আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংগ্রামী সাধকদের ইতিহাস ৫১ হয়েছিল তার স্বাভাবিক পরিণতি ছিল এই যে, সর্বসাধারণ ও শাসক মহলের সমর্থনপুষ্ট আশ*আরী ও কালামশাস্ত্রবিদদের মহলে, যারা সরকারী বিচার ও ফতওয়া বিভাগ থেকে শুরু করে শিক্ষক ও লেখক মহল অবধি সকল পর্যায়ে শিক্ষিত মহলেই আসন গেড়ে বসেছিল, অসন্তোষের এক প্রবল প্রোত ও ব্যাপক বিক্ষোভ সৃষ্টি করে। ইবনে কাহীর ৬৯৮ হিজরীর ঘটনাবলী সম্পর্কে লিখতে গিয়ে বলেন £ আলিমদের একটি দল শায়খুল ইসলাম ইবনে তায়মিয়ার বিরোধিতায় নেমে পড়ে । তারা এ ব্যাপারে পীড়াপীড়ি করছিল যে, তিনি হানাফী কাষী শায়খ জালালুদ্দীনের মজলিসে হাযির হবেন এবং তাকে তার ফতওয়া সম্পর্কে সেখানে সাফাই পেশ করতে হবে । ইবনে তায়মিয়া এতে সম্মত হন নি। এতে শহরে ঘোষণা দেওয়া হয় যে, ইবনে তায়মিয়া প্রদত্ত ফতওয়া গ্রহণযোগ্য নয় কিন্তু আমীর সায়ফুদ্দীন জাগান ইবনে তায়মিয়াকে সমর্থন করেন এবং যে সব লোক হাঙ্গামা করেছিল তিনি তাদেরকে তলব করেন। ফলে তাদের অধিকাংশই আত্মগোপন করে । আমীর ঘোষণা প্রদানকারী এক দলকে শাস্তি দেন। এতে অবশিষ্ট লোকেরা নিশ্চুপ হয়ে যায়। জুমু'আর দিন শায়খ আপন অভ্যাস মাফিক জামি' মসজিদে যান এবং +::১০ 51০ ৬০] এ১। (নিশ্চয়ই আপনি এক মহান চরিত্রের অধিকারী)-এর তফসীর বর্ণনা করেন। পরদিন শনিবার তিনি কাষী ইমামুদ্দীন (শাফি'ঈ)-এর নিকট গমন করেন। একদল বিশিষ্ট গুণী ব্যক্তিরও সেখানে আগমন ঘটে । তারা সকলেই ফতওয়া হামৃবিয়া সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং কয়েকটি জায়গার বিশ্লেষণ চান। তিনি সকলকে পরিতৃপ্ত করেন এবং নিশ্ঠুপ করে দেন। অতঃপর শায়খ প্রত্যাবর্তন করেন এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসে ।১ এ কাহিনী আরও দীর্ঘ হবার সম্ভাবনা ছিল এবং এরপর আরও বিরোধিতা কিংবা হাঙ্গামা সৃষ্টির আশংকা দেখা দিতে পারত। কিন্তু এর পরপরই এমন অবস্থা দেখা দেয় যে, বহুকাল যাবত আর এ ধরনের “ইল্মী (জ্ঞান-বিজ্ঞান বিষয়ক) মতপার্থক্য ও আলোচনা-সমালোচনা ও বিতর্কের ফুরসৎ মেলেনি । আর এর কারণ ছিল তাতারীদের হামলা । তাতারীদের এই হামলার মুকাবিলায় শায়খুল ইসলাম প্রথমবারের মত একজন মহান মুজাহিদ ও জননেতা হিসাবে আবির্ভূত হন। ১, আল-বিদায়া ওয়া'ন-নিহায়া. ১৪শ খু. ৪র্থ পৃষ্ঠা: আড-21700010,2-০010,

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।