সংখ্ামী সাধকদের ইতিহাস ৮৩ হয় এবং বলে, এদের ভেতর আল্লাহ্র তাজাল্লী রয়েছে এবং এরা আল্লাহর সৌন্দর্যের বিকাশস্ল। কতক লোক চুমু খায় এবং আপন প্রেমাস্পদকে বলে, তুমি খোদা । কতক স্বীয় সন্তানাদির ক্ষেত্রে বাড়াবাড়ি করে এবং ঈশ্বরত্বের দাবী করে ইত্যাদি।১ এ ছিল এমন একটি যুগ যখন আল-মালিকু'ন-নাসির মুহাম্মদ ইবনে কালাউন ছিলেন মিসরের নামেমাত্র সুলতান, আর আমীর রুকনুদ্দীন বায়বার্স আল-জাশনগীর ছিলেন সাম্রাজ্যের উধীরে আ'জম ও সকল দণুমুণ্ডের কর্তা। জাশনগীর শায়খ নসর আল-মুনজীর একজন ভক্ত ও মুরীদ ছিলেন এবং তিনি শায়খ ইবনে "আরাবীর প্রতি অতিরিক্ত ভক্তি-শ্রদ্ধার ভাব পোষণ করতেন । শায়খ সম্পর্কে ইবনে তায়মিয়া (র) যে ধারনা পোষণ করতেন এবং যে ধারণা তিনি মাঝে মাঝেই বক্তৃতার মাঝে ও লিখিতাকারে প্রকাশও করতেন সে সম্পর্কে খবরা-খবর মিসরেও গিয়ে পৌছুত। আর এটাই শায়খ নস্র আল-মুনজীর ক্রোধের উদ্রেকের জন্য যথেষ্ট ছিল। জাশনগীর সাধারণ তৃকী আমীরদের ন্যায় মামুলী লেখাপড়া জানতেন যদিও সামরিক প্রতিভা ও প্রশাসনিক ক্ষেত্রে তিনি যথেষ্ট যোগ্য ছিলেন। তিনি তার শায়খ-এর মতামত দ্বারা প্রভাবান্বিত ছিলেন এবং ইবনে তায়মিয়া (র) সম্পর্কে সেমত ধারণাই পোষণ করতেন যেমন ধারণা পোষণ করতেন তার শায়খ। সিরিয়া ছিল মিসর সায্রাজ্যের একটি প্রদেশ এবং সকল দিক দিয়েই এর অধীনস্থ । মিসরের সুলতান এমন সব লোককে ডেকে পাঠাবার ও তাদের সম্পর্কে ফয়সালা প্রদানের অধিকার রাখতেন, যারা তার দৃষ্টিতে সাগ্রাজ্যের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জন-নিরাপত্তার পক্ষে ক্ষতিকর কিংবা কোনরূপ গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণ হতে পারেন। সাধারণত ব্যক্তিগত ঝৌক বা প্রবণতা কিংবা দরবারী লোকদের অভিপ্রায় কিংবা অভিরুচি এর পেছনে কাজ করত । সে সময়ও অবস্থা তাই ছিল। সাম্রাজ্যের উহীর আ'জম-এর শায়খ নস্র আল-মুনজীর ইবনে তায়মিয়া (র)-র সঙ্গে শত্রুতা ছিল আর তিনি ইমামকে নিপীড়ন ও শান্তির শিকারে পরিণত করতে চাচ্ছিলেন। মিসরে ইবনে তায়মিয়া (র) যা-ই হোক, ৭০৫ হিজরীর ৫ই রমাদান তারিখে সিরিয়ায় ইবনে তায়মিয়া (র)-র নিকট মিসরে হাযির হবার ডাক এসে পৌছে। এতে তীর বন্ধু-বান্ধব ও ছাত্রকুল খুবই উদ্বেগাকুল হয়ে ওঠে। নায়েবু'স-সালতানাত (যিনি তাঁর প্রতি সহানুভূতিপ্রবণ ও অন্যতম ভক্ত ছিলেন) তাকে বাধা দিতে চেষ্টা করেন এবং বলেন, আমি ইতিমধ্যেই সুলতানের সঙ্গে পত্র যোগাযোগের মাধ্যমে তাকে ১৯৫৭ ৮৯৪ এএ 553 ১৮ পৃষঠা ৫২1 /-2110001002-0010
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।