আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

৯২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) যা-ই কিছু লিখি না কেন, লোকে বলবে, শায়খ (র) তার আগেকার 'আকীদার ভেতর স্রাস-বৃদ্ধি ঘটিয়েছেন অথবা তিনি তার “আকীদা পরিবর্তন করেছেন। ঠিক আজকের মতই দামিশকে যখন আমার বিরোধীরা আমাকে আমার “আকীদা লিখে দেবার দাবী জানিয়েছিল, তখনও আমি আমার আগের লেখাই পেশ করেছিলাম । আমি বললাম, সিরিয়ায় তিনটি মজলিসে পঠিত “আকীদা এটিই এবং সিরিয়ার ভাইসরয় সরকারী ডাকের সঙ্গে তা আগেই পাঠিয়েছেন । আর এ সব লেখাই আপনার কাছে বর্তমান রয়েছে। তা ছাড়া 'আকীদা এমন কোন জিনিস নয় যা আমি আমার পক্ষ থেকে মনগড়াভাবে উদ্ভাবন করব, এমন কি দৈনিক একটি করে "আকীদার ঘোষণা দেব। আমি আগে যে “আকীদা প্রকাশ করেছি সেই *আকীদাই এখনো পোষণ করি এবং আপনাদের কাছে আমার যে লেখা রয়েছে সেটি আমারই লেখা । আপনারা সেটি দেখে নিন। এরপর তিনি ফিরে গেলেন। কিছুক্ষণ পর পুনরায় আসলেন এবং আমাকে কিছু লিখে দিতে বললেন। আমি বললাম $ বলুন, আমাকে কি লিখতে হবে? তিনি আমাকে ক্ষমাপত্র জাতীয় কিছু এবং আমি যেন কারুর সঙ্গে বিবাদ কিংবা বিরোধিতায় লিপ্ত না হই এ ধরনের অঙ্গীকারনামা লিখে দিতে বললেন। আমি তাকে আমার সম্মতির কথা জানিয়ে বললাম $ দেখুন, কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়; কারুর থেকে প্রতিশোধও আমি নিতে চাই না, তেমনি কারুর ওপর ঝাপিয়ে পড়া কিংবা কাউকে আক্রমণ করাও আমার ইচ্ছা নয়। এমন সকলকেই আমি মাফ করছি যারা আমার সঙ্গে বাড়াবাড়ি করেছে । আমি এটা লিখে দিতে চাইলাম । এরপর আমি বললাম, এটা লেখার কোন নিয়ম নেই। কেননা মানুষ তার হক মাফ করে দেবে, এটা লেখার অপেক্ষা রাখে না। আমি তাকে আরও বললাম, শায়খ নসর আল-মুনজীকে প্রকৃত অবস্থা সম্পর্কে অবশ্যই অবহিত করা দরকার যাতে তিনি চেষ্টা-তদবীর করে এর কিছুটা সংস্কার-সংশোধন ও ইন্তেজাম করেন। আমার একমাত্র লক্ষ্য হল আল্লাহ ও তদীয় রসূল (স)-এর আনুগত্য । আর যে জিনিস আমি আসলে বিপঙ্জনক মনে করি তা হল মিসরবাসীদের পারস্পরিক মতবিরোধ এবং একে অপরের কোন কথাকে কেন্দ্র করে না জানি কোথাও গোলযোগ ছড়িয়ে পড়ে যা শুরু হয়ে গেছে ! আর সিরিয়ায় যা কিছু ঘটেছে তা তো আপনার জানাই আছে, অথচ মিসরের তুলনায় সিরিয়ায় এক্যের সম্ভাবনা অনেক বেশী । আমি আল্লাহ্‌র কসম দিয়ে বলছি, গোলযোগের আগুন নেভাতে (তা সে মিসরেই হোক অথবা অন্য কোথাও) সাহায্যের হাত বাড়িয়ে দেবার ক্ষেত্রে আমি সবার অগ্রগামী থাকব এবং কল্যাণ ও মঙ্গলের প্রতিষ্ঠায় আমি //-211000103-0010

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।