৫০ শায়খুল ইসলাম হাফিজ ইবুন তায়মিয়া (র.) যুগের পণ্তিতদের তরীকা ছিল অত্যধিক জ্ঞাননির্ভর ও বিজ্ঞোচিত । এ সবই প্রাচীন বুযুর্গদের হাকীকত ও মর্যাদাগত অবস্থা সম্পর্কে অনবহিতির পরিণতি এবং এটা তাদের অজ্ঞতার প্রমাণও বটে। যথার্থ ও.মৌলিক জ্ঞান তো প্রাচীন বুযুর্গ ও মনীষীদেরই ছিল যারা আত্বিয়া-ই-কিরাম ও রসূলগণের ওয়ারিছ ও প্রতিনিধি, যারা আল্লাহ্র কিতাব ও সুন্নতে নববীর ধারক ও বাহক। আল্লাহর পরিচয় (মো'রিফাত) এবং তার নাম ও গুণাবলী অনুধাবনের ক্ষেত্রে সেই সব লোক কী করে তাদের মুকাবিলা করতে পারে যারা দর্শনের দাবীদারদের পক্ষী-শাবকতুল্য এবং যারা ভারতীয় ও গ্রীকদের উচ্ছিষ্টভোজী মাত্র। দার্শনিক ও মুতাকাল্লিমদের শেষ বাণী ও দুনিয়া থেকে বিদায় নেবার মুহুর্তের অন্তিম উক্তি থেকে আমরা জানতে পারি, তারা তাদের সুক্ষ দৃষ্টিভঙ্গী ও অতীতের চুলচেরা বিশ্লেষণের ব্যাপারে লঙ্জিত, বিশ্বয়াবিষ্ট অবস্থায় অবনত মস্তক এবং নিজেদের ব্যর্থতা ও ভিত্তিহীনতায় মাতমরত ছিলেন। তাদের ভেতর কেউ কেউ বলেছেন, আমাদের সারা জীবনের সঞ্চয় কথার তুবড়ি ছোটানো ছাড়া আর কিছু নয়। কেউ বলেছেন, অসীম সমুদ্বের কুলে বসে কেবল হাত-পা ছুঁড়লাম, দাপাদাপি করলাম, মুসলমানদের জ্ঞান-বিজ্ঞান ছেড়ে অন্ধকার বিয়াবান হাতড়ে ফিরলাম । এখন তো অবস্থা এই, যদি আল্লাহ্র অসীম করুণা-সিম্ধু থেকে একটি বিন্দুও না পাই তাহলে আমার কোথাও আর দীড়াবার স্থান থাকবে না। তোমরা সাক্ষী থেক, আমার মা যে সুগভীর বিশ্বাস ও সুদৃঢ় প্রতীতি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই বিশ্বাসের ওপর আমি আমার মৃত্যু কবুল করছি। এই ফতওয়াটি একটি স্থায়ী জ্ঞানগর্ভ পুস্তিকা-যেখানে শায়খুল ইসলাম (ইবনে তায়মিয়া)-এর জ্ঞান, লেখনীগত বৈশিষ্ট্য পুরোপুরি বিদ্যমান। সাবলীলতা, প্রবল যুক্তি, বাগ্যিতা, কুরআন ও হাদীস থেকে সর্বোত্তম সাক্ষ্য পেশ, পদ্থার নতুনত্ব, সাধারণ জ্ঞান-বুদ্ধির নিকট আপীল, যথাযথ সহজ স্বাচ্ছন্দ্য ও নিরাভরণ বক্তব্য, এতিহাসিক তথ্য, মুতাকাল্লিম ও দার্শনিকদের ওপর নিভীকি সমালোচনা-এগুলোই সে সব বৈশিষ্ট্য যা সে যুগের সাধারণ রচনাসমূহে বিশেষত ফতওয়া গ্রন্থে সোধারণত যা ফিকহী ও পারিভাষিক যবানে লিখিত হত) মেলা ভার ছিল। এই ফতওয়াতে প্রথমবারের মত তিনি এমন খোলাখুলি ও জোরালোভাবে এই আকীদার সুস্পষ্ট ব্যাখ্যা দান করেছিলেন যা ছিল তার নিকট প্রাচীন বুযুর্গদের আকীদা এবং আহলে সুন্নত ওয়া'ল-জামা'আতের প্রত্যয়দীপ্ত বিশ্বাস এবং তার বিরোধীদের নিকট ছিল তাজসীম তথা দেহবাদী-এর আকীদা এবং বিকৃত হাম্বলী মতবাত। এই ফতওয়া যে দৃপ্ত ভাষায় এবং যেরূপ চ্যালেঞ্জিং ভঙ্গিতে লেখা হয়েছিল এবং হাম্বলী মাযহাবী মহলে একে যেভাবে সাদর অভ্যর্থনা জানানো /-2110001002-0010
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।