আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংগ্রামী সাধকদের ইতিহাস ৪৩ সে সময় মিসর ও সিরিয়ায় আশ*আরী “ইল্মে কালামের ছিল প্রাবল্য। সুলতান সালাহুদ্দীন স্বয়ং আশ*আরী “আকীদা পোষণ করতেন। মিসরীয় এ্রতিহাসিক মাকরিযী বলেন, সুলতান শৈশবেই কুত্বুদ্দীন আবুল মা*আলী আশ'আরীর মতন যা তিনি আকাইদ সম্পর্কে রচনা করেছিলেন, হেফজ করেছিলেন এবং পরে তিনি তার বংশের শিশু-কিশোরদের তা হেফ্জ করাতেন। তিনি ও তাঁর স্থলাভিষিক্তগণ (বনূ আয়্যুব) লোকদেরকে আশ'আরী "আকীদার অনুগত বানিয়ে দিয়েছিলেন। তাঁদের রাজত্বে ও তৎপরবর্তী স্থুলাভিষিক্তগণের (মিসরের মামলুক সুলতানগণের) যুগ পর্যন্ত আশ'আরী 'আকীদা রাষ্ট্রীয় সমর্থন ও পৃষ্ঠপোষকতা লাভ করেছিল । হাম্বলী মযহাবীদেরকে সঠিকভাবেই হোক কিংবা ভুল করেই হোক, আশ*আরীদের প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্ী মনে করা হত। উভয় পক্ষই আলোচনা- সমালোচনা ও বিতর্কে লিপ্ত থাকত। আশ'আরীদের 'ইল্মে কালাম ও প্রমাণ-পদ্ধতি বুদ্ধিবৃত্তিক জ্ঞান ও যুক্তিভিত্তিক দলীল-প্রমাণের ওপর প্রতিষ্ঠিত ছিল। অপর পক্ষে হান্বলীগণ শরীয়তের “নস', কুরআনী আয়াত ও হাদীসে রসূল (সা.)-এর বাহ্যিক অর্থের সাহায্যে আলোচনা করতেন। কালামশান্ত্রে তেমন গভীর ব্যুৎপত্তি না থাকায় এবং যুক্তি ও দর্শনশান্ত্রের সঙ্গে সম্পর্কহীনতার কারণে কোন কোন সময় আলোচনা ও বিতর্কে হাম্বলীদের পাল্লা হান্কা মনে হত। তাদের সম্পর্কে এই ধারণাই প্রতিষ্ঠিত হত, তাঁরা বুদ্ধিবৃত্তিক জ্ঞান সম্পর্কে অজ্ঞ এবং কোন বিষয়ের কেবল বাহ্যিক ও ভাসাভাসা জ্ঞান রাখেন মাত্র। সন্তবত এ ধরনের অনুভূতি ইবনে তায়মিয়া (র)-র মত আত্মমর্যাদাসম্পন্ন ও তীক্ষ অনুভূতির অধিকারী একজন নওজোয়ান “আলিমকে “ইলমে কালামের বিস্তৃত ও গভীর অধ্যয়ন, বুদ্ধিবৃত্তিক জ্ঞান-বিজ্ঞান, দর্শন ও যুক্তিবিদ্যার সঙ্গে সরাসরি অবহিতি লাভ করবার দিকে মনোনিবেশে বাধ্য করেছিল। তিনি জ্ঞানের এসব শাখা সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন করেন এবং এতটা ব্যুৎপত্তি লাভ করেন যে, তিনি স্বয়ং সে সব শাস্ত্রের দুর্বলতা ও সে সবের লেখক ও নেতৃস্থানীয় পত্তিত, এমন কি খ্রীক দার্শনিকদের ত্ুটি-বিচ্যুতি ও ভ্রান্তিসমূহ সম্পর্কেও অবহিত হতে সক্ষম হন। সে সব শান্ত্রের সমালোচনায় এমন সব যুক্তিপূর্ণ ও বিজ্ঞোচিত কিতাব লেখেন যার জওয়াব গোটা দার্শনিক মহল দিতে পারেনি । মোটকথা, ইবনে তায়মিয়া (র) তার যুগে কুরআন ও সুন্নাহর মুখপাত্র হিসাবে ইসলামের সত্যতা ও শ্রেষ্ঠত্‌ প্রমাণ করতে এবং জ্ঞান ও কর্মের ক্ষেত্রে বিরাজিত ভ্রান্তি ও গোমরাহী দূর করবার জন্য এমন বিস্তৃত ও পরিপূর্ণ 'ইল্মী প্রস্তুতি গ্রহণ করেন, সেই উন্নত জ্ঞান-বিজ্ঞানের যুগে ও চিন্তা-চেতনা ও ধর্মীয় নৈরাজোর যমানায় যার প্রয়োজন ছিল। তিনি সে সমস্ত অস্ত্রের ব্যবহার শোখেন /-2110001002-0010

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।