৬৪ শায়খুল ইসলাম হাফিজ ইবৃন তায়মিয়া (র.) দামিশকে তখন এক শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছিল । সুলতানের কোন আগমন সংবাদ পাওয়া যাচ্ছিল না। সিরীয় ও মিসরীয় ফৌজের যুদ্ধ করবার কোন নিশ্চয়তাও ছিল না। ওদিকে প্রতি মুহূর্তে তাতারীদের আগমন সংবাদ এসে পৌছুচ্ছিল। বিভিন্ন শহর থেকে দলে দলে লোকজন পালিয়ে এসে দামিশকে আশ্রয় নিচ্ছিল। গোটা শহরই আশ্রয় গ্রহণকারী লোকজনে ভরে ছিল। ইমাম ইবনে তায়মিয়া (র.)-র পক্ষে সেনানিবাসে যাবার জন্য বেরিয়ে লোকের ভিড়ে পথ পাওয়াই দুর হচ্ছিল। যারা তার দৃঢ় সংকল্প ও অটুট মনোবলের বিষয়ে অবহিত ছিল না, তারা তাকে এই বলে ভরসনা করছিল, আপনি তো আমাদেরকে পালাতে বাধা দিচ্ছেন আর এখন দেখছি আপনি নিজেই পালাবার পথ খুঁজছেন? ইমাম (র) তাদের কথার কোন জবাব না দিয়েই নীরবে পাশ কাটিয়ে চলে যান। শহরে কোন প্রশাসক ছিলেন না। গুপ্তা ও বদমাইশেরা ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল । লোকে উঁচু জায়গা ও মীনারে আরোহণ করে মুসলিম বাহিনী খুঁজে ফিরত এবং নানাবিধ জল্পনা-কল্পনার আশ্রয় নিত। প্রত্যেকেই যার যার কিসমতের ফয়সালার অপেক্ষায় ছিল, অপেক্ষায় ছিল যুদ্ধ হবে কিনা? যদি যুদ্ধ হয়ই তাহলে কে জয়ী হবে? আল্লাহ না করুন, যদি মুসলিম বাহিনী পরাজিত হয় তাহলে মুসলমানদের আর কোথাও দাঁড়াবার জায়গা থাকবে না, তাদের 'ইযযত-আবরূ ও জান-মালের কোন নিরাপত্তাই থাকবে না। মোটকথা এ ছিল যেন নিঙ্নোক্ত আয়াতেরই প্রতিচ্ছবি 8 4410 ৩৬৮৮০৩১৯৮৮৭) ৮৯1] ০০৪/১৩ ১৮০৪১। ০৪) 913 ০1355 3191)15151)5 ০৬১০৬ ৮521 ৮১৪ ০ 0০81 যখন তোমাদের চোখ বিস্কারিত হয়েছিল, তোমাদের প্রাণ হয়ে পড়েছিল কণ্ঠাগত এবং তোমরা আল্লাহ সম্বন্ধে নানাবিধ ধারণা পোষণ করছিলে । তখন মুমিনগণ পরীক্ষিত হয়েছিল এবং তারা ভীষণভাবে প্রকম্পিত হয়েছিল। [সূরা আহযাব £ ১০-১১ আয়াত ইবনে তায়মিয়া (র) সিরীয় বাহিনীতে গিয়ে উপস্থিত হলে বাহিনীর আমীর-উমারা তার নিকট এই অভিপ্রায় ব্াক্ত করেন, তিনি যেন সম্মুখে অগ্রসর হয়ে সুলতানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সত্বর আগমনের জন্য তার দরবারে দরখাস্ত পেশ করেন। ইবনে তায়মিয়া (র) সুলতানের সঙ্গে মুলাকাত করেন। ইবনে তায়মিয়া (র)-র সঙ্গে কত আলোচনায় ও কথাবার্তায় সুলতানের সংকল্প ও মনোবল আরও অটুট ও দৃঢ় হয়। তিনি ইবনে তায়মিয়া (র)-র সঙ্গে সেনা //-2110001003-0010
— صفحة ٦٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.