আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংখ্বামী সাধকদের ইতিহাস ৭৭ প্রান্তিই এর কারণ । কিন্তু তখনো পর্যন্ত আমি তার উদ্দেশ্য ও লক্ষ্যের যথার্থতা সম্পর্কে জ্ঞান ও 'ফুসৃসু'ল-হিকাম' প্রভৃতি গ্রন্থ অধ্যয়নের সুযোগ পাই নি। আমরা তখন আমাদের দীনী ভাইদের সঙ্গে পারস্পরিক আলোচনা ও সত্যাবেষণের মাঝে মগ্ন ছিলাম এবং আমি তার অনুসরণ করতাম ও প্রকৃত পথের সন্ধান জানতে চাইতাম । যখন প্রকৃত সত্য উদ্ভাসিত হল তখন এই ধারায় আমাদের অপরিহার্য দায়িত্ব, কর্তব্য ও আমাদের করণীয় সম্পর্কে জানা হয়ে গেল । ইতোমধ্যে প্রাচ্য থেকে কয়েকজন বিশ্বস্ত বুঘুর্গের আগমন ঘটে । তাঁরা ইসলামী তরীকা, ইসলাম ধর্মের হাকীকত ও এ সমস্ত লোকের (ইবনে 'আরাবী, সদর রূমী, তিলিমসানী, ইবনে সাব'ঈন) অবস্থার হাকীকত জানতে চাইলে আমি তাদের সম্পর্কে অপরিহার্য বিষয়াবলী জানতে সক্ষম হই। ঠিক তেমনিভাবে সিরিয়ার পার্শ্ববর্তী এলাকা থেকে কিছু একনিষ্ঠ, ন্যায়নিষ্ঠ ও সত্যান্বেষী আল্লাহ্‌র পথের পথিককে অনুরোধ করে পাঠাই যেন ওয়াহদাতু'ল-ওজুদ মতবাদের সমর্থকদের বাণীর মোটামুটি বক্তব্য, তাদের দাবী সংক্ষিপ্তাকারে গুছিয়ে লেখা হয়। জনাবে ওয়ালা স্বীয় আত্মার আলোক-রশ্মি, প্রকৃতিগত মেধা, নিষ্ঠা, আন্তরিকতা ও কল্যাণ চিন্তার সাহায্যে যা তিনি ইসলাম, মুসলিম ও তরীকতের ভাইদের প্রতি পোষণ করেন, এক্ষেত্রে এমন কোন পদক্ষেপ যেন গ্রহণ করেন যদ্দারা আল্লাহ্‌র রেযামন্দী, দুনিয়া ও আখিরাতে তীর মাগফিরাতের সুদৃঢ় আশা করা চলে ।” অতঃপর তিনি বেশ বিস্তারিতভাবে সে সমস্ত "আকীদা তথা ধর্ম-বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, পথ ও মতের পর্যালোচনা করেছেন যা “ইত্তিহা'দ”।১ ও “হু'লূল"২ সম্পর্কে খৃষ্টানদের বিভিন্ন দল-উপদল (যেমন য়া'কৃবিয়া, ন্তরিয়া, মালকানিয়া প্রভৃতি) তথাকথিত মুসলিম ফেব্কাগুলোর (যেমন রাফিযী ও জাহমিয়াদের নাম উল্লেখ করা যায়) ভেতর প্রচলিত ছিল। অধিকন্তু তিনি 'ইত্তিহাদে মু'আয়্যিন৩, ইত্তিহাদে মুতলাক'৪, “হুলূল-ই-মু'আয়্যিন'৫ ও 'হুলুল-ই-মুতলাক"৯-এর বিস্তৃত ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন এবং যেসব লোক এসব আকীদা ও দৃষ্টিভঙ্গি পোষণ করেন তাদের সম্পর্কে আলোচনা করেছেন। এই আলোচনা থেকে তার দৃষ্টির প্রসারতা, পূর্ববর্তী ধর্মসমূহ ও পথ-মত সম্পর্কে তার জ্ঞানের গভীরতা পরিমাপ করা যায়। অতঃপর শায়খ ইবনু'ল-*আরাবীর মতবাদ ও পর্যালোচনা অত্যন্ত সৃশ্্মভাবে ও সতর্কতার সঙ্গে বর্ণনা করেছেন [যার থেকে পরিমাপ করা যায়, তিনি 'ফুতৃহাতে মাকিয়্যা' ও “ফুসৃসু'ল-হিকাম' খুবই সুক্ষ দৃষ্টিতে অধ্যয়ন করেছিলেন ১-৬, এতদৃসম্পর্কিত ব্যাখ্যা পুস্তকের শেষাংশে “পরিশি্টে” দেওয়া হয়েছে। সেখানে দেখা যেতে পারে : -অনুবাদক । /-211000102-0010

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।