সংখামী সাধকদের ইতিহাস ৯৩ কারুর পেছনে থাকব না । আমি এও বলছি, ইবনে মাখলৃফ আমার সঙ্গে যে ব্যবহারই করুক, আমি সাধ্যমত তার সঙ্গে ভাল ব্যবহারই করব । তার কল্যাণ কামনায় আমি চেষ্টার কোন ত্ুুটি করব না এবং তার শত্রুকেও আমি কথ্খনো সাহায্য করব না। আর প্রকৃত মদদ ও আশ্রয়দাতা তো আল্লাহই ! এটাই আমার নিয়ত এবং এটাই আমার অটুট সংকল্প, অথচ সকল বিষয় ও যাবতীয় অবস্থা সম্পর্কে আমি ওয়াকিফহাল। কিন্তু এও আমি জানি, শয়তান মুমিনের দিলে গোলযোগ ও অরাজকতার বীজ নিক্ষেপ করে আর আমি কথ্খনো আমার মুসলিম ভাইদের বিরুদ্ধে শয়তানের সহযোগী হব না। এই যে চক্র ও পেরেশানীর হাত থেকে মুক্তি পাবার পথ হল আল্লাহ্র দিকে প্রত্যাবর্তন করা, তার নিকট ক্ষমা প্রার্থনা ও তওবা করা এবং সাচ্চা দিল নিয়ে তারই দরবারে আশ্রয়প্রার্থী হওয়া। কেননা তিনি ভিন্ন আর কোন আশ্রয় নেই। ০4410815553 ১ ১৯৪ 54211314১০০ 81538 43025 4305 এখন বাকী থাকল ইস্তিগাছা তথা সাহায্য প্রার্থনার প্রশ্ন। তা এ ব্যাপারে তামাম দুনিয়ার মুসলমানরা একমত এবং ইসলামের এটা সুস্পষ্ট ও অকাট্য মসলা যে, আল্লাহ তা'আলা ভিন্ন অপর কারুর ইবাদত, কারুর নিকট দু'আ ও সাহায্য প্রার্থনা কিংবা কারুর ওপর তাওয়াকুল (নির্ভর) করা জায়েয নয় এবং কেউ যদি আল্লাহ্র নৈকট্য প্রাপ্ত ফিরিশতা অথবা প্রেরিত পয়গন্থরের ইবাদত তথা বন্দেগী করে কিংবা তার নিকট দু'আ অথবা সাহায্য প্রার্থনা করে, তবে সে মুশরিক। কোন মুসলমানের পক্ষে একথা বলা জায়েয নয়, "হে জিবরাঈল! হে মীকাঈল ! হে ইবরাহীম! হে মূসা ! ইয়া রাসূলাল্লাহ! আমাকে মাগফিরাত করুন অথবা আমার ওপর রহম করুন কিংবা আমাকে রিযিক দিন বা আমাকে সাহায্য করুন অথবা আমার ফরিয়াদ শুনুন কিং. আমার শত্রুর হাত থেকে আমাকে আশ্রয় দিন, 'আমাকে বাচান' এবং এ জাতীয় আরো কথা । এ সব একমাত্র আল্লাহ্র জন্যই খাস। এ সব একমাত্র তারই বৈশিষ্ট্যের অন্তর্গত এবং এটি বিরাট গুরুত্পূর্ণ ও বিখ্যাত মসলা। "উলামায়ে কিরাম যে সম্পর্কে বিস্তৃত ব্যাখ্যা-বিশ্লেষণ করে গেছেন এবং তারা আল্লাহ ও তদীয় রসূল (সা)-এর নির্ধারিত সীমারেখা ও অধিকারসমূহের ভেতর পার্থক্য বর্ণনা করে গেছেন।৯ এটি ইসলামের ১, এখানে শায়খুল-ইসলাম (র) তার বক্তব্যের সমর্থনে কুরআন পাকের বহু আয়াত ও হাদীস একত্র করেছেন। বিস্তারিত জানতে চাইলে দেখুন «1.১ /০ ₹১৯৯। ২1৮০5 ঘ-০--০4৬০০ 4০৯৮৯ //-2110001002-0010
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।