আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

৫৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) দামিশকে তাতারীদের বিশৃঙ্খল কার্যকলাপ দামিশ্কবাসীরা যদিও তাতারী সুলতানের পক্ষ থেকে শান্তির পরওয়ানা লাভ করেছিল এবং দামিশৃকে সে সম্পর্কে ঘোষণাও প্রদান করা হয়ে গিয়েছিল, কিন্তু তদ্সত্বেও দামিশৃকের পার্শ্ববর্তী এলাকাগুলোতে তাতারীদের ধ্বংসযজ্ঞ ও অরাজকতা অব্যাহত ছিল এবং শহরের আশ্রয় প্রাচীরের বাইরে হাঙ্গামাজনক পরিস্থিতি বিরাজ করছিল। শহরে দ্রব্যমূল্য অত্যন্ত বৃদ্ধি পেয়েছিল এবং জিনিসপত্রের সীমাহীন আক্রা চলছিল। এদিকে তাতারীরা দামিশ্কবাসীদের নিকট দাবী জানায়, সাবেক সরকারের যে পরিমাণ ঘোড়া, অন্ত্রশন্ত্র ও নগদ অর্থ-কড়ি লোকের কাছে লুকানো রয়েছে, সেগুলো তাতারীদের নিকট সোপর্দ করতে হবে। তারা সায়ফুদ্দীন১ কুবজুককে তাদের পক্ষে সিরিয়ার শাসনকর্তা নিযুক্ত করে। নতুন শাসক নাগরিকদের ওপর কঠোরতা প্রদর্শন করতে শুরু করেন। শহরের ওপর তাতারীদের নিয়ন্ত্রণ পুরোপুরিই প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। দুর্গাধ্যক্ষ আরজুওয়াস তার দুর্গ সোপর্দ করেন নি। শুধু তাই নয়, দুর্গ প্রত্যপর্ণ করতেও তিনি পরিফার অস্বীকৃতি জানিয়েছিলেন। ইবনে কাছীর বলেন, তার এই অস্থীকৃতির পেছনে প্রেরণাদানকারী ছিলেন ইমাম ইবনে তায়মিয়া (র)। তিনি দুর্গাধ্যক্ষকে পয়গাম পাঠান, যতক্ষণ পর্যন্ত দুর্গের একটি ইটও নিরাপদ থাকবে ততক্ষণ পর্যন্ত যেন দুর্গ তাতারীদেরকে সোপর্দ করা না হয়। দুর্গাধ্যক্ষ শেষ মুহূর্তটি পর্যন্ত এ ব্যাপারে অনড় থাকেন এবং তাতারীরা আপ্রাণ চেষ্টা সত্বেও দুর্গের ওপর অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়।২ তারা শহরে জুলুম-নিপীড়ন চালাতে শুরু করে এবং চিরাচরিত অভ্যাস মাফিক সর্বপ্রকার অরাজকতার আশ্রয় নেয়। অগণিত মুসলিম নারী-পুরুষ বন্দী করে এবং ক্রীতদাসে পরিণত করে। কেবল সালিহিয়া মহল্লায় ৪০০ মানুষ নিহত এবং প্রায় চার হাজারের মত বন্দী হয়। বড় বড় শরীফ খান্দান, অভিজাত পরিবার ও 'আলিম-“উলামা ঘরের বালক-বালিকা ও কিশোর-কিশোরীদেরকে দাস-দাসীতে পরিণত করা হয়। কুতুবখানা (লাইব্রেরী) লুট করা হয় এবং ওয়াকৃফকৃত কিতাবসমূহ সের দরে বিক্রি করে দেওয়া হয়। এমন অবস্থা দেখে ইবনে তায়মিয়া (র) পুনর্বার কাযানের সঙ্গে সাক্ষাতের প্রয়োজন অনুভব করেন। তিনি একদল মুসলিমসহ ২৫শে রবী'উ'ছ-ছানী তারিখে পুনরায় সুলতানের সঙ্গে মিলিত হবার উদ্দেশে গমন করেন, কিন্তু দু'দিন অপেক্ষা করা সত্তেও তাকে সুলতানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। ইতোমধ্যে দামিশকে গুজব ছড়িয়ে পড়ে, তাতারীরা (যারা তখনও পর্যন্ত শহরের বাইরে ১. তুকী বংশোদ্ভুত ও সগ্ঘবত তাতারী নও-মুসলিম ছিলেন : ২. আল-বিদায়া ওয়া'ন-নিহায়া, ১৪ খণ্ড. ১৭ পৃ; /-2110001002-0010

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।