আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সং্রামী সাধকদের ইতিহাস ৪৯ ০২০এ। ৬৯ ০ তোমরা কি ঈমান আনয়ন করছ সেই সন্তার ওপর যিনি আসমানে আছেন?) প্রভৃতি আয়াতের কোনরূপ ব্যাখ্যা-বিশ্লেষণ ছাড়াই আনয়ন থেকে এ অর্থ বের করা ঠিক হবে না যে, এখানে সৃষ্টি ও ধ্বংসশীল বন্তু কিংবা জীবের ন্যায় তার চেহারা ও হাতকে বোঝানো হয়েছে। ঠিক তেমনি স্থান-কাল-পাত্রের দ্বারাও সীমাবদ্ধ কাল, গণ্তী কিংবা স্থান বোঝা ঠিক হবে না। ্রষ্টার এসব গুণের হাকীকতে যারা বিশ্বাস করেন তাদেরকে দেহবাদী (১...) ও সাদৃশ্যবাদী (₹:-.১5) বলে ভর্সনা করাও ঠিক হবে না। এক্ষেত্রে তারা প্রথম যুগের মনীষী বুযুর্গ ও পূর্ববর্তী মুতাকাল্লিমগণের যে সমস্ত উক্তি ও বাণী উদ্ধৃত করেছেন তা থেকে এই পথ ও মতেরই সমর্থন মেলে । তারা বলেন, এর বিরুদ্ধে 'নস'গত কিংবা প্রকাশ্যত একটি শব্দও সাহাবা-ই-কিরাম, তাবি'ঈন ও প্রাচীন বুযূর্গদের থেকে প্রমাণিত হয়নি। তাদের ভেতর থেকে কেউ একথা বলেন নি, আল্লাহ আসমানের ওপর নন কিংবা তিনি “আরশের ওপর নন অথবা তিনি সমস্ত জায়গায় আছেন এবং যে সমস্ত জায়গা তার সম্বন্ধের দিক দিয়ে একই বরাবর এবং সেটা এই, না তিনি বিশ্বের অন্তর্ভুক্ত, না তিনি এর বহির্ভূত; না সংযুক্ত, না বিষুক্ত এবং সেটা এই, তার দিকে অঙ্গুলী দ্বারা সচেতনগতভাবে ইঙ্গিত করা জায়েয নয়। যদি নএ্থকবাদীদের পথ ও মতই সঠিক হয় তাহলে নবী করীম সাল্লাল্লাহু 'আল্লায়হি ওয়া সাল্লাম ও সাহাবা-ই-কিরাম এর বিরুদ্ধে কেন সর্বদা কথা বলতে থাকলেন আর কেনই-বা সারা জীবন সত্য প্রকাশ থেকে বিরত ও নিশ্ুপ রইলেন? শেষাবধি এই পারসিক, রোমক, ইয়াহুদী ও দার্শনিকদের দ্বারা যারা লালিত-পালিত, তারা আসবে এবং উম্মতে মুসলিমাকে বিশুদ্ধ “আকীদার তা'লীম দেবে । অতগ্পর তিনি প্রমাণ করেছেন, মুতাআখখিরীন (শেষ যুগের মুতাকাল্লিমগণ) কেউ কেউ গ্রীক দর্শনের প্রভাবে আর কেউ কেউ আল্লাহ্‌র সম্তাকে পবিত্রকরণের উদ্দেশে অতি উৎসাহে এ সকল সিফতের এমন সব ব্যাখ্যা করতে লাগল যা আভিধানিক হাকীকত, সাহাব'-ই-কিরামের বোধ, সমঝ ও হাদীসের নস থেকে বহু দূর গিয়ে পড়ে এবং 'না' ও *অবকাশ'-এর সীমান্ত ছুঁই ছুই করে। এই পারস্পর্যে তারা পূর্ববর্তী 'উলামা-ই-কিরাম, সুন্নাহর ইমাম ও খোদ প্রাচীন মুতাকাল্লিমদের পথ থেকে দূরে ছিটকে পড়ে, এমন কি তারা প্রাচীন বুযুর্গদের সম্পর্কে এমন সব শব্দ উচ্চারণ করতে লাগল যদ্ৰারা তাদের জ্ঞানের অবমাননা হয় যারা অত্যন্ত সতর্কতা ও সাবধানতার সঙ্গে কাজ করতেন । তারা বলে, প্রাচীন যুগের বুযুর্গ পণ্ডিতদের তরীকা অধিকতর নিরাপদ ও নির্ভয় ছিল, কিন্তু পরবর্তী সাধক (২য়)-৪ /-2110001002-0010

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।