আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ٣٦٦
📝 نص 📖 PDF

অনুবাদকঘ্য়ের আরয আল্লাহ্‌ রাব্বু'ল-'আলামীনের অপার অনুগ্ধহে মুসলিম বিশ্বের প্রখ্যাত “আলিম, লেখক, দার্শনিক ও বূহানী মার্গের অন্যতম জ্যোতি "আল্লামা সাইয়েদ আবুল হাসান 'আলী নদভীর রচিত “তারীখ দাওয়াত ও “আযীমত' সিরিজের দ্বিতীয় খণ্ডের বাংলা তরজমা “সংখামী সাধকদের ইতিহাস” (দ্বিতীয় খণ্ড) প্রকাশিত হ'ল । যার অসীম রহমতে এটি বাংলাভাষী পাঠকের হাতে পৌছতে পারল সর্বপ্রথম সেই মহান আল্লাহ্‌র দরবারে জানাই লাখো-কোটি হামৃদ এবং অসংখ্য শোক্র ও সুজুদ । উদ্দূভাষী পাঠকের নিকট “আরীখ-ই দাওয়াত ও *আযীমত'-এর নতুন পরিচয়ের অবকাশ নেই। সর্বপ্রথম ভারতে প্রকাশিত হলেও ইতিমধ্যেই তা আরবী ও ইংরেজী ভাষায় অনূদিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশের পাঠকমহলে সাড়া জাগিয়েছে এবং এর কোন কোন খণ্ডের একাধিক সংক্করণও প্রকাশিত হয়েছে। অবশেষে বাংলাভাষী পাঠক সর্বপ্রথম ১৯৮৩ সালের প্রথম দিকে এ সিরিজের ৩য় খণ্ডটির সঙ্গে পরিচিত হবার সুযোগ পান যা “ইসলামী রেনেসার অগ্রপথিক' নামে ইসলামিক ফাউণ্ডেশন থেকে প্রকাশিত হয়েছিল। অতঃপর এর ১ম খণ্ডটি অনেক বিলম্বে হলেও যথানিয়মেই প্রকাশিত হয়। অত্যন্ত আনন্দের বিষয়, দু'টি খণ্ডই পাঠক মহলে বিপুল জনপ্রিয়তা পায় ও অল্প দিনের মধ্যেই ৩য় খণ্ডটির দু'টি সংস্করণ এবং ১ম খণ্ডটির ১ম সংস্করণ নিঃশেষ হয়ে যায়। এই সঙ্গে সহৃদয় পাঠকমহলকে আশ্বাস দেওয়া হয়েছিল, সিরিজের অপরাপর খণগুগুলোও যথাসম্ভব সবর পাঠকের হাতে তুলে দেওয়া হবে। অত্যন্ত আনন্দ ও সৌভাগ্যের বিষয়, আল্লাহ্‌ পাক আমাদের সে আশ্বাস পূরণের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবার তৌফিক দিলেন। সেই সাথে আগ্রহী পাঠকের কাছে বিনীত দু'আপ্রার্থী, রাহ্মানু'র-রাহীম আল্লাহ্‌ পাক তার অসীম মেহেরবানীতে সিরিজের অপর দু'টিও খণ্ডও (৪র্থ ও ৫ম) যেন আমাদের পাঠকবৃন্দের হাতে সত্বুর তুলে দেবার তৌফিক দেন। আর তার তৌফিকই হোক আমাদের একমাত্র ভরসা। বর্তমান খগ্ুটি শায়খুল ইসলাম হাফিজ ইবনে তায়মিয়া (র.)-র বিস্তৃত ঘটনা ও কর্মবহুল জীবনালেখ্য। ইবনে তায়মিয়া (র.) কেবল এদেশেই নয়-সারা মুসলিম বিশ্বেই বিতর্কিত ব্যক্তিত্ব হিসাবে সমধিক খ্যাত ও'পরিচিত। তাকে নিয়ে এই বিতর্ক তার জীবিতকালেই শুরু হয়েছিল এবং এজন্য তাকে কম ভোগান্তির সম্মুখীন হতে হয়নি। জেল, জুলুম, প্রলোভন-এমন কোন অন্ত্র নেই যা তীর বিরুদ্ধে প্রয়োগ করা হয় নি। কিন্তু কোন কিছুই তাকে তাঁর দৃষ্টিভঙ্গী থেকে একচুলও হটাতে সক্ষম হয়নি। বিশ্বত্রাস তাতারীদের অন্ত্র যেমন তার সামনে ভৌতা প্রমাণিত হয়েছে, তেমনি মুসলিম স্বেচ্ছাচারী শাসকদের ভয়-ভীতি ও হুমকী প্রদর্শন, সর্বশেষ বদ্ধ কারা-প্রাচীরও অকার্যকর প্রমাণিত হয়েছে। তিনি একমাত্র তার মহান ত্রষ্টা ছাড়া আর কোন শক্তির সামনেই তীর উন্নত মন্তক অবনত করেন নি, কিংবা কোন জাগতিক প্রেরণা বা স্বার্থই তাঁর পবিত্র চরিত্র কলুষিত করতে পারে নি। //-2110001002-0010

— صفحة ٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.