৪৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) হজ্জ ৬৯২ হিজরীতে আমীন আল-বাসিতীর নেতৃত্বে একটি সিরীয় কাফেলার সঙ্গে হজ্জ সম্পাদন করেন। এই কাফেলা মা*আন নামক স্থানে পৌছুলে প্রবল এক ঝঞ্রাবায়ু প্রবাহিত হয়। এতে অনেক লোক মারা যায়। ঝঞ্চার তাড়নায় উটগুলি পর্যন্ত আপন জায়গায় স্থির হয়ে দীড়াতে পারছিল না। সবাই বেহুশ প্রায় হয়ে গিয়েছিল।১ রসূল (স)-এর প্রতি গালি বর্ষণকারীর শাস্তি ৬৯৩ হিজরীতে এমন একটি ঘটনা সংঘটিত হয় যদ্ধারা ইবনে তায়মিয়া (র)-র ধর্মীয় চেতনা, মর্যাদাবোধ ও ঈমানী জযবার বাস্তব প্রকাশ ঘটে। দামিশকে উস্সাফ নামক জনৈক খ্রিস্টান সম্পর্কে এক দল লোক এসে সাক্ষ্য দেয়, সে সরওয়ারে 'আলম হুবূর সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লাম-এর শানে গোস্তাবী করেছে। এই অন্যায় কর্মের পর সে জনৈক আরব সর্দারের নিকট আশ্রয় নিয়েছে। এতদৃশ্রবণে ইবনে তায়মিয়া (র) ও দারুল হাদীসের শায়খ যয়নুদ্দীন আল-ফারিকী একত্রে সাম্রাজ্যের নায়েব (প্রতিনিধি, স্থলাভিষিক্ত) *ইযযুদ্দীন আয়বক আল-হামুমীর নিকট গমন করেন এবং ঘটনার প্রতি তার দৃষ্টি আকর্ষণ করেন। আমীর বিষয়টির প্রতি দৃষ্টি দেন এবং অপরাধীকে ডেকে পাঠান। শায়খদ্বয় আমীরের নিকট থেকে উঠে চলে যাচ্ছিলেন। তখন তাদের দু'জনের সঙ্গে বু লোক ছিল। এমন সময় তারা উসসাফকে আসতে দেখেন। তার সঙ্গে একজন আরবও ছিল। আরবীয় লোকটিকে উসসাফের সঙ্গে দেখতে পেয়ে লোকজন তাকে গালি দিতে থাকে । এতে আরবটি বলে, এই খ্রিস্টান লোকটি তোমাদের চেয়ে ভাল। এতে করে জনতা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং উভয়ের প্রতি প্রস্তর বর্ষণ করতে শুরু করে । ফলে সেখানে হাঙ্গামা সংঘটিত হয় । আমীর ইবনে তায়মিয়া ও ফারিকী দু'জন *আলিমকেই ডেকে পাঠান এবং নিজের সামনে তাদেরকে হেনস্তা করেন। খিস্টান লোকটি অতঃপর মুসলমান হয় এবং তাকে নিরাপত্তার জামানত প্রদান করা হয়। পরে দু'জন 'আলিমকেই মুক্তি দেওয়া হয় এবং আমীর তার কৃতকর্মের জন্য উভয়ের নিকট ক্ষমা প্রার্থনা করেন। এ সময়ই জি বিখ্যাত গ্থ ৯.১ ৬৮৪০ ০৯৬০ 11১০]1 । ৩. আল-বিদায়া ওয়ান_নিহায়া, ১৩শ বশ ৩৩৩ পৃষ্ঠা: ১. আল-বিদায়া ওয়া'ন-নিহায়া, ১৩শ খণ্ড. ৩৩৫-৩৬ পৃষ্ঠা: //-2110001002-0010
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।