আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

৭০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) খ্রিস্টানেরা তাদের এলাকায় এলে তারা তাদের মেযবানী করে এবং মুসলমানদের হাতিয়ার তাদেরকে সোপর্দ করে। সৎ ও নেককার মুসলমানের সাক্ষাৎ পেলে তারা হয় তাকে হত্যা করে, নইলে তার সর্বন্ব ছিনিয়ে নেয়। খুব কম মুসলমানই তাদের হাত থেকে বাচতে পেরেছে।৯ ৭০৫ হিজরীর ২রা মুহাররাম তারিখে তিনি এক অভিযানের সঙ্গে এ সব (ফেতনাবাজ মুলহিদদের বিরুদ্ধে জিহাদ করবার জন্য রওয়ানা হন। তার পেছনে নায়েবু'স-সালতানাত (চ২০£০০) একটি বাহিনীসহ দামিশকে থেকে বের হয় ও জর্দ-এর এলাকা, তায়ামিনা ও রাফেযীদের পাহাড়ের ওপর চড়াও হয়। বিদ্রোহী গোত্রগুলোকে সমুচিত শিক্ষা দেওয়া হয় এবং সেখানকার গোটা এলাকা, যা খুবই দুর্গম ও সুরক্ষিত ছিল, মুক্ত করা হয়। ইবনে তায়মিয়া (র) ফতওয়া প্রদান করেন, বন্‌ নধীরের মত তাদের বাগানের গাছপালা কেটে ফেলা যথার্থ হবে। কেননা এসব বাগানকে তারা তাদের শত্রুর মুকাবিলায় গোপন ঘাটি হিসাবে ব্যবহার করে এবং এগুলোই তাদের ফৌজী আড্ডা ও যাবতীয় ষড়যন্ত্রে আখড়া। এতিহাসিক ইবনে কাছীর লিখেন, শায়খুল ইসলাম-এর উপস্থিতি ও অংশ গ্রহণের ফলে বিরাট লাভ হয় এবং এই সুযোগে তীর জ্ঞান ও বীরত্বের ব্যাপক প্রকাশ ঘটে । এরই সঙ্গে তাঁর শত্রুদের অন্তর-মন হিংসায় ও দুঃখের আগুনে জুলে পুড়ে ছাই হতে থাকে ।২ রিফাঈদের সঙ্গে বিতর্ক ৯ই জুমাদা'ল-উলা, ৭০৫ হিজরী রিফাঈ ফকীরদের একটি বিরাট দল নায়েবু'স-সালতানাত-এর নিকট গমন করে। ইবনে তায়মিয়া (র)-ও সেখানে তশরীফ নেন। রিফাঈদের দাবী ছিল, ইবনে তায়মিয়াকে তাদের ওপর তার হুকুম-আহকাম জারী করা থেকে বিরত রাখা হোক এবং তাদেরকে তাদের নিজ অবস্থার ওপর ছেড়ে দেওয়া হোক (অর্থাৎ তাদেরকে তাদের মর্জি মাফিক চলতে দেওয়া হোক)। ইবনে তায়মিয়া (র) এর উত্তরে বলেন, এমনটি সম্ভব নয়। প্রত্যেকেই কুরআন ও সুন্নাহর অধীনে থাকতে হবে। কুরআন ও সুন্নাহ্‌ নির্দেশিত সীমারেখার বাইরে যেই পা ফেলবে, অমনি তাকে প্রত্যাখ্যান ও উক্ত পদক্ষেপের বিরোধিতা করা আমাদের পক্ষে অপরিহার্য হয়ে পড়বে । রিফা*ঈগণ এই সুযোগে তাদের সত্যানুসারিতা ও জনপ্রিয়তা প্রমাণ করবার জন নিজেদের কিছু কর্মনৈপুণ্য ও ভেক্ষিবাজি প্রদর্শন করতে চায়। (হকপন্থী হবার অনুকূলে) তাদের দাবী ছিল, আগ্তন আমাদের ওপর কোনরূপ ক্রিয়া দর্শে না। আগুনের ১. ইবনে তায়মিয়া, মুহাম্মদ আবৃ যুহরাকৃত, ৪৫ পৃ. ৷ ২. আল-বিদায়া, ১৪খ. ৫৪ পৃ. আড০-21000010,2-০010,

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।