আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

৫৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) আমি শায়খ-এর সঙ্গে উক্ত মজলিসে উপস্থিত ছিলাম । তিনি সুলতান (কাযান)-কে 'আদৃল ও ইনসাফ সম্পর্কিত কুরআনু'ল করীমের আয়াত ও হাদীস শরীফ এবং আল্লাহ্‌. ও তদীয় রসূল (স)-এর ইরশাদ ও হুকুম-আহকাম শোনাচ্ছিলেন। তার আওয়াজ ক্রমান্বয়ে উচ্চ গ্রামে উঠছিল এবং তিনি ক্রমেই সুলতানের নিকটবর্তী হয়ে চলেছিলেন, এমন কি এক পর্যায়ে তার হাটু সুলতানের হাটুর সঙ্গে লাগার উপক্রম হয়। অবশ্য সুলতান তাতে মনে কিছু নেন নি। তিনি অত্যন্ত মনোযোগের সঙ্গে কান লাগিয়ে তীর কথা শুনছিলেন। তার সমগ্র দেহ-মন তার প্রতি নিবিষ্ট ছিল। শায়খ-এর ভক্তিপ্রযুক্ত ভয় ও প্রভাব তাকে এতটা আচ্ছন্ন করে রেখেছিল এবং তিনি তৎকর্তৃক এতটা প্রভাবিত ছিলেন যে, তিনি সে সমস্ত লোককে জিজ্ঞাসা করেন, কে এই “আলিম? আমি আজ পর্যন্ত এমন লোক দেখিনি এবং এই লোকের চেয়ে অধিকতর সাহসী ও শক্ত অন্তকরণের লোক আজ পর্যন্ত আমার চোখে পড়েনি। আমার ওপর অদ্যাবধি আর কারুর এমন প্রভাব পড়েনি । লোকে তার পরিচয় তুলে ধরে এবং তার জ্ঞান, বিদ্যাবস্তা ও তার “আমলী কামালিয়াত সম্পর্কে আলোচনা করে। ইবনে তায়মিয়া (র) কাযানকে বলেন, তোমার দাবী যে, তুমি মুসলমান এবং আমি জানতে পেরেছি, তোমার সঙ্গে কাষী, ইমাম ও মুওয়াৃযিনও থাকেন। কিন্তু তদ্‌সত্তেও তুমি আমাদের মুসলমানদের ওপর হামলা করেছ, অথচ তোমার বাপ-দাদা কাফির হওয়া সত্তেও এরূপ কর্ম থেকে বিরত থেকেছেন এবং তারা যে অঙ্গীকার করেছিলেন তা তারা পূর্ণ করেছেন, আর তুমি যে অঙ্গীকার করেছিলে তা তুমি ভঙ্গ করেছ, যা কিছু বলেছিলে তা পুরো করনি এবং আল্লাহ্‌র বান্দাদের ওপর তুমি জুলুম করেছ। শায়খ কামালুদ্দীন বলেন, এরূপ কঠোর ভাষায় কথা বলা সত্ত্বেও শায়খ (ইবনে তায়মিয়া) অত্যন্ত সম্মান ও মর্যাদার সঙ্গে প্রত্যাবর্তন করেন। তাতারীদের হাতে যে সব মুসলিম বন্দী ছিল, শায়খ (র)-এর সুপারিশে তাদের একটি বিরাট সংখ্যককে ছেড়ে দেওয়া হয়। শায়খ (র) বলতেন £ গায়রুল্লাহ (আল্লাহবহির্ভূত সত্তা ও শক্তি)-কে কেবল তারাই ভয় পাবে যাদের অন্তরে ব্যাধি রয়েছে। ইমাম আহমদ ইবন হাম্বল (র)- কে কেউ শাসকদের সম্পর্কে তার ভীতি ও আশংকার কথা ব্যক্ত করলে তিনি বলেছিলেন ঃ যদি তুমি নির্দোষ ও নিরপরাধ হতে তাহলে কাউকে ভয় পেতে না।১ ১০০০ ৩২। ₹১৮৮৯। তা ৮৪০ ৮১১1 ২৪০১০ ৬ ২2১১এ। 2515901 রচয়িতা আশ-শায়খ মার+আ ইব্‌ন যুসুফ আল-কারামী আল-াম্বলী, পৃ. ২৫. শামিল অজমূ"আ ফারাজুলাহ যাকী আল-কুরদী । /-2110001002-0010

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।