আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

৮৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) বোঝাবার ও ব্যাপারটার একটি নিষ্পত্তি ঘটাবার চেষ্টা করছি। কিন্তু ইবনে তায়মিয়া (র) সফরের জন্য এক পায়ে খাড়া ছিলেন। তিনি বললেনঃ মিসর সফরের ভেতর আমি অনেক কল্যাণ ও লাভের সম্ভাবনা দেখতে পাচ্ছি। শেষাবধি বন্ধু-বান্ধব ও গুণথাহী ভক্তবৃন্দ নিতান্ত অনিচ্ছা সত্তেও তাকে সজল চোখে বিদায় জানান। জনতা বহু দূর অবধি তার অনুগমন করেছিল আর বিপদাশংকায় সবার মন ছিল ব্যথা ভারাক্রান্ত । দামিশক থেকে রওয়ানা হয়ে গাযযার জামি মসজিদে এক বিরাট সমাবেশে তিনি দর্স প্রদান করেন। বন্দী ও মুক্তি ২২শে রমাদান তারিখে তিনি মিসর এসে পৌছেন। সেদিন ছিল শুক্রবার । জুমু'আ বাদ কেল্লার ভেতর এক বিরাট মজলিস অনুষ্ঠিত হয়। এতে বিচার বিভাগের সদস্যবর্গ ও সা্রাজ্যের পদাধিকারী ব্যক্তিবৃন্দ অংশ নেন। ইবনে তায়মিয়া (র) সেখানে আলোচনার সূত্রপাত করতে চাইলেন, কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি। উপস্থিত কতিপয় ব্যক্তি তার ধর্ম-বিশ্বাস (আকীদা) ও কতক মসলা১-মাসায়েলের ব্যাপারে আপত্তি তোলেন। এর জওয়াব দেবার জন্য তিনি হামৃদ ও ছানা পাঠ করে যেই বক্তব্যের সূচনা করতে গেলেন অমনি তাকে বলা হল, আমরা আপনার খুতবা শোনার জন্য এখানে সমবেত হইনি । অতঃপর তিনি জানতে চাইলেন, আমার এই মকদ্দমায় সালিসী করবেন কে আর কেই-বা রায় প্রদান করবেন? তাকে কাষী ইবনে মাখলৃফ মালিকীর২ নাম বলা হয়। তিনি তখন তাকে (মাখল্ফ মালিকীকে) বললেনঃ আপনি তো আমার প্রতিপক্ষ । প্রতিপক্ষ হিসাবে আপনি কি করে সালিসী করতে পারেন? এতে তিনি অত্যন্ত রাগাৰিত হন এবং ইবনে তায়মিয়ার বিরুদ্ধে রায় ঘোষণা করেন৩ যার পরিণতিতে তিনি কিছুকাল বুরুজে বন্দী থাকেন। অতঃপর 'ঈদের রাত্রে মিসরের 'জুব' (২৯) কূপ নামক বিখ্যাত কয়েদখানায় তাকে তাঁর ভাই শরফুদ্দীন 'আবদুল্লাহ ও যয়নুদ্দীন “আবদুর রহমানসহ স্থানান্তরিত করা হয়$ পরবর্তী বছর ১. এই "আকীদা ও মসলা ছিল প্রাচীন কালাম শাস্ত্রবিময়ক যার ওপর দামিশূকে একবার নয়, দু'বার নয়, বারবার আলোচনা ও বিতর্ক অনুষ্ঠিত হয়েছে ? এ নিয়ে ইবনে তায়মিয়া (র) বই-পুস্তকও লিখেছিলেন। উদাহরণস্বরূপ বলা যায়, ১৯৯৯]| ৮ +1৯-০| - এর হাকীকত, আল্লাহর কালামের হাকীকত এবং হরফ ও আওয়াজের আলোচনা । ২, মিসরে ইবনে তায়মিয়ার বিরাট প্রতিত্বন্দী ছিলেন। ৩. এই বৈঠকের স্থৃতিচারণ স্বয়ং ইমাম ইবনে তায়মিয়া একটি চিঠিতে লিখেছেন। সম্প্রতি ২৯। নামে এটি প্রকাশিত হয়েছে । ৪. ইবনে কাস্থার, ৩৮ পৃষ্ঠা /-211000102-0010

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।