সংশ্রামী সাধকদের ইতিহাস ৫৩ তাতারীদের বিজয়ীবেশে দামিশক প্রবেশের আশংকায় শহরে অস্থিরতা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। বড় বড় “উলামায়ে কিরাম ও নেতৃস্থানীয় ব্যক্তি শহর ছেড়ে মিসর অভিমুখে পাড়ি জমাবার চিন্তা করছিলেন। স্বয়ং শাফি'ঈ. কাষী, মালিকী কাষী, অন্যান্য কতক খ্যাতনামা 'উলামা, শহরের হাকিম, পুলিশ প্রধান, বড় বড় ব্যবসায়ী বণিক ও জনসাধারণ ইতোমধ্যেই শহর পরিত্যাগ করেছিল । সরকারী আমলারা বিদায় নিয়েছিলেন । শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিবর্গের মধ্যে কেবল দুর্গের ব্যবস্থাপক তখনও দুর্গে অবস্থান করছিলেন । এ ছাড়া কোন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা কিংবা ব্যবস্থাপক শহরে ছিলেন না। জিনিসপত্রের দুর্মল্য আকাশচুম্বী হয়ে গিয়েছিল। বাইরের আসা-যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। এই সুযোগে জেলখানার কয়েদীরা জেলখানা ভেঙে বেরিয়ে আসে এবং শহরে লুটপাটের তাণ্ডব বইয়ে দেয় । অসৎ ও চরিত্রহীন লোকেরা এই সুযোগের পূর্ণ সদ্ধ্বহার করে। তারা বাগানের (যা দামিশৃকবাসীদের আয়-আমদানীর একটা বড় উৎস ছিল) দরজা ভেঙে ফেলে এবং খিড়কিগুলো খুলে নিয়ে যায় এবং সে সবের জড়ে মূলে সব বিক্রি করে দেয়। দামিশূকে একদিকে এই অরাজক অবস্থা চলছিল আর এদিকে তাতার অধিপতি কাযানের আগমন সংবাদে অবশিষ্ট আশা-ভরসাটুকুও মলিন ও নিম্প্রভ হবার উপক্রম হয়। কাযানের সঙ্গে ইবনে তায়মিয়া (র)-র মুলাকাত এরূপ অবস্থা দেখে শহরের সম্মানিত নাগরিকবৃন্দ ও ইবনে তায়ূমিয়া (র) এক পরামর্শ সভায় মিলিত হন। অতঃপর আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়, ইবনে তায়মিয়া (র) কতিপয় "আলিম ও সঙ্গী-সাথী সমভিব্যাহারে কাযানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দামিশৃকের জন্য শান্তির বার্তা লাভের চেষ্টা চালাবেন। ৬৯৯: হিজরীর ওরা রবী“উ*ছ-ছানী সোমবার নাবাক১ নামক স্থানে দামিশ্কবাসীদের প্রতিনিধি ও ইসলামের দূত ইমাম ইবনে তায়মিয়া (র) এবং প্রবল পরাক্রমশালী তাতারী বাদশাহ কাযানের সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। শায়খ কামালুদ্দীন ইব্নু'ল-আনজা ঘিনি দামিশূক থেকে ইবৃনে তায়মিয়া (র)-র সঙ্গে গিয়েছিলেন এবং উক্ত মজলিসে শরীক ছিলেন, উল্লিখিত সাক্ষাতকারের এভাবে বর্ণনা দিয়েছেন £ ১. জায়গাটি দামিশৃক ও হিমূস-এর মধ্যবতীতে অবস্থিত । সেখানকার পানি বিশেষভাবে মশহুর। আক্তকাল সেখানে একটি খামার আছে । ১৯৫১ সনে হিম্স যাবার পথে এই লেখক জায়গাটি দেখেছিলেন । /-2110001002-0010
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।