বিশ্বাস সম্পর্কে অবহিত হয়। দর্স প্রদানের এই ধারা ছ'মাস কাল চলে, যার ফলে সাধারণ ও বিশিষ্ট সকলেই ধর্মীয় ও তন্ব্গত দিক দিয়ে উপকৃত হয় এবং জনগণ তাঁর এঁকান্তিক নিষ্ঠা, অসাধারণ মেধা, প্রতিভা ও গভীর প্রতি ব্যাপকভাবে আকৃষ্ট হয়। মায়ের নামে ইবনে তায়মিয়া (র)-র পত্র ইবনে তায়মিয়া (র) মিসরে এসেছিলেন হঠাৎ করে। তার ধারণা ছিল না, তাকে এখানে এত দীর্ঘ সময় অবস্থান করতে হবে। তার মাতাসহ গোটা পরিবারই ছিলেন সিরিয়ায় । তিনি ভালভাবে ফিরে আসবেন, এই আশায় তারা অধীরভাবে অপেক্ষা করছিলেন। ইবনে তায়মিয়া (র) ধর্মীয় মুসলিহাতের খাতিরে যখন কিছুকাল মিসরে অবস্থানের ফয়সালা করলেন তখন তিনি তার ওয়ালেদা মুহতারামাকে তার এই সংকল্পের কথা জানিয়ে দেন এবং এজন্য তার নিকট অনুমতি প্রার্থনা করেন। প্রেরিত পত্র ছিল সূক্ষ্ম আবেগ-অনুভূতি, পবিত্র ভালবাসা, সন্তান সৌভাগ্য, পুরুষোচিত উৎসাহ-উদ্দীপনা ও দৃঢ়তার সাক্ষাৎ প্রতিফলন আর এ পত্র লেখা হয়েছিল অত্যন্ত সরল ও সাবলীল ভাষায়। প্রেরিত পত্র এখানে উদ্ধৃত করা গেল £ ২. আকম্মিকভাবে সে সময় কাষী হাম্বলী খুবই সীমিত জ্ঞান ও উপলব্ধির অধিকারী ছিলেন এবং তারই কারণে হাহ্বলীদের পাল্লা ছিল দুর্বল (দ্র. ইবনে কাছীর, পৃ. ১৪/৩৭) আড০-21700010,2-০010,

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।