সং্রামী সাধকদের ইতিহাস ৫৯ বদ “আকীদাগ্রস্ত পাহাড়ী লোকদেরকে শায়েস্তাকরণ ও তাদের মাঝে ইসলামের প্রচার ৬৯৯ হিজরীতে যখন তাতারী বাহিনী দামিশকে প্রবেশ করেছিল এবং তারা জনগণের ওপর জুলুম-নিপীড়ন চালিয়েছিল, সে সময় পার্বত্য এলাকার (ধ্রস্টান বাহিনী ও ইসমাঈলী শী'ঈ) অধিবাসীরা তাদের সঙ্গে এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা করেছিল। মুসলিম ফৌজ যখন তাতারীদের হাতে পরাজিত হয়ে ফিরে আসছিল এবং তাদের এলাকা দিয়ে অতিক্রম করছিল, তখন এসব পাহাড়ী লোকেরা তাদের ওপর আক্রমণ করে বসে, তাদের অন্্রশ্ত্র ও ঘোড়া ছিনিয়ে নেয় এবং বহু মুসলমানকে তারা শহীদ করে দেয়। তারা কখনো কোন বাহিনীর আনুগত্য করে নি, না তারা সত্য ধর্ম (দীন-ই-হক)-ই কবুল করেছিল আর না তারা কোন ব্যবস্থাপনারই পাবন্দ ছিল (অর্থাৎ এরা কোন রকম প্রশাসনিক আইন-কানূনেরই ধার ধারত না এবং উচ্ছুঙ্খল ও বল্লাহীন জীবন যাপন করত) ।৯ সিরিয়ার আকাশ থেকে দুর্যোগের মেঘ কেটে যেতেই ও অভ্যন্তরীণ ক্ষেত্রে স্বস্তি লাভের সুযোগ মিলতেই ইবনে তায়মিয়া (র) এই সব হাঙ্গামাবাজ ও অশান্তি উৎপাদনকারী লোকদেরকে শায়েস্তা করা এবং তাদের মাঝে ইসলামের প্রচার জরুরী মনে করেন। সৌভাগ্যবশত সে সময় সালতানাতের নায়েব জামালুদ্দীন আকৃশ আল-আফরাম জরদ ও কিসরাওয়ান নামী পাহাড় অভিমুখে অভিযান পরিচালনা করেন। ইবনে তায়মিয়া (র) এ সুযোগকে ফায়দা হাসিলের মোক্ষম মুহূর্ত মনে করে স্বেচ্ছাসেবক ও হাওরানের অধিবাসীদের এক বিরাট সংখ্যক লোক সঙ্গে করে নায়েবে সালতানাতের সহগামী হন। নায়েবে সালতানাতের আগমন বার্তা পেয়েই গোত্রের সর্দার ইবনে তায়মিয়া (র)-র খেদমতে হাযির হয়। শায়খ (র) তাকে তওবা করান এবং তাকে ভালভাবে ও সর্বোত্তম উপায়ে তাবলীগ করেন। এতে বিরাট উপকার হয়। তারা মুসলিম ফৌজের যেসব জিনিপত্র ছিনিয়ে নিয়েছিল সর্দার তা ফিরিয়ে দেবার পূর্ণ যিম্মাদারী গ্রহণ করে। বায়তৃ'ল মালের পক্ষ থেকে তাদেরকে চাদা হিসাবে টাকা ধার্য করা হয়। তারা এ চাদা পরিশোধের অঙ্গীকার করে। এই অভিযান ১৩ই যি'ল-কা'দা তারিখে সাফল্যের মাঝ দিয়ে প্রত্যাবর্তন করে ।২ তাতারীদের পুনরাগমন ও ইবনে তায়মিয়া (র)-র জিহাদ ঘোষণা ৭০০ হিজরীর প্রারন্তেই তাতারীদের পুনরাগমন সংবাদ দামিশুকে এসে পৌছে। লোকের পায়ের তলা থেকে মাটি সরে যায় এবং এতে মিসর ও অন্যান্য নিরাপদ স্থান ও সুরক্ষিত দুর্গাভিমুখে পালাবার হিড়িক পড়ে যায়। লোকে যে যার ১. আল-বিদায়া ওয়ান-নিহায়া', ২. আল-বিদায়া ওয়ান-নিহায়া: /দ/-2110001002-0010
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।