আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংগামী সাধকদের ইতিহাস ৫৫ অপর এক সঙ্গী কাবীউ'ল-কুযাত আবু'ল-'আব্বাস এর সঙ্গে কিছুটা যোগ করেছেন ৪ উক্ত মজলিসে ইবনে- তায়মিয়া (র) ও তীর সঙ্গী-সাথীদের সম্মুখে খাবার রাখা হয় এবং সকলেই এ খাবারে শরীক হয়। কিন্তু ইবনে তায়মিয়া (র) হাত গুটিয়ে নেন এবং খাবার গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখেন। তাকে জিজ্ঞাসা করা হল $ আপনি খানায় শরীক হচ্ছেন না কেন? উত্তরে তিনি বললেন ৪ কবে থেকে এ খাবার জায়েয? এ তো গরীব মুসলমানদের ভেড়া-বকরীর গোশ্ত দিয়ে তৈরি করা হয়েছে এবং সাধারণ জনগণের সযক্রে রোপিত বৃক্ষের ডাল-পালা জ্বালানি করে রান্না করা হয়েছে। কাযান তার জন্য দু'আ করার আবেদন জানাল। শায়খ নিঙ্নোচ্কৃত ভাষায় দু'আ করেন $ হে আল্লাহ! যদি তুমি মনে করে থাক, কাযানের এ যুদ্ধের পেছনে উদ্দেশ্য তোমার বাণীকে পৃথিবীর বুকে সমুন্নত করা এবং আল্লাহ্‌র রাস্তায় জিহাদ করা তাহলে তাকে তুমি সাহায্য কর। আর যদি তার উদ্দেশ্য হয়ে থাকে রাজ্য লাভ এবং দুনিয়ার লোভ, তাহলে তার সঙ্গে তুমিই বোঝাপড়া কর। আশ্চর্যের বিষয়, শায়খ (র) দু'আ করছিলেন আর কাযান আমীন! আমীন! বলছিল । এদিকে আবার অবস্থা ছিল, আমরা আমাদের কাপড় গোছাচ্ছিলাম যে, এখন তো জল্লাদের প্রতি তার গর্দান উড়িয়ে দেবার হুকুম হবে । অতএব তীর রক্তের ছিটা যেন আমাদের কাপড়ে না লাগে। আবুল 'আববাস বলেন ৪ মজলিস যখন ভেঙে গেল এবং আমরা দরবারের বাইরে এলাম তখন আমরা তাঁকে বললাম, আপনি তো আজ আমাদের মেরেই ফেলতে বসেছিলেন! এখন আমরা আর আপনার সঙ্গে যাব না। তিনি বললেন, আমি নিজেই তোমাদের সঙ্গে যাব না। অনন্তর আমরা রওয়ানা হয়ে গেলাম এবং তিনি কিছুটা দেরী করে প্রত্যাবর্তন করেন। নেতৃস্থানীয় খান ও আমীর-উমারা যখন এই ঘটনা সম্পর্কে অবশ্তি হ'ল এবং তার উপস্থিতি সম্পর্কে জানতে পারল অমনি চতুর্দিক থেকে তারা এসে ভীড় করতে লাগল এবং তীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে ও বরকত লাভের উদ্দেশ্যে তাকে ঘিরে ধরল। অতঃপর তিনি যখন দামিশৃকে প্রত্যাবর্তন করেন তখন সঙ্গী হিসাবে তিন শ' অশ্বারোহী তাকে অনুগমন করে। পক্ষান্তরে আমাদের অবস্থা ছিল, আমরা পথিমেধ্য থাকতেই একদল আমাদেরকে আক্রমণ করে এবং আমাদের পরনের কাপড় খুলে নেয়।১ ১. আল-কাওয়াকিবুদুরিয়্যাঃ, ২৫ পু... /-2110001002-0010

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।