৫২ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) দামিশ্ক অভিমুখে তাতারী বাহিনী ৬৯৯ হিজরীতে নতুন বছর শুরু হতেই চতুর্দিক থেকে উপযু্পরি খবর আসতে লাগল যে, ইরান ও ইরাকের তাতারী শাসক কাযান১ সিরিয়ার ওপর আক্রমণের অভিপ্রায় পোষণ করছেন এবং তার সেনাবাহিনীর গতি এখন দামিশ্ক অভিমুখে । তাতারী আক্রমণের যে তিক্ত অভিজ্ঞতা মুসলিম দেশগুলোর হয়েছিল এবং তারা যে কিংবদন্তী কায়েম করেছিল তাতে করে এ সংবাদে সমগ্র সিরিয়াব্যাপী আতংকের ছায়া নেমে আসে এবং সর্বত্র ভীতি ছড়িয়ে পড়ে। হলব (আলেপ্পো) ও হিমাত থেকে, যা রাজধানী থেকে বেশ দূরে অবস্থিত ছিল, লোকে বেরিয়ে পড়ে এবং রাজধানী অভিমুখে রওয়ানা হয়। লোকের চাপ এত বেশি ছিল যে, হিমাত থেকে দামিশৃক পর্যন্ত ঘোড়ার ভাড়া দু 'শ' দিরহামে গিয়ে পৌছে। কিন্তু খুব শিগগির তারা এ সংবাদে আশ্বস্ত হয় যে, মিসরের সুলতান (আল-মালিকু'ন-নাসির মুহাম্মদ ইব্ন কালাউন) সিরিয়ার হেফাজত ও তাতারীদের মুকাবিলার উদ্দেশে সসৈন্য আগমন করছেন। ৬৯৯ হিজরীর ৮ই রবীউল আওয়াল তারিখে মিসরীয় বাহিনী দামিশৃক প্রবেশ করে। প্রবল বৃষ্টিপাত ও কাদা-পানি সত্তেও শহরের লোকেরা সুলতান ও তাঁর বাহিনীকে সাদর অভ্যর্থনা জানায় । শহর সাজানো হয়। স্থানে স্থানে সুলতানের জন্য ও মুসলমানদের বিজয় কামনায় দু'আ ও মুনাজাত করা হয়। ১৭ রবীউল আওয়াল তারিখ সুলতান তার বাহিনীসহ তাতারীদের মুকাবিলার উদ্দেশে বহির্গত হন। হানাফী কাষীউ'ল-ক্যাত ও বড় বড় আলিম ও শহরের বিশিষ্ট নাগরিকবৃন্দ সুলতানের সঙ্গী হন। সমগ্র বাহিনীর সঙ্গে সেচ্ছাসেবক মুজাহিদ ও রিক্রুটদেরও একটি উল্লেখযোগ্য সংখ্যা বর্তমান ছিল। মসজিদে মসজিদে কুনৃতে নাযিলা ও দু'আ অনুষ্ঠানের বিশেষ্য ব্যবস্থা করা হয়। মিসর সুলতানের পরাজয় ও দামিশ্কের অবস্থা দামিশকের বাইরে ২৭শে রবী'উ'ল-আওয়াল তারিখে কাযান ও সুলতানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। মুসলমানগণ দৃঢ়তা সহকারে লড়াই করে এবং বীরত্বের সঙ্গে তাতারী বাহিনীর মুকাবিলা করে। কিন্তু তদ্সত্তেও মুসলমানদের পরাজয় ঘটে । সুলতানের বাহিনী মিসর অভিমুখে রওয়ানা হয় এবং দামিশৃকবাসী শহর অভ্যন্তরে আশ্রয় গ্রহণ করে। এই পরাজয়, মিসরীয় ফৌজের প্রত্যাবর্তন ও ১. কাযানের মুসলিম নাম ছিল মাহমুদ । তিনি ছিলেন চেঙ্গীষ খানের প্রপৌত্র । ৬৯৪ হিজরীতে আমীর তৃযুন (র)-এর প্রচার প্রেরণায় ইসলাম কবুল করলেও মাত্র পাচ বছরের সংক্ষিপ্ত মুদ্দতে তার স্বভাব-চরিত্রের আমূল পরিবর্তন, সেই সঙ্গে তার থেকে ইসলামী তা'লীম ও তরবিয়তের বেশি আশা করা যায় না । ফলে সুসলিম হওয়া সব্ডেও তাতারীদের নৃশংসতা ও ধ্বংসাত্মক তৎপরতার মাঝে কোন ফারাক ছিল না //-211000102-0010
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।