৬৮ শায়খুল ইসলাম হাফিজ ইবৃন তায়মিয়া (র.) তেমনি একজন বষীয়ান বিখ্যাত লোক ছিল মুহাম্মদ আল-খাববায আল-বিলাসী | সে হারাম বস্তু ব্যবহার করত। ইয়াহুদী ও খ্রিস্টানদের সঙ্গেই ছিল তার ওঠাবসা। সে স্বপ্রফল ব্যাখ্যা করত এবং এমন সব মসলার ব্যাপারে অনধিকার চর্চা করত, যে বিষয়ে তার কোন জ্ঞান ছিল না। ইবনে তায়মিয়া (র.) তাকে ডেকে পাঠান এবং তাকেও তার যাবতীয় অপকর্ম থেকে তওবা করান। এতিহাসিক ইবনে কাহীর বলেন যে, এসব ঘটনাও এক শ্রেণীর মানুষের অসন্তোষ সৃষ্টির কারণ হয়েছিল । ধর্মদ্রোহী (মুলহিদ) ও ফিতনাবাজ লোকদের বিরুদ্ধে জিহাদ অভ্যন্তরীণ সংস্কার ও সংশোধন ছাড়াও ইবনে তায়মিয়া (র) সে সমস্ত ফিতনাবাজ লোকের ব্যাপারেও উদাসীন ছিলেন না, যারা এ ধরনের প্রতিটি সংকট মুহূর্তে মুসলমানদেরকে বিপদে ফেলতে এবং ইসলামের শত্রুদের সঙ্গে ষড়যন্ত্র লিপ্ত হতে এতটুকু কার্পণ্য করেনি। ৬৯৯ হিজরীতে যদিও তিনি নায়েবু'স-সালতানাত (সাত্্রাজ্যর রিজেন্ট বা ভাইসরয়) আল-আফরামের সঙ্গে জর্দ ও কিসরাওয়ান গিয়ে সেখানকার অধার্মিক ও দুষ্ট প্রকৃতির গোত্রগুলোকে উপযুক্ত শিক্ষা দান ও কঠোরভাবে সতর্ক করেছিলেন এবং তাদের অনেকেই পূর্বকৃত অপকর্ম থেকে তওবা ও ভবিষ্যতে অনুরূপ অপকর্ম থেকে বিরত হবার এবং সাম্রাজ্যের আইন-কানুন ও মুসলিম শাসকদের প্রতি অনুগত থাকার ওয়াদা করেছিল; কিন্তু বিগত দিনের অভিজ্ঞতা থেকে জানা যায় যে, তারা তাদের দুষ্টামী থেকে বিরত হয়নি এবং তাদের অধিকতর হুশিয়ারী প্রদান ও শায়েস্তা করা দরকার এবং যে কোন বিপজ্জনক মুহূর্তে তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবার সমূহ আশংকা বিদ্যমান। অনন্তর যিল-হজ্জ মাসের প্রথম ভাগে ইমাম ইবনে তায়মিয়া (রো) তদীয় শিষ্য-শাগরিদ ও বন্ধু-বান্ধবের একট বিরাট দল নিয়ে দ্বিতীয়বারের মত জর্দ ও কিসরাওয়ান অভিমুখে গমন করেন এবং তাদেরকে তাবলীগ করেন। তাদের একটি বড় অংশই তওবা করে এবং ইসলামের হুকুম-আহকামের প্রতি আনুগত্য অবলম্বন করে। জর্দ এলাকার রাফেযী (বাতিনী, ইসমাঈলী, হাকিমী ও নুসায়রী) গোত্রগুলো খোলাখুলিভাবে মুসলমানদেরকে কষ্ট ও যন্ত্রণা দিয়েছিল। তারা ক্রুসেডার ও তাতারীদেরকে মুসলিম দেশগুলোর ওপর হামলা পরিচালনায় উষ্কানি দিয়েছিল এবং এজন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেছিল । মুসলমানদের অসহায়ত্ব ও দুর্বলতা থেকে ফায়দা উঠিয়ে তাদের জান-মাল ও ইযযত-আবরূর ওপর তারা হামলা চালিয়েছিল । ইবনে তায়মিয়া (র)-র মর্যাদা-দীপ্ত ও জেদী মনের ওপর এ ছিল এক বিরাট ক্ষত। তিনি এই সব প্রকৃতিগতভাবে দুষ্ট কিসিমের মুনাফিককে আস-21000010,2-০010,
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।