সংঘামী সাধকদের ইতিহাস ৬৩ ছড়াতে থাকে । সিরিয়ার আমীরগণ একত্র হয়ে শত্রুর মুকাবিলায় অঙ্গীকারাবদ্ধ হন, কসম খান এবং শহরে ঘোষণা প্রদান করা হয় যেন কেউ শহর পরিত্যাগ না করে। ইবনে তায়মিয়া (র) শহর থেকে বাইরে গিয়ে সেনাবাহিনীকে বিষয়টি অবহিত করেন এব. তাদের থেকেও অনুরূপ কসম গ্রহণ করেন। তিনি আমীর-উমারা ও জনগণকে কসম খেয়ে খেয়ে বলতেন £ এবার তোমরা অবশ্যই জয়লাভ করবে । এ ব্যাপারে তিনি এতটা নিশ্চিত ছিলেন যে, যদি কেউ বলত, আপনি ইনশাআল্লাহ্ বলুন, তখন তিনি বলতেন, (৪ * ৪৯০ 4141| ০ ৮2০০। (৪2/,5১ আমরা মজলুম, আর মজলুম অবধারিতভাবেই সাহায্যপ্রাপ্ত হয়ে থাকে । ২111 -১১৯-০১5| ৭2০ ৯৪৭ "অতঃপর যাদেরকে নিপীড়ন করা হয় তাদেরকে আল্লাহ অবধারিতভাবে সাহাযা করবেন।” অতএব আল্লাহ্র এই ওয়াদা মুতাবিক বিজয় আমাদের নিশ্চিত, এতে সন্দেহের অবকাশ নেই বিন্দুমাত্র ৯ এ সময় একটি প্রশ্ন ওঠানো হয়. আর যাই হোক, তাতারীরা মুসলমান । অতএব, তাদের সঙ্গে যুদ্ধ করাটা ধর্মীয় বিধান মতে কতটা সঙ্গত? তারা তো কাফিরও নয়, আবার বিদ্রোহীও বলা যায় না তাদেরকে । বিদ্রোহী নয় এজন্য যে, তারা কখনো কোন মুসলিম শাসকের (আমীরের) আনুগত্যাধীনে আসেনি বিধায় তাদেরকে বিদ্রোহের দায়ে অভিযুক্ত করা চলে না। আর সে প্রশ্নও তাই অবান্তর ৷ অতএব, তাদের সঙ্গে যুদ্ধ করা হবে কিসের ভিত্তিতে? “উলামায়ে কিরাম এ ব্যাপারে দ্বিধা ও দ্বন্দের শিকার হন। ইবনে তায়মিয়া (র) এ দ্বন্দের নিরসন ঘটিয়ে বলেন, তারা খারিজীদের ন্যায় বিবেচিত হবে এবং তাদের ক্ষেত্রে প্রযোজা হুকুম এদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে । খারিজীরা সায়াদুনা "আলী (রা) ও হযরত মু'আবিয়া (রা) উভয়ের বিরুদ্ধেই বিদ্রোহ করেছিল। তারা নিজেদেরকে খিলাফতের অধিক হকদার বলে মনে করত । তাতারীরাও ঠিক তাদের মতই অপরাপর মুসলমানদের তুলনায় নিজেদেরকে হুকুমতের অধিক হকদার মনে করে এবং বলে, আমরা তাদের মুকাবিলায় বেশী হক ইনসাফ কায়েম করতে পারি । তারা মুসলমানদের ওপর জুলুমের মিথ্যা অপবাদ দেয়, অথচ তাদের তুলনায় নিজেরা আরও বেশী মাত্রায় গর্হিত কর্ম ও অশোভন আচরণে লিগ্ত। তার এই বিশ্লেষণের দ্বারা উলামায়ে কিরাম তৃপ্ত ও নিশ্চিত হন এবং বিষয়টি তাদের উপলব্ধিতে ধরা দেয়। এক্ষেত্রে তিনি এতটা আত্মবিশ্বাসী ও নিশ্চিত ছিলেন যে, তিনি বলতেন £ যদি তোমরা আমাকেও তাতারীদের কাতারে কুরআন শরীফ মাথায় দাড়ানো দেখতে পাও সেমত অবস্থায় আমাকেও তোমরা হত্যা করবে। এতে লোকের সকল দ্বিধা-দন্দু দূরীভূত হয় এবং তাদের মনোবল বেড়ে যায় । ১. আল-বিদায়া া/৮/-210100100-0017,
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।