সংখামী সাধকদের ইতিহাস ৯৫ তাকে, ইবনে মাখলৃফ প্রমুখকে সইতে হয় । আমি একথা এজন্য বলছি, আমাকে এ ধরনের কথা বলার জন্য বলা হয়েছে যা তার জন্য ক্ষতির কারণ হতে পারে । আমি তাতে রাযী হই নি। কেননা আমি তার আন্তরিক সুহৃদ । আল্লাহর কসম! আমি কখনো তীর সঙ্গে প্রতারণা করি নি। যদি তার সঙ্গে প্রতারণা করতাম তাহলে একথা আমি প্রকাশ করতাম না (আমাকে এমন কথা বলতে বলা হয়েছে যা বললে তার ক্ষতি হবে)। সৎ ও আল্লাহতীরুতার কাজে আমি তাদের উভয়ের সহযোগী । আপনি তাকে এও বলে দেবেন, সেই বুনিয়াদ যার উপর যাবতীয় কায়-কারবার দুরস্ত হতে পারে তা হল এই যে, সকলেই আল্লাহ্র দিকে প্রত্যাবর্তন করুক এবং মাহে রমযানের এই পবিত্র ও বরকতময় দশকে তওবা করুক। মানুষের দিল ও অত্যন্তর ভাগ যখন ঠিক হয়ে যাবে তখন তার বাহ্যিক দিক আপনা-আপনি ঠিক হয়ে যাবে। "যারা মুক্তাকী ও পরোপকারী-আল্লাহ তাদের সঙ্গেই থাকেন।” [আল-কুরআন] - ৩৬ ০৯3০1315850 35 ৮০ 4111 ৩। কারা অভ্যন্তরে সংস্কার প্রয়াস, তা*লীম ও তার প্রভাব আল-কাওয়াকিবু'দুর্িয়ার লেখক শায়খুল ইসলামের সমসাময়িক ও সহপাঠী শায়খ 'আলামুদ্দীন আল-বারযালীর বরাত দিয়ে লেখেন ৪ শায়খ যখন মজলিসে গেলেন, দেখতে পেলেন, কয়েদীরা খেল-তামাশা ও আমোদ-প্রমোদে মন্ত। আর এভাবেই তারা নিজেদের মনকে ভুলিয়ে রাখে এবং সময় কাটায় । তাস, দাবা প্রভৃতি খেলার বেশ প্রতাপ সালাতের কাযা ছিল স্বাভাবিক ব্যাপার । শায়খ এ সবের বিরুদ্ধে আপত্তি তোলেন এবং কয়েদীদেরকে নিয়মিত সালাত আদায়, আল্লাহ্র দিকে মনোনিবেশ, সৎ কর্ম, তসবীহ-তাহলীল, তওবা-ই ইস্তিগফার ও আল্লাহর দরবারে দু'আ ও মুনাজাতের প্রতি তাদের মনোযোগ আকর্ষণ করেন। তিনি তাদেরকে সুন্নাহর তা'লীম ও কল্যাণকর কাজে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করতে শুরু করেন। ফলে অল্লদিনেই 'ইল্ম ও ধর্ম চর্চা এমনভাবে শুরু হয়ে যায় যে, এই জেলখানা অনেক মাদরাসা ও খানকাহ্র চেয়েও বেশী প্রোজ্ল ও বরকতময় হয়ে ওঠে । লোকে শায়খ (র)-এর ব্যক্তিত্র সঙ্গে এতখানি সম্পৃক্ত এবং জেলের এই ধর্মীয় ও ইলমী পরিবেশের প্রতি এতটা আকৃষ্ট হয়ে পড়ে যে, অনেক কয়েদী জেল থেকে মুক্তি পাবার পরও তীর সঙ্গ পরিত্যাগ প্রস্তুত ছিল না, বরং জেলে তার খেদমতে অবস্থান করাকেই অধিকতর পছন্দ করত ।১ ১. আল-কাওয়াকিবুদ্দরিয়, ১৮১ পুঠ //-2110001002-0010
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।