আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংখামী সাধকদের ইতিহাস ৫৭ ছাউনি ফেলে অবস্থান করছিল) শহরে প্রবেশ করতে চাচ্ছে। একথা শুনে মানুষের অবশিষ্ট ছিটেফৌটা আশা-ভরসাটুকুও উবে যাবার উপক্রম হয় এবং শহরের সর্বত্র আতংক ছড়িয়ে পড়ে। লোকজন শহর ছেড়ে চলে যেতে চায়। কিন্তু যাবে কোথায়? তাতারীরা দুর্গ জয়ের আয়োজনে মেতে ওঠে । পরিখা খনন করা হতে থাকে । মিনজানীক স্থাপন করা হয়। বেগার খাটানো হবে, এই ভয়ে লোকে যে যার ঘরে বসে থাকে । ইবনে কাছীর বলেন £ রাস্তা ও সড়কগুলো ছিল জনশূন্য । কখনো কখনো দু'একজনকে চলাফেরা করতে দেখা যেত। জামে মসজিদে মুসল্লীর সংখ্যা খুবই কমে গিয়েছিল । উমায়্যা মসজিদে জুমু'আর নামাযে বড় কষ্টে এক কাতার পুরা হত এবং কিছু লোক পেছনে দীড়াত। প্রয়োজনে কেউ বাইরে বেরুলেও তাতারীদের ছদ্মবেশে বের হত এবং প্রয়োজন ফুরোতেই তাৎক্ষণিকভাবে ফিরে আসত । তারপরও আশংকা থাকত প্রচুর, হয়ত-বা এটাই শেষ বের হওয়া; আর ফিরে নাও আসতে পারি।১ ১৯ শে জুমাদা'ল-উলা কাযান ইরাক অভিমুখে যাত্রা করেন এবং একজন প্রতিনিধি নিযুক্ত করে তার অধীনে ষাট হাজার সৈন্য সিরিয়ার হেফাজতের জন্য রেখে যান। যাত্রাকালে তিনি ঘোষণা দেন, “আমরা আমাদের প্রতিনিধি ও বিরাট বিপুল সেনাবাহিনী রেখে যাচ্ছি এবং আগামী বছর শীত মওসুমে আমরা ফিরে আসছি। সে সময় আমরা সিরিয়ার সঙ্গে মিসরও জয় করব” কাযান যদিও চলে গিয়েছিলেন,কিন্তু অপর তাতারী আমীর বূলাঈ দামিশক ও সংলগ্ন এলাকায় লুটতরাজের রাজতু কায়েম করে রেখেছিল। বহু জনবসতি বিরান হয়ে গিয়েছিল। বিপুল সংখ্যক মুসলিম শিশুকে ক্রীতদাসে পরিণত করা হয়েছিল । খোদ দামিশুক থেকে সে বিরাট অংকের অর্থ আদায় করেছিল। ৮ই রজব তারিখে ইবনে তায়মিয়া (র.) বুলাঈর সেনানিবাসে গিয়ে তার সঙ্গে সাক্ষাত করেন, বন্দীদের মুক্তির ব্যাপারে আলোচনা করেন এবং এক বিরাট সংখ্যককে মুক্ত করাতে সক্ষম হন।২ এই সব মুক্ত লোকের ভেতর মুসলমান যেমন ছিল, তেমনি ছিল অমুসলিম (যিশ্মী) সিরীয় নাগরিকও ।৩ ওরা রজব তারিখে দামিশকে দুর্গাধ্যক্ষের পক্ষ থেকে প্রদত্ত এক ঘোষণায় বলা হয়, মিসরীয় ফৌজ সিরিয়ার দিকে আসছে। পরবর্তী দিনেই বূলাঈ ও তার তাতারী সঙ্গী-সাথিগণ দামিশৃক ছেড়ে রওয়ানা হয়। ৭ তারিখ পর্যন্ত দামিশূক ও তার আশেপাশে একজন তাতারী সৈন্যও আর অবশিষ্ট ছিল না। নিহায়া, ১৪শ খণ্ড, পৃ-৯ 2 ইবন মুহা্দ আ আবু যুহ্রাকৃত, ৩৯ পৃ: //-2110001002-0010

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।