৬৬ শায়খুল ইসলাম হাফিজ ইক্ন তায়মিয়া (র.) অঙ্গীকার করেন। ভীষণ যুদ্ধ চলে। বড় বড় তুকী আমীর এ যুদ্ধে মারা যান। অবশেষে মুসলমানরা বিজয় লাভে ধন্য হয় এবং তাতারীদের পদশ্থলন ঘটে । রাতের বেলা তাতারীরা প্রাণ রক্ষার্থে টিলা, পাহাড় ও টিকরীর ওপর গিয়ে আশ্রয় নেয়। মুসলমানগণ সারা রাত জেগে পাহারা দেয় এবং তাদের পালাবার পথে বাধা সৃষ্টি করে। তাদেরকে তীরের মুখে রেখে দেয়। বিপুল সংখ্যক তাতারী নিহত হয়। সকালে মুসলমানেরা তাদেরকে রশিতে বেঁধে বেঁধে নিয়ে আসছিল এবং তাদের গর্দান উড়িয়ে দিচ্ছিল। পলাতকদের একটি বিরাট সংখ্যক ঘাটিও বিপজ্জনক স্থানে পড়ে এবং অনেকেই ফোরাত নদীতে নিমজ্জিত হয়ে প্রাণ হারায়। ৪ঠা রমযান সোমবার ইবনে তায়মিয়া (র) দামিশৃকে প্রবেশ করেন। লোকেরা তাঁকে মহা আড়ম্বরে অভ্যর্থনা জানায়, মুবারকবাদ দেয় এবং তার জন্য দু'আকরে। ৫ই রমযান মঙ্গলবার (৭০২ হি.) সুলতান তার সাম্রাজ্যের অমাত্যবর্গ, খলীফা এবং শাহী ফৌজের সঙ্গে বিজয়ী বেশে দামিশৃকে প্রবেশ করেন। বিদ“আত প্রত্যাখ্যান ও গর্হিত কর্মের অবসান তাতারীদের হাঙ্গামা থেকে নিকৃতি মিলতেই ইবনে তায়মিয়া (র) নিয়ম মাফিক পূর্বের মতই জোরেশোরে পঠন-পাঠন, সুন্নাহর প্রচার-প্রসার এবং বিদ'আত প্রত্যাখ্যানের মিশন শুরু করেন। তিনি শির্ক ও জাহিলিয়াতের বিরুদ্ধে জিহাদে মশগুল হয়ে পড়েন যা ছিল তীর প্রিয় পেশা এবং তার জীবনের পরম লক্ষ্য। এ যুগেই ইয়াহদী ও গ্রিস্টানদের সঙ্গে মেলামেশা এবং অজ্ঞ ও জাহিল নেতাদের শিক্ষার ফলে মুসলমানদের মধ্যে এমন বহু আচার-আচরণ এসে গিয়েছিল যেগুলো ছিল জাহিলিয়াতের স্মারক চিহ্ন এবং মুশরিক ও মূর্তিপূজারী জাতিগোষ্ঠীর রীতি। দামিশৃকের পাশে কলৃত নদীর কিনারে একটি পাথর ছিল। পাথরটি সম্পর্কে জনমনে নানা ধরনের কাহিনী বিস্তার লাভ করেছিল। এটি মূর্খ ও কল্পনাপূজারী মুসলমানদের জন্য একটি ফিত্নায় পরিণত হয়েছিল। মুসলমানেরা সেখানে যেত এবং মানত করত । ইবনে তায়মিয়া (র.) ৭০৪ হিজরীর রজব মাসে নিজেই শ্রমিক ও পাথর মিস্ত্রী সহকারে সেখানে যান এবং সেটি কেটে টুকরো করে শির্কের এই দরজাটি চিরতরে বন্ধ করে দেন। আর এভাবেই একটি বিরাট ফিত্না খতম হয় ।১ ১. আল-বাদয়া ওয়া*ন-নিহায়া, ১৪শ খণ্ড, ৩৪ পৃ. ৷ আস-8100001,2-০010,
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।