আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

শায়খুল ইসলাম হাফিজ ইবন তায়মিয়া (র.) এরপর দূত বলল, জনাবে ওয়ালা! কথার মাঝে বাদশাহর নাম দয়া করে টেনে আনবেন না। কেউ বাদশাহর শানে কথাবার্তা বলে না । আমি বললামঃ জী, হ্যা! এ সময় কেউই বাদশাহ্‌র ব্যাপারে কোন কিছু কথা শুনতে সাহস করে না। আর এই যে ফেতনা তা এজন্যই । আমি সিরিয়া থেকেই একথা শুনেছিলাম, আমি বাদশাহর সমালোচনা করেছি বলে আমাকে অপবাদ দেওয়া হচ্ছে এবং তাকেও অপবাদ দেওয়া হয়েছে। কিন্তু আমি মনে করতাম, কেউ একথা বিশ্বাস করবে না। আমি তাকে বললাম, এ ব্যাপারে যে ক্ষতি হবে তজ্জন্য আমি দায়ী হব না। আমার ভয় কিসের আর কিসেরই বা আশংকা! এই মামলায় আমি যদি মারা যাই অর্থাৎ আমাকে যদি মেরে ফেলা হয় তাহলে আমি উন্নত দর্জার শাহাদত লাভ করব । আর এটা আমার জন্য বিরাট সৌভাগ্যের বিষয় হবে। কিয়ামতের দিন আমাকে সত্তুষ্ট করা হবে । আর যারা আমার হত্যার নিমিত্ত হবে, এ ব্যাপারে কোন না কোন ভূমিকা পালন করবে, কিয়ামত পর্যন্ত তারা লা'নত ও অভিশাপের পাত্র হবে । এজন্য যে, সমগ্র উম্মতে মুহাম্মদী জানে, আমি ন্যায় ও সত্যের ওপর মারা যাচ্ছি, যে ন্যায় ও সত্যসহ আল্লাহ পাক তদীয় রসূলকে প্রেরণ করেছেন। আর যদি আমাকে বন্দী করা হয় তাহলে কসম আল্লাহ্র! আমার বন্দিত্ব আল্লাহ্‌র পক্ষ থেকে একটি বিরাট নে'আমত হিসাবে পরিগণিত হবে । লোক আমার থেকে কিছু ছিনিয়ে নেবে এমন ভয় আমার নেই। আমি কোন মাদরাসার প্রিন্সিপাল নই, তত্ত্াবধায়কও নই আমার কোন জায়গা-জমিও নেই, নেই বিত্ত-সম্পদ। রাষ্্ীয় ক্ষমতার আমি মালিক নই, রাষ্ট্রীয় পদেও আমি সমাসীন নই । কি আছে আমার ছিনিয়ে নেবার ( যেজন্য আমি ভীত ও শংকিত হব) ? কিন্তু এ ব্যাপারে যা কিছু ক্ষয়ক্ষতি তা তোমাদেরই হবে এজন্য যে, যারা এ ব্যাপারে সিরিয়ায় বসে শত্রুতা করেছে, আমি জানি, তাদের উদ্দেশ্য তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এবং তোমাদের ধর্মের, তোমাদের রাষ্ট্রের ক্ষতি সাধন করা । তাদের কেউ কেউ তাতারীদের দেশে গেছে এবং কেউ কেউ, এখনো সেখানেই অবস্থান করছে। সেই সব লোকই তোমাদের দীন-দুনিয়া দু'টোই বরবাদ করতে উঠে পড়ে লেগেছে এবং আমাকে নিছক ঢাল বানিয়েছে। কেননা তারা জানে, আমি তোমাদের বন্ধু ও শুভাকাঙক্ষী এবং আমি তোমাদের ইহলৌকিক ও পারলৌকিক উভয় জগতেরই কল্যাণ চাই । এ ব্যাপারে আরও বহু কিছু কথা পর্দান্তরালে রয়ে গেছে যা সময়ে প্রকাশ পাবে। অন্যথায় মিসরে কারুর সঙ্গেই আমার কোন শত্রুতা ছিল না, ছিল না কোন বিরোধ । আমি সদা-সর্বদাই মিসরবাসীদের প্রিয়পাত্র, তাদের এবং তাদের শাসক ও 'আলিম-উলামার বন্ধ ও মদদগার থেকেছি। /-2110001002-0010

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।