আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংখ্বামী সাধকদের ইতিহাস ৬১ ২401 ৩1441 4১১৮৯] 285 শি ও ৯ ১০৮০ এ পা ৩৪ - ১১৪৪১৬০| কোন ব্যক্তি নিপীড়িত হয়ে তুল্য প্রতিশোধ গ্রহণ করলে ও পুনরায় সে অত্যাচারিত হলে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন; আল্লাহ নিশ্চয়ই পাপ মোচনকারী, ক্ষমাশীল । [সূরা হাজ্জ $ ৬০ আয়াত, ২২] সিরিয়ার নায়েব ও আমীর-উমারা ইমাম ইবনে তায়মিয়া (র)-র নিকট আবেদন জানান যেন তিনি স্বয়ং মিসর গিয়ে সুলতানকে সিরিয়ার হেফাজত এবং তাতারীদের বিরুদ্ধে মুকাবিলায় অবতীর্ণ হতে উদ্বুদ্ধ করেন। অনন্তর তিনি যানবাহন যোগে মিসর রওয়ানা হন। তার পৌছুতে পৌছুতে সুলতান কায়রোয় প্রবেশ করেছিলেন। ইবনে তায়মিয়া (র) সুলতানের সুপ্ত মর্যাদাবোধ জাগিয়ে তুলবার প্রয়াস পান এবং বলেন ঃ যদি সিরিয়া আপনার সাম্রাজ্যের অন্তর্গত না হত এবং মিসর ও সিরিয়ার সুলতান হিসাবে সরাসরি আপনি যদি যিম্মাদার নাও হতেন, এতদৃসত্েও যদি সিরিয়ার সাধারণ গণমানুষ আপনার সাহায্যপ্রার্থী হত, তথাপি তাদের সাহায্য করা আপনার অপরিহার্য দায়িত্রে অন্তর্গত ছিল। আর সিরিয়ার হেফাজতের ব্যাপারে যদি আপনার কোন মাথা ব্যথা কিংবা চিন্তা-ভাবনা না থাকে তাহলে আমাদেরকে পরিফ্ার বলে দিন, আমাদের ব্যবস্থা আমরা নিজেরাই করে নিই এবং কাউকে সেখানকার শাসক হিসাবে নির্বাচিত করি যিনি বিপদমুহূর্তে তার খেদমত ও হেফাজত করবেন এবং ভারসাম্যময় অবস্থায় তার থেকে ফায়দা গ্রহণ করবেন। ইবনে তায়মিয়া (র) সুলতানকে নিশ্চয়তা দেন এবার জয় মুসলমানদেরই হবে । তিনি আট দিন যাবত মিসর দুর্গে অবস্থান করেন এবং সুলতানকে জিহাদ ও তাতারীদের সুকাবিলায় অনুপ্রাণিত করতে থাকেন। ইবনে তায়মিয়া (র)-র ঈমান ও য়াকীন উদ্দীপক আলোচনা ও একান্তিক নিষ্ঠাপূর্ণ প্রয়াসের ফল হল। সুলতান দ্বিতীয়বার সিরিয়া আগমনে উৎসাহিত হন এবং মিসরীয় ফৌজ জিহাদের উদ্দেশে রওয়ানা হয়ে যায়। এসব শ্রবণে দামিশকবাসিগণ তখনও পুরোপুরিভাবে খুশী হতে পারেনি, এমনি মুহূর্তে তাতারীদের কাছাকাছি আসবার ও সুলতানের ফিরে যাবার সংবাদ এসে পৌছে । সবচে" দুর্ভাগ্যজনক ব্যাপার ছিল, শহরের শাসনকর্তা ইবনু'ন-নুহাস প্রকাশ্যে ঘোষণা জারী করেন যে, সফর করবার মত যার শক্তি রয়েছে সে যেন অবশ্যই দামিশুক ছেড়ে চলে যায় । এ ঘোষণায় শহরের সর্বত্র হুলস্থুল পড়ে যায়। হাট-বাজার বন্ধ হয়ে যায়। লোকজন বন-জঙ্গল ও মাঠ-ময়দান পানে পালাতে //-2110001002-0010

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।