সংখ্ামী সাধকদের ইতিহাস ৬৯ ক্ষমা করতে পারছিলেন না যারা এমনতর কঠিন মুহূর্তে ও নাযুক সময়েও মুসলমানদের হেনস্থা করেছিল এবং তাদের জীবন দুর্বিষহ করে তুলেছিল ও তাদের প্রতিপক্ষকে সাহায্য করেছিল. ইমাম ইবনে তায়মিয়া (র) তাদের কৃত পাপ ও বিশ্বাসভঙ্গের উপযুক্ত শান্তি বিধান করতে মনস্থ করেন এবং সেই সঙ্গে চিরদিনের তরে এমনি এক ব্যবস্থা নিতে ইচ্ছা করেন যাতে ভবিষ্যতে কোন যুদ্ধ কিংবা বিপদ মুহূর্তে তারা আর মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে । তিনি সুলতান আন-নাসির (মিসর ও সিরিয়ার সুলতান)-এর দৃষ্টি এদিকে আকর্ষণ করেন এবং তাদের দুষ্টামী ও বিপদের আশংকা সম্পর্কে সতর্ক করেন। একটি পত্রে তিনি সুলতানকে লেখেন £ তাতারীরা সিরিয়াভিমুখী হলে এসব বাতেনী (নুসায়রী ও ইসমাঈলী) মুসলিম ফৌজের সঙ্গে অত্যন্ত অসদাচরণ করে। এরাই:সে সব বাতেনী যারা সাইপ্রাসের (ধ্রিস্টান) অধিবাসীদেরকে বার্তা পাঠিয়েছিল, সিরীয় উপকূলের একটি অংশের ওপর তাদেরকে দখল দিয়েছিল এবং তাদের ক্রসথচিত পতাকা নিজেরাই বহন করেছিল। তারা মুসলমানদের ঘোড়া, অন্ত্শত্ত্র ও এত বেশী সংখ্যক কয়েদী সাইপ্রাসে পাঠিয়েছিল, যার প্রকৃত সংখ্যা ও পরিমাণ সম্পর্কে একমাত্র আল্লাহই ভাল জানেন। বিশ দিন পর্যন্ত মেলা বসেছিল যেখানে মুসলিম বন্দী, ঘোড়া ও অশত্রশন্ত্র সাইপ্রাসবাসীদের হাতে (যারা ছিল ক্রুসেডার ও মুসলমানদের প্রতিপক্ষ) বিক্রি হতে থাকে। তাতারীদের আগমনে তারা ঘিয়ের প্রদীপ জ্বালায় । তাতারীদের মুকাবিলার উদ্দেশে মুসলিম ফৌজ যখন মিসর থেকে যাত্রা করে তখন তাদের চেহারা ফিকে ও বিমর্ষ হয়ে যায়। অতঃপর আল্লাহ্ তাবারাকা ওয়া তা'আলা সুলতানের আগমনের মাঝ দিয়ে মুসলমানদেরকে যখন মহাবিজয় দানে ধন্য করলেন তখন তাদের ভেতর মাতম শুরু হয়। এই নয়, এর চেয়েও অধিক গুরুতর বিষয় তাদের ওখানে সংঘটিত হয়েছে। চেঙ্গীয খানকে মুসলিম দেশগুলোর ওপর হামলা চালাতে এরাই আহ্বান জানিয়েছিল । হালাকু খানের বাগদাদ অধিকার, আলোপ্পোর বরবাদী ও সালেহিয়ার ধ্বংসযজ্ঞের পেছনেও ছিল এরাই । এ ছাড়া তাদের ইসলামের সঙ্গে শত্রুতা ও মুসলিম হত্যার আরও অনেক ঘটনাই রয়েছে। তাদের প্রতিবেশে যে সব মুসলমান বসবাস করে, তারা অত্যন্ত বিপদগ্রস্ত ৷ প্রতি রাতেই তারা ছোট ছোট দলে ভাগ হয়ে পাহাড় থেকে নেমে আসে এবং গোলযোগ সৃষ্টি করে, যে সম্পর্কে একমাত্র আল্লাহই ভাল জানেন। এরা ডাকাতি ও লুটতরাজ করে। শান্তিপ্রিয় অভিজাত পরিবারগুলোকে পেরেশান ও বিব্রত করে এবং নানাবিধ. পাপাচার সংঘটন করে থাকে । সাইপ্রাসের //-2110001003-001
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।