৯৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) মূলনীতির অন্যতম । এখন তুমি দূত (ইবনে মাখল্ফ) যদি ইসলাম ধর্ম ও খরিস্ট ধর্মের ভেতর পার্থক্য করতে না পার, যারা হযরত “ঈসা মসীহ ও তার শ্রদ্ধেয়া মাতার নিকট দু'আ প্রার্থনা করে তাহলে আমি কি করতে পারি! কিন্তু যারা সায়্যিদা নফীসা১-কে 'রব' বানায় এবং বলে যে, তিনি ভীত-স্ত্স্ত লোককে আশ্রয় দেন, বিপদগ্রস্ত লোকের ফরিয়াদ শোনেন, দরকারী সাহায্য করেন এবং তারা তার স্নেহের ছায়া ও প্রভাব তলে আছে, এই বিশ্বাসে তারা তাকে সিজদা করে এবং মানুষ যেভাবে আসমান-যমীনের রব তথা প্রভু-প্রতিপালকের দরবারে কান্নাভেজা কণ্ঠে দু'আ করে, ঠিক তেমনি তারা তার নিকট মিনতি জানায়। তারা এমন জীবিতের ওপর নির্ভর করে যার ইন্তিকাল হয়ে গেছে আর সেই জীবন্ত সত্তার ওপর ভরসা করে না যিনি চিরঞ্জীব থাকবেন, যার লয় নেই, ক্ষয় নেই এবং যিনি অবিনশ্বর। এতে কোনই সন্দেহ নেই, এমন সত্তাকে শরীক করা যিনি সায়্যিদা নফীসা থেকে উত্তম তাদের শরীক করা থেকে অধিকতর শক্তিশালী হবে ।২ এখন বাকী থাকল রসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলায়হি'স-সালাম-এর অধিকার (আমার পিতামাতা তার ওপর কুরবান হোন)। যেমন তার ভালবাসাকে আপন প্রাণ, সম্পর্কিত জন ও বিত্ত-সম্পদের মুকাবিলায় অথাধিকার প্রদান করা এবং তার প্রতি ভক্তি-্রদ্ধা পোষণ, তাকে মর্যাদা প্রদর্শন, তীর সুন্নাহর অনুসরণ ও আনুগত্য ইত্যাদি। তা এগুলো তো বিরাট ব্যাপার! ঠিক তেমনি তাকে দু'আর ভেতর ওসীলা বানানো নিঃসন্দেহে উত্তম কাজ। কিন্তু তার নিকট দু'আ ও আশ্রয় প্রার্থনা করা এবং তার দোহাই দেওয়া হারাম । আমি এ বিষয়ের ওপর /৯..১1। 5 ৮! ৯/-1। ১১৮০। নামে একটি পুস্তক লিখেছি। এ পুস্তকে উল্লিখিত সমস্যার বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণ দিতে চেষ্টা করেছি, যে বিষয়ে আমার জানা মতে এর আগে অন্য কোন পুস্তকে এত ব্যাপক বিশ্লেষণ ও পর্যালোচনা করা হয়নি। ঠিক তেমনি সে সমস্ত কায়দা-কানূন ও ঈমানের মূলনীতি সম্বন্ধেও বহু নিবন্ধ ও পুস্তক-পুস্তিকা আমি লিখেছি যেগুলো দীন ইসলাম সম্পর্কে অত্যন্ত উপকারী। শায়খ (নস্র আল-মুনজী)-এর গোচরে একথা আসা দরকার । আমি আশংকা করি, না জানি গোটা ব্যাপারটাই তার হাতছাড়া হয়ে যায় এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়! এমন কিছু না ঘটে যায়, যার খারাপ পরিণতি ১. সায়াদা নফীসা আহলে বায়ত-এর অন্যতম এবং তার কবর কায়রোয় অবস্থিত । সাধারণ মানুষ এ কবরকে সম্মান জানিয়ে থাকে । ২. শায়খুল ইসলাম ইমাম তায়মিয়া (র) তওহীদ সম্পর্কিত আয়াত-ই কারীমা ও হাদীস পাক উদ্ধৃত করেছেন । ₹.৯॥। দেখুন । /দ-2110001003-0010
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।