ইমাম ইবনে তায়মিয়া (র.)-কে নিয়ে এই বিতর্কের কারণ কি? এ প্রশ্ন অন্যদের নয়-আমাদেরও। স্বীকার করতে কোন দ্বিধা নেই বর্তমান গ্রন্থটি পাঠ করবার পূর্বে আমাদের সে প্রশ্ন থাকলেও এক্ষণে তা আর নেই। এই মহান ব্যক্তিত্বের স্বপক্ষ ও বিপক্ষ সকল মহলের কাছেই তাই আমাদের বিনীত আবেদন, আসুন-আমরা এই বিতর্কিত চরিত্রটি সম্পর্কে খোলা মন নিয়ে জানতে চেষ্টা করি, এরপর তীর সম্পর্কে কোন রায় কায়েম করি। কারণ তিনি শুধু বিতর্কিতই নন- একজন সর্বাধিক মজলুমও। একজন মজলুম মানুষ হিসাবে তিনি অবশ্যই আমাদের কাছে এতটুকু ইনসাফ আশা করতে পারেন, তার সম্পর্কে কোন রায় কায়েমের পূর্বে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ আমরা দেব এবং তার সকল বক্তব্য আমরা ধৈর্ের সাথে শুনব । বর্তমান গ্রন্থ আমাদেরকে সেই সুযোগ এনে দিয়েছে যেজন্য এ গ্রন্থের মূল লেখক আল্লামা সাইয়েদ আবুল হাসান নদীর নিকট আমরা কৃতজ্ঞ। বাংলা ভাষায় এই মহান ব্যক্তিতু সম্পর্কে ইতিপূর্বে তেমন কোন আলোচনা হয়নি। ফলে তিনি পূর্বোপর আমাদের কাছে অজানাই রয়ে গেছেন। মাত্র বছর খানেক আগে ড. সিরাজুল হক (প্রফেসর এমিরিটাস, ঢা. বি.)-কৃত ও ফাউন্ডেশন থেকে প্রকাশিত থিসিসটির বাংলা তরজমাটি প্রকাশিত হওয়ায় এ পথে এক ধাপ অগ্রসর হওয়া গেছে। তরজমা করেছেন ডঃ মুজিবর রহমান (অধ্যাপক, আরবী ও ইসলামিক স্ট্রাডিজ বিভাগ, রা, বি.)। পূর্বোক্ত গ্রন্থের সাথে বর্তমান গ্রন্থটি মিলিয়ে পড়লে আশা করা যায়, এই আপোসহীন মর্দে মু'মিন ও মর্দে মুজাহিদের বিপ্রবী চরিত্রটি উপলব্ধি করতে পাঠকের পক্ষে সহজ হবে। আল্লাহ্ পাক আমাদের সঠিক ও যথার্থ সিদ্ধান্ত গ্রহণে হিদায়াত দিন! বলা দরকার, বর্তমান গ্রন্থের ১ম পৃষ্ঠা থেকে ২২১ পৃষ্ঠা পর্যন্ত তরজমা করেছেন জনাব আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী এবং ২২২ পৃষ্ঠা থেকে ৩৬৭ পৃষ্ঠা পর্যন্ত অনুবাদ করেছেন জনাব হাফেজ আবু তাহের মেছবাহ। এ ব্যাপারে আমরা কতটুকু সফল হয়েছি সে বিচারের ভার পাঠকের ওপরই ছেড়ে দিচ্ছি। তবে তরজমা মূলানুগ রেখে যথাসস্তব প্রা ল, সাবলীল ও সুখপাঠ্য করতে সাধ্যানুযায়ী চেষ্টার কোন কসুর করিনি, এটুকু বোধ হয় বলা যায়। অতঃপর বাকীটুকু করেছেন এর সম্পাদক অগ্রজপ্রতিম কবি আফজাল চৌধুরী । এরপরও কোনরূপ ক্রটি-বিচ্যুতির জন্য আগামী সংক্করণ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কী করতে পারি। নির্ঘন্ট তৈরি করে দিয়ে মরিয়ম জামিলা ও জামিলা কুলছুম আমাদের মুবারকবাদ পাবার হকদার হয়েছেন। দু'আ করি, আল্লাহ পাক তাদেরকে উভয় জাহানে কামিয়াব করুন । খন্থের প্রকাশ ও মুদ্রণের বিভিন্ন পর্যায়ে ধারা অনস্বীকার্য ভূমিকা পালন করেছেন তাদের সকলকেই জানাই আন্তরিক মুবারকবাদ। প্রকাশের ভার নেবার জন্য মহাম্দব্রাার্স কর্তৃপক্ষকে জানাই শুক্রিয়া। দীনের নগণ্য খাদেম হিসেবে আল্লাহ পাক আমাদের সকলের শ্রম কবুল করুন এবং একে নাজাতের ওসীলা বানান-এই মুনাজাত করি । আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী হাফেজ আবু তাহের মেছবাহ /-2110001003-0010
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।