আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংগ্রামী সাধকদের ইতিহাস ৬৫ ছাউনিতে আসেন । সুলতান তার নিকট এই আগ্রহ ব্যক্ত করেন, যুদ্ধকালে তিনি যেন সুলতানের সঙ্গে থাকেন। ইবনে তায়মিয়া (র) বলেন, প্রত্যেকে তার কওমের পতাকাতলে যুদ্ধ করবে আর এটাই সুন্নত । আমি সিরীয় বাহিনীর সঙ্গে সম্পর্কিত। সেজন্য আমি সেই পতাকাতলেই যুদ্ধ করব। তিনি সুলতানকে পুনরপি জিহাদের তালকীন করেন এবং বলেন, আমি এক আল্লাহ্‌র কসম খেয়ে বলছি, জয় আমাদেরই হবে । এবারও আমীরগণ তীকে স্মরণ করিয়ে দিলেন, ইন্শাল্লাহ বলা সমীচীন তিনি বললেন ৪ 151,5 3 15-3৯০ 4111521 ২৯শে শা'বান জুমু'আর রাতে রমযানের চাদ দেখা গেল। দামিশৃকবাসী তারাবীহ্‌র প্রস্তুতি গ্রহণ করে। একদিকে ছিল রমযানের আনন্দ, আর অপরদিকে ছিল শত্ুর ভয় ও ভবিষ্যতের আশংকা । জুমু'আর দিন খুব কঠিন অবস্থার মাঝ দিয়ে অতিক্রান্ত হয়। শনিবার দিন লোকে মীনারে আরোহণ করে দেখতে পেল সেনা ছাউনির দিকে ধুলি-বালি উড়ছে এবং অন্ধকার ছেয়ে আছে। তারা বুঝতে পারল, আজই মুকাবিলা হবে। সাধারণের মাঝে ব্যাপকভাবে দু'আ-মুনাজাত শুরু হয়। শিশু ও মহিলারা নিজ নিজ দালান-কোঠায় খালি মাথায় দাড়িয়েছিল। শহরে ছিল দারুণ উত্তেজনা । ২রা রমযান শনিবার জোহর বাদ সুলতানের ফরমান জামি' মসজিদে পাঠ করে শোনান হয়। এতে বলা হয়, শনিবার দিন দ্বিপ্রহর হতে সিরীয় ও মিসরীয় ফৌজ সুলতানের সঙ্গে কাতারবদ্ধ হবে। মুসলমানরা যেন আল্লাহ্‌র দরবারে তার সাহায্য ও বিজয়ের জন্য দু'আ করে এবং দুর্গ ও শহরের আশ্রয়-প্রাচীরের হেফাজতে সুদৃঢ় অবস্থান গ্রহণ করে। ২রা রমযান ছাকহাব প্রান্তরে একদিকে সিরীয় বাহিনী ও মিসরীয় ফৌজ, অপর দিকে তাতারী বাহিনী কাতারবদ্ধ হয়। ইবনে তায়মিয়া (র) ফতওয়া প্রদান করেন, মুজাহিদ বাহিনী যেন সিয়াম ভঙ্গ করে, যাতে করে যুদ্ধের জন্য প্রয়োজনীয় শক্তি সৃষ্টি হয়। তিনি এক একটি পতাকা ও এক একটি কোম্পানীর নিকট নিজেই যেতেন। এ সময় তার হাতে খাবার বস্তু থাকত আর তিনি তাদেরকে দেখিয়ে দেখিয়ে ইফতার করতেন এবং হাদীস শোনাতেন, (531 54 ৬৪। ১৮৯3 1১০5 ৪০]।৯৪১ -নবী করীম সাল্লাল্লাহু “আলায়হি ওয়াসাল্লাম বলেনঃ আগামী কাল দুশমনের সঙ্গে তোমাদের মুকাবিলা হবে। সিয়াম ভঙ্গের দ্বারা তোমরা অধিকতর শক্তিশালী হবে। যুদ্ধ শুরু হ'ল। সুলতান স্বয়ং এ যুদ্ধে তার সেনাবাহিনীর মাঝে উপস্থিত ছিলেন। আব্বাসী খলীফা আবু'র -রবী' সুলায়মান সুলতানের পাশেই ছিলেন। শেষ পর্যন্ত উভয় বাহিনীই একে অপরের ভেতর ঢুকে পড়ে এবং যুদ্ধের ময়দান উত্তপ্ত হয়ে ওঠে । সুলতান অত্যন্ত দৃঢ়তা প্রদর্শন করেন। তিনি তার ঘোড়ার পায়ে শেকল পরিয়ে দিয়েছিলেন যাতে পালাতে না পারে । তিনি এবার আল্লাহ্‌র সঙ্গে সাধক (২য়)-৫ /-2110001002-0010

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।