আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংখ্রামী সাধকদের ইতিহাস ৮৫ অর্থাৎ ৭০৬ হিজরীতে "ঈদের রাতে নায়েব-এ মিসর কয়েকজন বিচারপতি ও ফকীহ্‌র পক্ষ থেকে ইবনে তায়মিয়া (র)- কে মুক্তি দানের জোর তৎপরতা চলে। উপস্থিত কয়েকজন মুক্তির জন্য কতিপয় "আকীদা থেকে প্রত্যাবর্তনের প্রকাশ্য ঘোষণা দানের শর্ত আরোপ করে। ইবনে তায়মিয়া (র) ব্যাপারটা জানতে পেরে এ ধরনের ঘোষণা প্রদান করতে পরিষ্কার অস্বীকার করেন। ছ'বার তাকে দাওযাত জানান হয় যেন তিনি স্বয়ং এসে এ বিষয়ে আলাপ-আলোচনা করেন। কিন্তু তিনি তাতেও রাযী হন নি। তার জওয়াব বরাবর একই ছিল, 4541 ০১৯৪১০ ৮০০ ৪1। ২৮৯। ১৯৮4) (তারা আমাকে যে বিষয়ের দিকে আহ্বান করছে, তার তুলনায় জেলখানা আমার নিকট অধিকতর পসন্দনীয়)।১ স্বয়ং শায়খুল ইসলামের ভাষায় মতপার্থক্যের ভিত্তি ও মতামত বিশ্লেষণ সৌভাগ্যের বিষয়, স্বয়ং শায়খুল ইসলাম (র) তাঁর একটি পুস্তকে মিসরের বিতর্ক সভা, অতঃপর কারাবন্দী থাকাকালীন বিভিন্ন ঘটনা, মুক্তির ব্যাপারে জোর তৎপরতা ও শায়খ কর্তৃক তা অস্বীকার, এতদসত্তে স্বীয় মত ও পথের ব্যাখ্যা-বিশ্লেষণ নিজেই করেছেন। পুস্তকটি অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই পুস্তকের মাধ্যমে বহু নতুন নতুন ও জরুরী বিষয় সম্পর্কে জানা গেছে। উক্ত পুস্তকের বিভিন্ন স্থান থেকে তার কিছু উদ্ধৃতি এখানে পেশ করা হচ্ছে।২ একদিন জেলের দারোগা আমার নিকট এলেন এবং বললেন $ নায়েব-এ মিসর আপনাকে সালাম জানিয়েছেন এবং বলে পাঠিয়েছেন, শেষ পর্যন্ত আপনি কত দিন জেলে থাকতে চান? জেল থেকে বের হবার আপনার কি আদৌ ইচ্ছে নেই? আপনি কি এখনও আপনার “সেই কথা"র ওপর অনড় ও অটল রয়েছেন? আমি ধারণা করলাম যে, এই লোকের মারফত কোন মৌখিক পয়গাম পাঠানো সমীচীন হবে না (এজন্য যে, জানি না সে ঠিকমত পয়গাম পৌছুতে পারবে কিনা)। আমি তখন তাকে বললাম, নায়েব সাহেবকে আমার সালাম দেবেন এবং বলবেন, আমি জানি না সেই কথাটা কি? আমি তো আজ পর্যন্ত এটাই জানতে পারলাম না, কোন্‌ অপরাধে আমাকে বন্দী করা হয়েছে এবং আমার কসূরই বা কি। অধিকন্তু আমি আপনার প্রেরিত পয়গামের জওয়াব কোন ভূত্যের মুখে পাঠাতে চাই না। ১. ইবনে কাছীর, ৯২ পৃষ্ঠা । ২. এই পুস্তিকাটি দামিশকের বিখ্যাত কুতুবখানা “আজ-জাহিরিয়্যা”তে শায়খ-এর আপন ভ্রাতা ও জেলখানার সাথী শায়খ শরফুদ্দীন ইবনে তায়মিয়ার হস্ত লিখিত বর্তমান ছিল । আমার পরম বন্ধু শায়খ মুহাম্মদ আবদুর রাযযাক হামযা, হারাম শরীফের সাবেক ইমাম-এর আন্তরিক প্রচেষ্টায় ও শায়খ মুহাম্মদ নাফীনের ব্যবস্থাপনায় ও তত্তাবধানে আরও কতিপয় পুস্তিকাসহ এটি প্রকাশিত হয়েছে । সংকলনের নাম “মাজমুআ 'ইলমিয়া” দ/-2110001003-0010

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।