সং্রামী সাধকদের ইতিহাস ৮১ ১১।-৯১ -এরই ভিত্তিতে একজন নির্ভরযোগ্য লোকের বর্ণনা, সাব“ঈন হিন্দৃস্তানে যাবার ইচ্ছা পোষণ করত এবং বলত, কোন ইসলামী ভূখণ্ডে এ ধরনের বিশ্বাস ও মতবাদের স্থান হবার নয়। হিন্দুস্তানের লোকেরা যেহেতু মুশরিক, তারা প্রতিটি বস্তুরই পূজা-অর্চনা করে থাকে- এমন কি গাছপালা, জীব-জন্তু প্রভৃতিরও (তাই তাদের সঙ্গে বেশ ভালই কাটবে)। আর এটাই হল "ইন্তিহাদী'দের কথিত বক্তব্যের অন্তর্নিহিত সত্য (হাকীকত)। আমি ব্যক্তিগতভাবে কিছু লোককে জানি, যারা দর্শন ও কালাম শাস্ত্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত অর্থাৎ তারা এসব শাস্ত্রের চর্চা করেন এবং এসব ইত্তিহাদীদের প্রদর্শিত পন্থায় খোদাপরস্ত ও “ইবাদতগুযার তাপসে পরিণত হন। তারা যখন আল্লাহ্ তা'আলার গুণাবলী বর্ণনা করেন তখন বলেন, তিনি (আল্লাহ) এমন নন, তেমন নন এবং তীর সিফাত বর্ণনায় তারা মুসলমানদের অনুকরণে বলেন, তিনি (আল্লাহ্) সৃষ্টি বন্তুর মত নন। কিন্তু সেই সঙ্গে ্রষ্টার সে সমস্ত সিফাতও তারা অস্বীকার করেন যে সমস্ত সিফাত তথা গুণাবলী আম্বিয়া “আলায়হিমু*ন সালাম বর্ণনা করেছেন। তাদের ভেতর কারুর যখন বিশেষ ভাব ও মন্ততা দেখা দেয় তখন তারা সরাসরি 'ইত্তিহাদী'দের পথ ধরেন এবং বলতে থাকেনঃ প্রাণীকুল মাত্রেই তো আল্লাহ । তাদেরকে যখন বলা হয়, একথা বলার পর কোথায় রইল তোমাদের অস্বীকৃতি (যে আল্লাহ্ এমনটি নন, তেমনটি নন) আর কোথায়ই বা তোমাদের এই ইতিবাচক উক্তির তাৎপর্য (যে সমস্ত প্রাণীই খোদা), তখন তারা বলতে থাকে যে, সেটা ছিল আমাদের উন্নাস্ততা আর এটি হচ্ছে আমাদের আনন্দ-সুখ (যওক)। এই পতত্রষ্টদেরকে যদি কেউ বলে, যে আনন্দ-সুখ ও উন্মাত্ততা ধর্মীয় 'আকীদা-বিশ্বাসের অনুকূল না হয় তাহলে সেসবের ভেতর একটি অথবা দু'টিই বাতিল হবে । উন্মুস্ততা ও আনন্দ-সুখ প্রকৃত প্রস্তাবে আল্লাহ্র পরচিতি ও ধর্মীয় বিশ্বাসেরই পরিণাম ফল আর তা এজন্য যে, আত্মার (কলব) মা'রিফত ও হাল দুটোই পরস্পরের পরিপূরক (১১০5)। অনন্তর জ্ঞান ও মা'রিফতের পরিমাণ মাফিক উন্নাত্ততা, মুহব্বত ও হাল হয়ে থাকে অর্থাৎ 'ইল্ম তথা জ্ঞান ও মা'রিফত যে পরিমাপের হবে ঠিক সেই পরিমাপেই "ইশকে ইলাহীতে উন্নান্ততা, প্রেম ও বেকারার অবস্থার সৃষ্টি হবে । এসব লোক যদি আম্বিয়া “আলায়হিমু*স-সালাম ও নবীয়ে মুরসালদের রাস্তা ইখতিয়ার করত ধারা এমন এক আল্লাহ্র ইবাদতের আদেশ করেন যিনি একক ও যার কোন শরীক নেই এবং যারা তার এমন গুণাবলীর বর্ণনা দেন যা স্বয়ং তিনি নিজেই বর্ণনা করেছেন এবং ১. হিন্স্তানের আদি অধিবাসীরা । সাধক (২য়)-৬ আস-81000010,2-০010,
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।