মওলানা সাইয়েদ মানাধির আসান গীলানী ও মওলানা শাহ হালীম 'আতা আর ইহজগতে নেই ধারা এই সিলসিলার সর্বাধিক গুণথ্রাহী ছিলেন। ১ম খণ্ড প্রকাশের পর মণ্লানা গীলানী (র.)-ই সবচে" বেশি আনন্দ প্রকাশ করেছিলেন। বইয়ের প্রতিটি শব্দ গভীর আগ্রহে পড়েছিলেন এবং অত্যন্ত উৎসাহ ও প্রভাবমণ্তিত ভাষায় চিঠি লিখেছিলেন । আমাদের জানা মতে ভারত উপমহাদেশে মরহুমই ছিলেন শায়খ-ই আকবর-এর সমঝদার পাঠক ও বাহক । তদ্সত্েও তিনি ছিলেন শায়খুল ইসলাম (র.)-র ইমামত ও “আজমত-এর সমর্থক, তার গুণথ্াহী ও তার রচনার আগ্রহী পাঠক । আমার নিশ্চিত বিশ্বাস, আজ যদি তিনি বেঁচে থাকতেন তবে বর্তমান খণ্ড প্রকাশে খুবই আনন্দ পেতেন। মওলানা শাহ হালীম "আতা গোটা জীবনটাই নীরব নিভৃতে কাটিয়েছেন। জ্ঞানী মহলেও তীর পরিচিতি বড় একটা নেই। তার সম্পর্কে তারা কমই জানতে পেয়েছেন। কিন্তু আসলে এই উপমহাদেশে শায়খুল ইসলাম ও তাঁর ছাত্রদের জ্ঞান-ভাণার সম্পর্কে তার চেয়ে বেশী কেউ জানতেন না । তাদের রচনা ও গবেষণাকর্ম সম্পর্কে তিনি ছিলেন জীবন্ত বিশ্বকোষ । যদিও ১ম খষট তর সাহায্য ও দিক-নির্দেশনা থেকে বঞ্চিত হয় নি, কিন্তু ২য় খণ্ডেও তাঁর বিস্তৃত জ্ঞান, প্রথর স্থৃতিশক্তি ও তার মূল্যবান পাঠাগার লেখককে পরামর্শ ও সাহচর্য যুগিয়েছে এবং বর্তমান গ্রন্থের বিন্যাস ও সংকলনে তার এতটা হিস্যা রয়েছে, কৃতজ্ঞতা ও স্বীকৃতির উন্নত থেকে উন্নততর শব্দ চয়নও তার জন্য যথেষ্ট হবে না। এই শেষ যুগেও এ দু'জন বুযুর্গ প্রথম যুগের “উলামায়ে কিরামের “ইলম, নিঝিষ্টচিত্ততা, জ্ঞান নিমগ্নতা, বিস্তৃত দৃষ্টি ও গভীর অধ্যয়নের কথাই স্মরণ করিয়ে দেয়। আল্লাহ্ পাক তাদের উভয়কে ক্ষমা করুন ও তাদের দর্জা বুলন্দ করে দিন! প্রাচীন উৎস ছাড়াও বর্তমান গ্রন্থ রচনায় মিসরীয় মনীষী শায়খ মুহাম্মদ আবু যুহরাকৃত “ইবনে তায়মিয়া' নামক গ্রন্থ থেকে প্রভূত সাহায্য পেয়েছি। বিনয়ের সঙ্গে আমি এর স্বীকৃতি দিচ্ছি এবং এজন্য শুকরিয়া আদায় করা কর্তব্য মনে করছি। আল্লাহ্ তা'আলার দরবারে প্রত্যাশা, ১ম খণ্ডের ন্যায় বর্তমান খণ্ডটিও ভারতবর্ষের শিক্ষিত ও ধর্মীয় মহলে জনপ্রিয় হবে এবং গভীর আগ্রহে পড়া হবে। ১৭ই মহররম, ৭৬ হিজরী আবুল হাসান আলী দাইরা-ই শাহ 'আলামুল্লাহ (র.) রায়বেরেলী //-2110001002-0010
— Page 9 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.