আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংগ্রামী সাধকদের ইতিহাস ণ্ত ইবনে 'আরাবী (র)-র ওয়াহদায়তু'ল-ওজুদ মতবাদকে খোলাখুলিভাবে প্রত্যাখ্যান করতেন। মিসর ও সিরিয়ায় তার (ইবনে “আরাবীর) বিরাট একদল ভক্ত ও সমর্থক ছিল। অধিকত্ত্ব “উলামা ও মাশায়িখ-ই-কিরামের একটি বিরাট দল তাকে একজন অত্যন্ত উচ্চ মর্যাদার “আরিফ, মুহাক্কিক 'আলিম, তওহীদের ইমাম ও একজন মহান বুযুর্গ হিসাবে মানতেন। ইবনে তায়মিয়া (র)-র ধারণা ছিল, তার অনুসন্ধান, গবেষণা ও তার ইলহাম (শী প্রেরণা)-সমূহ আছ্বিয়া “আলায়হিমু'স-সালাম -এর আনীত শিক্ষা ও তওহীদের সে সব শিক্ষার বিলকুল পরিপন্থী যে শিক্ষা প্রত্যেক নবী তার যুগে প্রদান করেছিলেন, হযরত রসূলে আকরাম সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লাম তার শেষ ব্যাখ্যা-বিশ্লেষণ ও পূর্ণতা দান করেছেন, যে শিক্ষা কুরআন ও হাদীস থেকে পরিষ্কার বোধগম্য হয় এবং যা শব্দ ও অর্থগতভাবে সৃত্র-পরম্পরায় আমাদের পর্যন্ত এসে পৌছেছে। শায়খ মুহয়ি উদ্দীন 'আরাবী ৬৩৮ হিজরীতে (ইবনে তায়মিয়ার জন্মের ২৩ বছর পূর্বে) ইনতিকাল করেছিলেন। তাঁর কিতাব, বিশেষত “ফুত্হাতে মাকিয়্যা' ও 'ফুসূসু'ল-হিকাম' সাধারণভাবে প্রচলিত ছিল এবং শিক্ষিত মহলে শ্রদ্ধার চোখে দেখা হত। ইমাম ইবনে তায়মিয়া (র) দর্শন, তাসাওউফ ও অধ্যাত্ববাদ খুবই সৃষ্ম দৃষ্টিতে ও খুঁটিয়ে খুঁটিয়ে অধ্যয়ন করেছিলেন এবং এই সূত্রে “ফুতৃহাত' ও 'ফুসুস'ও পড়েছিলেন । তিনি স্থীয় গ্রন্থের নানা জায়গায় উক্ত দু'টি কিতাবের উদ্ধৃতি পেশ করেছেন এবং সে সব প্রত্যাখ্যান করেছেন। এ থেকে বোঝা যায়, তার অধ্যয়ন সরাসরি ছিল। তিনি এ সব গ্রন্থ অধ্যয়ন থেকে এই সিদ্ধান্তে উপনীত হন যে, এ সব গ্রন্থের পেশকৃত শিক্ষা ও নবৃওতের মাধ্যমে প্রাপ্ত শিক্ষার মধ্যে সামঞ্জস্য বিধানের কোন রাস্তা খোলা নেই। তিনি শায়খ ইবনে “আরাবীর মতবাদের বর্ণনা দিতে গিয়ে লিখেছেন $ ইবনে 'আরাবী ও তার অনুসারীদের মত হল এই, অস্তিতু বা সত্তা (ওজুদ) একই। তারা বলেন, মাখলৃকের (সৃষ্ট বস্তুর) অস্তিতুই শ্রষ্টার অস্তিত্ব । তারা ভিন্ন দু'টি অস্তিত্বের কথা স্বীকার করেন না যার ভেতর একে অপরের স্রষ্টা, বরং তারা বলেন, ষ্টাই মাখলৃক তথা সৃষ্ট বনতু এবং সৃষ্ট বন্তই স্রষ্টা ৯ সত্তা ও অস্তিত্বের মাঝে 'প্রভৃ' ও "দাসের কোন পার্থক্য নেই। সেখানে না কেউ (পূর্ব পৃষ্ঠার পর) বৈঠকে শায়খ সফীউদ্দীন আল-হিন্দী ও আল্লামা কামালুদদীন ইবনু'্- সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয় । এসব আলোচনায় প্রমাণিত হয়, এই “আকীদা আহলে সুন্নত ওয়া'ল-জামা'আতের বিরোধী নয় । অতঃপর শায়খ (র) অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার সঙ্গে স্বগৃহে প্রত্যাবর্তন করেন। জনসাধারণ মশাল হাতে তাকে অনুগমন করেছিল (ইবনে কাছীর, ১৪শ খণ্ড ৩৬-৩৭ পৃষ্ঠা;)। ১, আর-রা্দু'ল-আকওয়াম আলা মা ফী ফুসুসি'ল-হিকাম, ১১পু. /-2110001003-0010

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।