৬০ শায়খুল ইসলাম হাফিজ ইবৃন তায়মিয়া (র.) আসবাব-পত্র, পোশাকাদি, খাদ্যশস্যসহ সামান্যতম জিনিসটুকু পর্যন্ত বিক্রি করে সফরের রসদ সংগ্রহ করতে থাকে । সওয়ারীর ভাড়া মাত্রাতিরিক্তভাবে বেড়ে যায় এবং পশুর দাম কোথা থেকে কোথায় গিয়ে পৌছে। এসব দেখে ইবনে তায়মিয়া (র) দামিশৃকের জামি' মসজিদে ওয়াজ-নসীহত ও দর্স প্রদানের সিলসিলা অত্যন্ত জোরেশোরে শুরু করেন। লোকদেরকে জিহাদে উজ্জীবিত ও উদ্বুদ্ধ করে (তোলেন। পলায়ন রুখবার জন্য তিনি তাদের সুপ্ত আত্মমর্যাদাবোধ জাগিয়ে তোলেন এবং এরূপ ভীরুতা প্রদর্শনের জন্য তাদেরকে নিন্দা ও ভর্সনা করেন। তিনি লোকদেরকে মুসলমানদের জন্য এবং মুসলিম দেশগুলোর হেফাজত ও প্রতিরক্ষার ক্ষেত্রে মুক্ত হস্তে ব্যয় করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করেন এবং বলেন £ মানুষ পালাবার পেছনে যে পরিমাণ অর্থ ব্যয় করছে, এখানে থেকেই তা মুসলমানদের হেফাজত ও জিহাদ ফী সাবীলিল্লাহ্র জন্য ব্যয় করুক। তিনি বলতেন, এবার তাতারীদেরকে খোলা ময়দানে মুকাবিলা করতে হবে । তাদের সঙ্গে জিহাদ এবার ফরয। তার এই উপরুপরি বক্তৃতায় মানুষ আবার আশায় বুক বাধে । এদিকে শহরে সরকারীভাবে ঘোষণা দেওয়া হয়, আর একটি লোকও সরকারী পরওয়ানা ও অনুমতি ব্যতিরেকে শহর পরিত্যাগ করতে পারবে না। এতে বেশ সুফল দেখা দেয়। পালাবার সিলসিলা বন্ধ হয়। এদিকে মিসর সুলতানের রওয়ানা হবারও সংবাদ এসে যায় । ফলে লোকেরা স্বস্তি ফিরে পায়। মিসর সফর রবী'উ"ছ-ছানী মাসে পুনরায় তাতারীদের আগমন সংবাদে আবহাওয়া উত্তপ্ত হয়ে ওঠে। সংবাদ পাওয়া গেল, তারা বেরাহ নামক স্থান পর্যন্ত পৌছে গেছে। শহরে সাধারণভাবে জিহাদের ঘোষণা প্রদান করা হয়। তাতারীদের অগ্রসর হবার সংবাদ উপর্যুপরি এসে পৌছুচ্ছিল। লোকদেরকে সান্তনা প্রদান করা হয় এবং তাদেরকে বলা হয় যেন তারা যে যার কাজে নিয়োজিত থাকে । সুলতান মিসর থেকে রওয়ানা হয়ে গেছেন। ইতোমধ্যে আকস্মিকভাবে সংবাদ এসে পৌছে, সুলতান সিদ্ধান্ত পাল্টিয়েছেন। একথা শুনে তাদের আশার সৌরকরোজ্জুল গণ্ পুনরায় হতাশার কালো মেঘে ছেয়ে গেল এবং লোকজন যে যার পরিবার-পরিজনকে মিসরসহ অন্যান্য নিরাপদ স্থানে পাঠিয়ে দিতে লাগল । এই অবস্থা দেখে ইবনে তায়মিয়া (র) সিরিয়ার ভাইসরয়-এর সঙ্গে সাক্ষাতের উদ্দেশে (যিনি দামিশৃকের বাইরে তাতারীদের প্রতিরোধ করবার জন্য ছাউনি ফেলে অপেক্ষা করছিলেন) গমন করেন । তিনি তাকে আশ্বস্ত করেন এবং বলেন, আমরা মজলুম, তদুপরি অত্যাচারিত ও নিপীড়িত । অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আমাদের জয় অবশ্যন্তাবী । আল্লাহ্ পাক বলেন £ //-2110001002-001
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।