শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) আপনি আপনার বিশ্বস্ত লোকদের থেকে এমন চারজনকে পাঠাবেন যারা সমঝদার হবেন, সত্য কথনে নির্ভীক ও আমানতদার হবেন যাতে করে আমি তাকে কোনরূপ না বাড়িয়ে-কমিয়ে কথা বলতে পারি । কেননা আমি জানি, আমার এ ব্যাপারে অনেক রকম মিথ্যাচার ও বিকৃতির আশ্রয় গ্রহণ করা হয়েছে। এরপর দারোগা এলেন এবং তার সঙ্গে ছিলেন আরো একজন । তাকে আমি চিনতাম না। কিন্তু লোকেরা আমাকে বলল, তার নাম “আলাউদ্দীন আত-তাবরিসী। যারা তাকে জানত এবং চিনত তারা তার প্রশংসাও করে। (লোকে জানে, আল্লাহ্ তা'আলা আমাকে ধৈর্য, সহ্য গুণ ও যে কোন ধরনের তিক্ত কথা শোনার মত শক্তি দান করেছেন এবং যে কোন সাধারণ ও ইতর শ্রেণীর লোকের সঙ্গেও আমি ন্যায় ও ইনসাফের সঙ্গে কথা বলি। সেক্ষেত্রে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত এবং রাষ্ট্রের দায়িত্বশীল লোকের সঙ্গে কথা বলার বেলায় তো কথাই নেই। কিন্তু দেখতে পেলাম তারা আমার সঙ্গে এমন পন্থা অবলম্বন করল, যদৃদ্বারা পরিমাপ করা যাচ্ছিল, তারা তাদের দাবী মেনে নেবার জন্য আমাকে বাধ্য করতে চাচ্ছিল। তারা একটি চিরকুটও বের করল যাতে সংঘটিতই হয় নি এমন সব ঘটনা, মিথ্যা ও মনগড়া কথা লেখা ছিল এবং তাতে পরিষ্কার আল্লাহ্র নাফরমানীর দিকে আহ্বান ছিল। আমি যখন তাদেরকে এর জওয়াব দিতাম এবং তাদেরকে আমার পয়গাম পেশ করতাম তখন তারা তা শুনবার জন্য তৈরি থাকত না, বরং তারা তাদের দাবী মেনে নেবার জন্য পীড়াপীড়ি করত এবং ওয়াদা নিতে চাইত, আমি আর আমার আগের কথায় ও মতে ফিরে যাব না (যদিও কুরআন ও হাদীসে আলোচনা-সমালোচনার ক্ষেত্রে ন্্র ও মিষ্ট ভাষা ব্যবহারের নির্দেশ এসেছে। কিন্তু জুলুম করা হলে সেক্ষেত্রে জালিমের বিরুদ্ধে কঠোর ও কর্কশ ভাষা ব্যবহারের ও আত্মমর্যাদাবোধে উদ্দীপ্ত হবার নির্দেশ রয়েছে)। কথা বলার একটা পর্যায়ে আমি তাদেরকে বললাম, এ ব্যাপারে আমার ফয়সালা করবার অধিকার নেই। এ ব্যাপারটা তো আল্লাহ্, তদীয় রসূল (স) ও তামাম দুনিয়ার মুসলমানদের | আল্লাহ্র দীনের পরিবর্তন-পরিবর্ধনের কোন ইখতিয়ার আমার নেই । আর আমি তোমাদের কিংবা অপর কারুর কারণে দীন ইসলাম থেকে সরে যেতে পারছি না, তেমনি পারি না মিথ্যা কিংবা অপবাদের স্বীকৃতি দিতে । যখন আমি দেখলাম, তারা এর ওপর পীড়াপীড়ি করছে তখন আমি কড়া ভাষায় কথা বলি। আমি তাদের বললাম ঃ বাজে কথা ছেড়ে দাও । গিয়ে নিজের চরকায় তেল দাও গে ! আমি তোমাদের কারুর কাছে এ দরখাস্ত //-2110001002-0010
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।