আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংগ্রামী সাধকদের ইত্হাস ৭৫ ের্তিপূজকরা) প্রকৃত অর্থে আল্লাহরই “ইবাদত করেছিল আর এই তুফান ছিল প্রকৃতপক্ষে মা'রিফত-ই-ইলাহীর প্রচণ্ড উত্তাল এবং সেই সমুদ্রের প্রবল উচ্ছ্বাস যার ভেতর তারা নিমজ্জিত হয়।৯ মনে হচ্ছে, ইবনে তায়মিয়া (র)-র যুগে “ওয়াহদাতু'ল-ওজুদ”-এর 'আকীদার ভেতর চরম বাড়াবাড়ি সৃষ্টি হয়েছিল এবং লোকে এই পর্যায়ে শরীয়ত, বুদ্ধি-জ্ঞান ও নৈতিকতার সকল সীমারেখা অতিক্রম করে গিয়েছিল এবং অস্থির প্রায় অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছিল । ইবনে তায়মিয়া (র) লেখেন ৪ এই সিলসিলায় একদল (“ইলমে কালাম, দর্শন ও তাসাওউফ সম্পর্কে যারা ওয়াকিফহাল ছিলেন) সবচেয়ে বেশী বিভ্রান্ত হয়। তাদের ভেতর ইবনে সাব'ঈন, সদরুদ্দীন কওনবী (ইবনে “আরাবীর ছাত্র), বিল্য়ানী ও তিলিমসানী বিশেষভাবে উল্লেখযোগ্য । এদের ভেতর তিলিসমানী এ বিষয় সম্পর্কিত জ্ঞান ও পরিচয়ে অগ্রগামী ছিলেন। তিনি ওয়াহদাতু'ল-ওজ্দ মতবাদে কেবল বিশ্বাসীই ছিলেন না, বরং এর ওপর “আমলও করতেন। অনন্তর তিনি মদ পান করতেন এবং নিষিদ্ধ ও অবৈধ কর্মে লিপ্ত হতেন (বিরাজমান অস্তিত্ব ও সন্তা যখন এক, তখন আর হালাল-হারামের পার্থক্য কেন?)। আমাকে একজন বিশ্বস্ত লোক জানিয়েছেন, তিনি তিলিমসানীর নিকট 'ফুসৃসু'ল-হিকাম'-এর পাঠ গ্রহণ করতেন এবং একে তিনি আল্লাহ্‌র ওলী ও 'আরিফগণের বাণী (কালাম) বলে মনে করতেন । যখন তিনি “ফুসূস' পড়েন এবং দেখতে পান, এর বিষয়বস্তু কুরআন শরীফের প্রকাশ্য ও সুস্পষ্ট বিরোধী তখন তিনি তিলিমসানীকে জিজ্ঞেস করেন, এই কালাম তো কুরআন মজীদের বিরোধী । এর জওয়াবে তিনি বলেন, গোটা কুরআনই তো শির্ক-এ পরিপূর্ণ । কেননা তা রব" ও বান্দার মাঝে ফরক করে। তওহীদ তো আমাদের কালামে রয়েছে। তার এও উক্তি রয়েছে, কাশ্ফ-এর মাধ্যমে সেসব প্রমাণিত হয় যা সুস্পষ্ট জ্ঞান-বুদ্ধিবহির্ভূত ও এর বিরোধী ।২ . এখানে একথা উল্লেখ করা জরুরী মনে হচ্ছে, শায়ব-ই-আকবর-এর কিতাবাদি ও তৎসম্পর্কিত “ইল্ম সম্পর্কে যারা গভীর আত্হ পোষণ করেন তাদের একটি দল মনে করেন, শায়খ (ইবৃনে 'আরাবী)-এর কিতাব, বিশেষত ফুসসুল'ল-হিকাম-এ ব্যাপকভাবে মিশ্রণ ও সংযোজন ঘটানো হয়েছে। শায়খ-এর ভক্ত ও তীর জ্ঞানের ধারক ও বাহক দামিশৃকের শায়খ আহমদ আল-হারূন আল-আসাল দৃঢ়তা সহকারে বলতেন, ফুসূস-এর ১/৩ অংশই ভেজাল ও ভিত্তিহীন । ২, আল-ফুরকানু বায়না'ল হার ওয়াল-বাতিল. ১৪৫ পৃষ্ঠা । আস০-2100010,2-০010,

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।