ভূমিকা আল্লাহ্ পাকের যাবতীয় প্রশংসা ও তাঁর মনোনীত বান্দাদের ওপর সালাম । আলহামদু লিল্লাহ্। পাঠকের সামনে “তারীখে দাওয়াত ও *আযীমত'-এর ২য় খণ্ড পেশ করার সৌভাগ্য ও আনন্দ লাভ করছি। গ্রন্থের ১ম খণ্ডে হিজরী ১ম শতাব্দী থেকে নিয়ে ৯ম শতাব্দী পর্যন্ত দাওয়াত ও ইসলাহর রোয়েদাদ পেশ করা হয়েছিল । ব্যক্তিত্বের দিক থেকে সাইয়েদুনা ওমর ইবনে "আবদুল আযীয (র.) থেকে নিয়ে মওলানা জালালুদ্দীন রূমী (র.) পর্যন্ত সাধকদের পরিচিতি, তাদের সংস্কার, সংশোধনমূলক কাজ ও তাদের অদম্য ইচ্ছাশক্তিসম্পন্ন কৃতিতৃপূর্ণ অবদানের বিস্তৃত বিবরণ এতে এসে গেছে। বর্তমান খণ্ডে ওয়াদা মাফিক্ শায়খুল ইসলাম হাফিজ ইবনে তায়মিয়া (র.)-র জীবনী, তাঁর ছাত্র ও চিন্তা-চেতনানুসারী মনীষীবৃন্দের আলোচনা স্থান পেয়েছে। প্রাথমিক খসড়া মুতাবিক বর্তমান খণ্ডটি উল্লিখিত যুগ ও উপরিউক্ত চিন্তাধারার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল এবং সেদিকে লক্ষ্য রেখেই লেখা শুরু করেছিলাম । অবশেষে কেবল শায়খুল ইসলাম (র)-র ওপর আলোচনার মুসাবিদাই দু'শ' পৃষ্ঠা হয়ে যায়। তখনও তার সংস্কার, পুনর্জাগরণমূলক কর্মকাণ্ড ও এর প্রভাব সম্পর্কে আলোচনা বাকী ছিল । ইতোমধ্যে ১ম খণ্ডের ওপর যারা আলোচনা-পর্যালোচনা পেশ করেছিলেন, তাদের কেউ কেউ আমাকে একান্তিক পরামর্শ দেন, যেহেতু বর্তমান যুগে মানুষের অবকাশ কম, তারা সংক্ষিপ্ততা পসন্দ করেন বিধায় আলোচ্য গ্রন্থের কলেবর সংক্ষিপ্ত হলেই ভাল হবে। তাদের দাবী ছিল, শায়খুল ইসলামের ওপর আলোচনার পরিসর সংক্ষপ্ত ও নির্বাচিত হলেই ভাল হবে যাতে এই খণ্ডেই সংগ্রামী সাধকদের অপরাপর ব্যক্তিবর্গের স্থান হয়ে যায়। গ্রন্থকার (যিনি এ যুগের মানসিক প্রবণতা সম্পর্কে অনবহিত নন)-ও এমনটি ইচ্ছা করেছিলেন, কিন্তু যখন আলোচনার ওপর আবার দৃষ্টি বুলালাম, অনুভব করলাম, অনেক প্রয়োজনীয় ও মূল্যবান উপকরণ সংগৃহীত হয়ে গেছে যা আপন স্থানে উপকারী ও অপরিহার্য বিবেচিত হবে। কেউ কেউ যেমন সংক্ষিপ্তের পরামর্শ দিয়েছেন, ঠিক তেমনি কোন কোন অন্তরঙ্গ শুভাকাঙ্্ষী বিষয়টি নিয়ে দীর্ঘ ও বিস্তারিত আলোচনার দাবী জানান এবং পুনঃপুনঃ আবেদন জানিয়ে বলেন, আমি যেন কিছুতেই আলোচনা সংক্ষিপ্ত না করি। শেষাবধি আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, এই খণ্ডটি যেমন আছে তেমনি থাকুক এবং যা কিছু লিখেছি তা আর কাটছাট করব না। কারণ এ রকম জ্ঞানগর্ভ কাজ চাইলেই রোজ রোজ করা যায় না । তাছাড়া মনের আনন্দ-নিরানন্দ, অবকাশ মুহূর্ত ও কলমের বহমানতার ওপরও ভরসা নেই। গ্রন্থ রচনা সমাপ্তির পর মানুষ যে যার প্রয়োজনীয় স্বাদ ও রি মুতাবিক নিজেই বাছাই করে নিতে পারবে, সংক্ষেপ করতে চাইলেও পারবে। /-2110001002-0010
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।