সংখ্রামী সাধকদের ইতিহাস ৬৭ তিনি ইসলামী শারী'আত ও সুন্নাহর বিরুদ্ধে যে কাজই সংঘটিত হতে দেখতেন সাধ্যমত তা স্বহস্তেই বদলে দিতে ও বাধা দিতে চেষ্টা করতেন। কেননা এটি ছিল ঈমানের সর্বোচ্চ স্তর এবং ধর্মীয় মর্যাদাবোধের প্রাথমিক দাবী । ৮৮৮০5 ৭1 ০শও ১৮৪১ ১৮৯৯২৯৪১১১1 ৩ -১/5১। 45591 415৩ 44525৮৮5211 ৩০৬ 49৮5 তোমাদের ভেতর কেউ যদি শরীয়তবিরোধী (মুনকার-গ্হিত) কাজ সংঘটিত হতে দেখতে পাও তবে সে তার হাত দিয়ে তা বদলে দেবে, যদি সে সামর্থ্য না থাকে তবে মুখ দিয়ে তার বিরোধিতা করবে; আর তার সে সামর্থ্যও যদি না থাকে তবে অন্তর দিয়ে তা করবে; আর এটিই হচ্ছে দুর্বলতম ঈমান। [আল-হাদীস] সালতানাতের তথা রাষ্ট্রীয় কর্মে অতিরিক্ত ব্যস্ততার জন্য শাসন ক্ষমতায় সমাসীন ব্যক্তিবর্গের ফুরসত ছিল. না। “উলামায়ে কিরাম কতক মুহূর্তে অনেক জিনিসকেই গুরুত্ব দিতেন না এবং কতক সময় অস্বীকৃতি জ্ঞাপন করতে ও বিরোধিতায় অবতীর্ণ হতে ইতস্তত করতেন। আর এজন্যই অধিকাংশ সময় ইবনে তায়মিয়া (র)- কেই এ দায়িত্ব আন্জাম দিতে হত। আর এ দায়িত্ব সম্পাদনে তার সহযোগী ও সহকর্মী ছিল তারই ছাত্র ও প্রিয় ভক্ত-অনুরক্তদের একটি দল। এজন্য তিনি সম্মানসূচক «41| ২... শর“ঈ, নৈতিক ও চারিত্রিক বিষয়ে তদারকীর জন্য এক ধরনের পুলিশ বিভাগ কায়েম করে রেখেছিলেন । ফলে বিদ'আতী ও সুন্নাহর বিরোধিতা, প্রশাসনিক দায়িতে নিয়োজিত লোকদের দৃষ্টি এড়াতে এবং “উলামায়ে কিরামের ক্রোধ ও অসন্তোষ থেকে বাচতে যদি সক্ষমও হত, তবুও তারা এই শর'ঈ পুলিশের দৃষ্টি থেকে বেঁচে যেতে পারত না। ৭০৪ হিজরীর রজব মাসেরই ঘটনা । জনৈক বৃদ্ধ লোককে, যে নিজেকে আল-মুজাহিদ ইবরাহীম ইবনু'ল-কাত্তান বলে পরিচয় দিত, তাঁর নিকট নিয়ে আসা হয়। সে বিরাট লম্বা-চওড়া একটি গুডরী পরিহিত ছিল। তার মাথার চুল ও হাত-পায়ের নখ ছিল বড় বড়। গৌফ এতটা বেড়েছিল যে, তা মুখের ওপর এসে পড়ছিল। সে খুব গালিগালাজ করত এবং খুব বেশী অশ্লীল কথা বলত। এছাড়া নেশাকর বন্তুও সে ব্যবহার করত। ইবনে তায়মিয়া (র) তার গুডরী টুকরো টুকরো করে দেবার হুকুম দেন। হুকুম মিলতেই লোকে তার ওপর ঝাপিয়ে পড়ে এবং তার গুডরী ছিন্নভিন্ন হয়ে যায়। লোকে তার মাথার চুল কেটে দেয় এবং গৌফ ছেঁটে দেয়। তার নখ কাটা হয়। অশ্লীল কথাবার্তা বলা ও নেশাকর বস্তু থেকে তাকে তওবা করান হয় ১ ১. আল-বিদায়া ওয়া'ন-নিহায়া, ৩৩ পৃ; আজ-21000010,2-০010,
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।