আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

৫৮ শায়খুল ইসলাম হাফিজ ইবুন তায়মিয়া (র.) ৯ই রজব তারিখে সংবাদ পাওয়া গেল, সুলতান (মুহাম্মদ ইবনে কালাউন) ও মিসরীয় ফৌজ তাতারীদের হাত থেকে সিরিয়া মুক্ত করবার জন্য রওয়ানা হয়ে গেছেন। সে সময় দামিশৃকে কোন দায়িতৃশীল শাসক কিংবা ব্যবস্থাপক কেউ ছিলেন না। শহরের আশ্রয়-প্রাচীর তাতারীদের হামলার কারণে ভগ্রাদশায় পড়েছিল। দুর্গাধ্যক্ষ আরজুওয়াশ ঘোষণা দেন, শহরের অধিবাসীদেরকে আশ্রয় প্রাচীর ও বিভিন্ন ফটকের হেফাজত করতে হবে । কেউ যেন নিজের বাড়ী-ঘরে শুয়ে বসে না কাটায়। সবাই যেন সশস্ত্র অবস্থায় আশ্রয়-প্রাটীরে উপস্থিত থাকে । লোকেরা সকলেই এ নির্দেশ পালন করে। ইবনে কাছীর বলেন, এ দিনগুলোতে ইবনে তায়মিয়া (র)-র নিয়মিত রুটিন ছিল, তিনি সারা রাত জেগে শহরের , আশ্রয়-প্রাচীর টহল দিয়ে ফিরতেন এবং লোকদেরকে জিহাদ ও রিবাত ফী সাবীলিল্লাহ্‌ সম্পর্কিত আয়াত পাঠ করে শুনিয়ে সবর করতে ও সংগ্ামে ঝাপিয়ে পড়তে উদুদ্ধ করতেন।৯ মদের বিরুদ্ধে জিহাদ মিসরীয় ফৌজ, মুসলিম সুলতানের আগমন ও তাতারীদের যাত্রার সংবাদে দীনদার ধার্মিক মুসলমানদের উৎসাহ-উদ্দীপনা ও মনোবল বেড়ে যায়। তারা সে সব অন্যায় ও গর্হিত কর্ম দূর করতে দৃঢ় সংকল্প গ্রহণ করেন যেগুলো এই শিক্ষা-দীক্ষাহীন জাতিগোষ্ঠী এবং সেই গোষ্ঠীর খোদাভীতিবর্জিত শাসকদের যুগে জন্মলাভ করেছিল। হাফিজ ইবনে তায়মিয়া (র) ছিলেন এ ক্ষেত্রে অগ্রগামী । সিরিয়ায় তাতারী প্রতিনিধি সায়ফুদ্দীন কুবজুক শুঁড়িখানার পৃষ্ঠপোষক ছিলেন এবং তা ছিল তার আমদানীর একটা বিরাট উৎস। তার সংক্ষিপ্ত শাসনামলে অনেক নতুন শুড়িখানা প্রতিষ্ঠিত হয়েছিল। এখন আর সেগুলোর টিকে থাকবার কোন বৈধ কারণ ছিল না। এদিকে দামিশূকে সে সময় কোন শাসক কিংবা দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন না। সুতরাং ইবনে তায়মিয়া (র) এ দায়িত্ব নিজের কাধেই তুলে নিলেন। তিনি তার ছাত্র ও বন্ধু-বান্ধবকে সঙ্গে করে গোটা শহর টহল দেন। যেখানেই শুড়িখানা দৃষ্টিগোচর হয়েছে অমনি তার ভাগ ও পানপাত্র ভেঙে-চুরে দূরে নিক্ষেপ করেছেন, মদ উপুড় করে ঢেলে ফেলে দিয়েছেন এবং সে সব শুঁড়িখানায় যে সব মাতাল ও দুষ্ট প্রকৃতির লোক বাস করত এবং নানাবিধ কুকর্ম ও অসামাজিক ক্রিয়াকাণ্ডে লিপ্ত হ'ত তাদেরকে তিনি শাস্তি দান করেন। এ ধরনের ভূমিকা গ্রহণে সাধারণভাবে গোটা শহরেই সন্তোষ প্রকাশ করা হয়।২ ১. আল-বিদায়া, ১১ পূ. : ২. আল-বিদায়া ওয়া'ন-নিহায়া : //-2110001003-0010

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।