৮০ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) এখন বাকী থাকল দুরাচার (ফাসিক) তিলিমসানী।১ তা এই দলের লোকদের ভেতর তার নষ্টামিই ছিল সবচেয়ে বেশী এবং কুফরীর ক্ষেত্রে সেই ছিল সর্বাপেক্ষা গভীর পানির ৷ আর তা এজন্য যে, সে অস্তিত্ (ওজুদ) ও সাক্ষ্য-প্রমাণের ভেতর অন্তত ইবনে *আরাবীও যেমনটি প্রভেদ করেছেন তেমনটিও করে না। তেমনি সে মুতলাক (সম্পূর্ণ, একচ্ছত্র) ও মু'আয়্যিন (৩০৮০ স্থিরীকৃত, প্রতিষ্ঠিত)-এর মাঝেও কোনরূপ প্রভেদ করে না যেমনটি সদরদ্দীন কওনবী থেকে বর্ণিত আছে। তার মতবাদ তো এই যে, আল্লাহর সত্তা (5১ - যাত) ভিন্ন অপর কোন কিংবা ভিন্নতর কিছুর অস্তিতৃই নেই। বান্দা যদি ভিন্নতর কিছু দেখতে পায় তবে তা কেবল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে পর্দার আড়ালে লুক্কায়িত। যখন এই পর্দা উঠে যাবে তখন সে দেখবে, ভিন্নতর কিছুর অস্তিত্ব নেই। কেবল তখনই প্রকৃত অবস্থা সম্পর্কে সে অবহিত হতে পারবে । আর এরই ভিত্তিতে এই তিলিমসানী সমস্ত অবৈধ ও নিষিদ্ধ বস্তুকে হালাল মনে করত।২ পরিশেষে তিনি ( ইবনে তায়মিয়া ) এরূপ একটি গুরুত্পূর্ণ কথা লিপিবদ্ধ করছেন £ জাহমিয়া ফের্কার মুতাকাল্লিমগণ কোন কিছুর 'ইবাদত করে না এবং উক্ত ফের্কার যে সমস্ত লোক “ইবাদত-বন্দেগীতে আগ্রহী তারা সব কিছুরই “ইবাদত করে । কারণ এই দলের মুতাকালিমদের মনে আল্লাহ্র 'ইবাদত কিংবা কোন কিছুর “ইবাদতের প্রতি কোন আগ্রহই নেই। তারা নিজেদেরকে নির্ণ হিসাবে অভিহিত করে। কিন্তু তাদের ফের্কার সাধারণ লোকদের মনে “ইবাদতের প্রেরণা বিদ্যমান । আর এটা অত্যন্ত স্বাভাবিক কথা, মন সব সময় অস্তিত্বশীল বস্তুর প্রতিই আকৃষ্ট হয়, ঝুকে পড়ে; অস্তিতুহীন কিংবা শূন্যের দিকে নয়। এজন্য তাদেরকে বাধ্য হয়েই সৃষ্ট বস্তু (মাখলুকাত)-র পূজা-অর্চনা করতে হয়; হয় সাধারণ অস্তিত্বশীল কোন কিছুর অথবা অন্য কোন দৃশ্যমান বস্তুর, যেমন চন্দ্র, সূর্য, মানুষ, সূর্তি প্রভৃতির । তেমনি ইত্তিহাদী (মিলনবাদী)- দের কথিত উক্তি ( ওয়াহদাতু'ল-ওজুদ বা সর্বেশ্বরবাদ) পৃথিবীর তাবৎ শির্ুক-এর ওপর বেষ্টনী সৃষ্টি করে রয়েছে। তারা আল্লাহ্ তা'আলার তওহীদ তথা একত্ববাদের সমর্থক নয়, বরং তারা এমত পরিমাণ সম-অর্থের তওহীদের সমর্থক যা তীর (ক্রষ্টার) ও তার সৃষ্টির মাঝে রয়েছে। এজন্য তারা অন্যদেরকে নিজেদের 'রব' বা প্রভৃ-প্রতিপালকের সমকক্ষ বানায় । আল-কুরআনের ভাষায় +$:১১৫-১১ ১ ভিলিমসাদী তার ভজদের মাঝে 'আফীফ তিলিমসানী নামে মপহুর। ০৯1১৯ আড-21700010,2-০010,
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।