৯৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) চার মাস পর (১৪ই সফর, ৭০৭ হি.) পুনরায় তার মুক্তির চেষ্টা চলে। কাযীউ'ল-কুযাত বদরুদ্দীন ইব্ন জিমা+আ স্বয়ং তার সঙ্গে মোলাকাত করেন এবং অনেকক্ষণ কথা বলেন । কিন্তু তিনি জেলের বাইরে আসতে রাষী হন নি। অবশেষে ২৩শে রবী'উ'ল-আওয়াল তারিখে আমীর হুসসামুদ্দীন মুহিন্না ইবন “ঈসা মালিকু'ল-আরব১ স্বয়ং জেলখানায় যান এবং শায়খ (ইবনে তায়মিয়া)-কে কসম দেন। অতঃপর তিনি তাকে সাথে করে নায়েব-ই মিসর-এর ঘরে নিয়ে আসেন । আমীর হুসসামুদ্দীন তাকে তার সঙ্গে দামিশক নিয়ে যেতে চাচ্ছিলেন। কিন্তু নায়েব-এ সালাতানাত (সাম্রাজ্যের ভাইসরয়) পরামর্শ দেন, শায়খ (র)-কে এখনও কিছুদিন মিসরে অবস্থান করাই ভাল হবে যাতে লোকে তার 'ইল্ম ও মর্যাদা সম্পর্কে পরিমাপ করতে পারে এবং তার থেকে উপকৃত হতে পারে। ইব্ন তায়মিয়া (র)-এর চারিত্রিক সমুন্নতি ইতোমধ্যে ইব্ন তায়মিয়া (র)-র সীরাত তথা জীবন-চরিতের সমুন্নতি অধিকতর উজ্জ্বলভাবে প্রতিভাত হয়। তিনি কোন শক্তির সামনেই তীর উন্নত মস্তক অবনত করেন নি কিংবা কোন জাগতিক প্রেরণা অথবা আর্থিক স্থার্থই তার পবিত্র চরিত্রকে কলুষিত করতে পারেনি। তিনি সুলতান প্রদত্ত খেলাত ও উপহার-উপটৌকনাদি গ্রহণ করতেও পরিষ্কার অস্বীকার করেন। তার দ্বিতীয় কৃতিতৃপূর্ণ অবদান হল, তিনি জেল থেকে বের হতেই তার সব বিরোধীকে এবং সে সব লোককে যারা তাঁকে কষ্ট দিতে প্রয়াস পেয়েছিল, মাফ করে দেন। এক্ষেত্রে তাকে কে কত কষ্ট দিয়েছিল কিংবা কে কতটা বিরোধিতায় নেমেছিল সে বিচারে তিনি যান নি। তিনি পরিষ্কার ঘোষণা দেন, কারুর বিরুদ্ধে তার কোন অভিযোগ নেই এবং কাউকে তিনি জওয়াবদিহিরও সম্মুখীন করতে চান না। কারা মুক্তির পর তিনি সিরিয়াতে যে চিঠি লিখেছিলেন তাতে তিনি বলেনঃ ₹১০ ৩ ১৯ ০৩৪ ৩। আশি ২৮০৪১০৭৭৮০০ ৩১৮০০ -0450351 1১৬ 053 59551 5 ৮১09। ০০ ১৪ ৬7৮৮ ২৯4১১ ১৯ ৬ ১০৪ ৬৭৪৪৪ ১. আবীর হুসসামুদ্দীন আরব বংশে আমীরানা খান্দানের সদস্য এবং সিরিয়ার একজন প্রভাবশালী ও শক্তিশালী রঈস ছিলেন। সিরিয়ার অধিবাসী হবার কারণে তিনি ইব্ন তায়মিয়ার জিহাদী তৎপরতা ও সংস্কার-প্রচেষ্টা সম্পর্কে মিসরীয়দের তুলনায় অধিকতর জ্ঞাত ছিলেন । এজন্য তিনি ইবনে তায়মিয়ার মুক্তির ব্যাপারে বিশেষ আগ্রহ দেখান। তার এঁকান্তিক আগ্রহ. উচ্চ বংশ ও স্বাধীনতাপ্রিয়তার কারণে তিনিও তাঁর আগ্রহে সাড়া দেন এবং কারাগারে বাইরে মাসতে সম্মত হন । আস০-21000010,2-০010,
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।