সংগ্রামী সাধকদের ইতিহাস ৭১ মাঝে লাফিয়ে পড়ে আমরা তা দেখিয়ে থাকি । আমরা যদি সুস্থ শরীরে ও নিরাপদে আগুন থেকে বেরিয়ে আসতে পারি তাহলে মেনে নিতে হবে যে, আমরা সত্যের ওপর প্রতিষ্ঠিত হকপন্থী এবং আল্লাহ্র পক্ষ থেকে সাহায্য-ও সমর্থনপুষ্ট। ইবনে তায়মিয়া (র) বললেন, এতো শয়তানী ছাড়া আর কিছুই নয়; কিছুতেই সে সব বিশ্বাস করা চলে না এবং তার ওপর নির্ভরও করা যায় না। এ তো স্রেফ প্রতারণাপূর্ণ কলাকৌশল মাত্র। কেননা যে লোক আগুনে লাফিয়ে পড়বে প্রথমে তাকে হাম্মামে নিয়ে গোসল করাতে হবে, তার শরীর সিরকা ও ঘাস দিয়ে ভাল করে ঘসে মেজে ধুতে হবে; তারপর সে আগুনে প্রবেশ করবে এবং তার ত্রীড়া- নৈপুণ্য প্রদর্শন করবে । আর যদি ধরেও নেওয়া হয়, কোন লোক গোসলের পর আগুন প্রবেশ করছে আর সে যদি বিদ'আতী দলের কেউ হয় তবে সে ক্ষেত্রেও তার ওপর নির্ভর করা যাবে না, তাকে বিশ্বাস করা চলবে না, বরং তাকে দাঙ্জাল মনে করতে হবে। এমনি মুহূর্তে একজন রিফা'ঈ সুফী (শায়খ সালিহ)-এর মুখ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে যায় যে, এই ভেক্ষিবাজি তাতারীদের কাছে চলতে পারে, শরীয়তের মুকাবিলায় চলে না। সকলেই একথা ধরে বসে এবং একেই দলীল বানিয়ে নেয়। শেষাবধি এই ফয়সালা হয়, তারা লোহার শেকল গর্দান থেকে নামিয়ে ফেলবে । আর যে কুরআন ও সুন্নাহর বিরোধিতা করবে তার গর্দান উড়িয়ে দেওয়া হবে । ইবনে তায়মিয়া (র) অতঃপর এ বিষয়ে একটি পুস্তিকা প্রণয়ন করেন, যার ভেতর রিফা'ঈ তরীকার ওপর বিস্তারিতভাবে আলোকতপাত করেন এবং উক্ত তরীকার অবস্থা (হালত), পথ ও মত (মাসলাক) ও ধ্যান-ধারণাকে কুরআন ও সুন্নাহর সঙ্গে তুলাদণ্ডে ওজন করে দেখিয়ে দেন।১ ৮ই রজব নায়েবু'স-সালাতানাতের উপস্থিতিতে "উলামায়ে কিরামের একটি মজলিস অনুষ্ঠিত হয়েছিল। এতে ইবনে তায়মিয়া (র)-র “আকীদা-ই ওয়াসিতিয়া' নামক পুস্তিকার ওপর আলোচনা চলে । “উলামায়ে কিরাম তাকে নানা রকম প্রশ্নোত্তর করেন । এর ফলে সিদ্ধান্ত গৃহীত হয়, তার *আকীদা আহলে সুন্নত ওয়া'ল-জামা'আতের “আকীদা মাফিক। অতঃপর অত্যন্ত সম্মান ও শরদ্ধাসহকারে তাকে তার বাড়ী পৌছে দেওয়া হয়। জনসাধারণের এক বিরাট অংশ মশাল হাতে তাকে অনুগমন করেছিল যা ছিল যে যুগে কাউকে সম্মান ও শ্রদ্ধা জানাবার একটি পন্থা ।২ ১. আল-বিদায়া ওয়া'ন-নিহায়া, ১৪শ খণু ৩৬ পৃষ্ঠা ২. আল-বিদায়া ওয়া'ন-নিহায়া, ১৪শ খণ্ড ৩৬-৩৭ পৃষ্ঠা /া-2110001002-0010
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।