৪২ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) শায়খ-এর সংখ্যা দুশ' ছাড়িয়ে যাবে ।৯ হাদীসের ক্ষেত্রে তার বিশিষ্ট শায়খ ছিলেন ইবনে 'আবদুদ্দাইম আল-মাকদিসী ও তীর শ্রেণীর লোক। মুসনাদে ইমাম আহমদ তিনি কয়েকবার শ্রবণ করেন। ঠিক তেমনি সিহাহ সিত্তা শ্রবণের সুযোগও তিনি কয়েকবার লাভ করেছিলেন ।২ তফসীর ছিল ইবনে তায়মিয়া (র)-র প্রিয় বিষয় এবং এর প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল। তার নিজেরই বর্ণনা, তিনি কুরআনুল করীমের ছোট বড় শতাধিক তফসীর গ্রন্থ অধ্যয়ন করেছেন।৩ তফসীরশান্ত্রের প্রতি তার স্বাভাবিক ও প্রকৃতিগত সম্পর্ক ছিল। কুরআন মজীদের তেলাওয়াত, গভীর চিন্তা ও অনুধাবন ও অত্যধিক অধ্যয়নের ফলে আল্লাহ তা'আলা তার ওপর কুরআনের “ইল্ম-এর খাস ফয়েয নাযিল করেছিলেন । কুরআন ছাড়াও তিনি স্বয়ং এর লেখক ও অবতরণকারীর (আল্লাহ্র) দিকে প্রত্যাবর্তন করতেন এবং আল্লাহ্র নিকট কুরআনের অনুধাবন ও বক্ষ সম্প্রসারণরূপ সম্পদের প্রার্থনা জানাতেন। তার ছাত্রাবস্থা ও কুরআন অনুধাবনের তরীকা (পন্থা) সম্পর্কে তিনি নিজেই বলেছেন $ 4401 055 +5১৯০০৪০ ২০৮০ ৬৯১ ৪৯৯] ২3 ৮.০ ০০৮5 ৪১ ৯০৯৪০ এ সি ০৪১ ৮৮৭০১৯১3091 7202 ১৪1৩ ৮৮ ৬1০৮5 441 ০৭১ ৯1১41 ভঠ পর্নিও ৮০1১ ৮৯৬৯১৩১০৬৪০ -৬১৮১৯৯১ ৩৪ ৮০ ৭১১ কোন কোন সময় একটি আয়াতের জন্য আমি শত শত তফসীর অধ্যয়ন করেছি। অধ্যয়ন করার পর আমি আল্লাহ্র দরবারে দু'আ করতাম যেন এ আয়াতের মর্ম উপলব্ধি করতে পারি, করতে পারি অনুধাবন । আমি মুনাজাত করতাম, “হে আদম ও ইবরাহীমের শিক্ষক! আমাকে তৃমি শেখাও” । আমি নির্জন মসজিদ ও জনমানবহীন এলাকার দিকে চলে যেতাম এবং মাটিতে কপাল ঠেকিয়ে বলতাম, “হে ইব্ন ইবরাহীমের শিক্ষক! আমাকে তৃমি উপলব্ধি করবার ক্ষমতা ও বুঝবার শক্তি দান কর ।”৪ ১. আল-কাওয়াকিবুদুরিয়্যা, পৃষ্ঠা ২: ২. আল-কাওয়াকিবুনুরিয়যা, পৃষ্ঠা ২: ৩. তফসীর সূরা নূর (ইবনে তায়মিয়া), পৃষ্ঠা ১৩৬: ৪. উকৃদুদ্দুররিয়্যা. ১২৬ পৃষ্ঠা : //-2110001002-0010
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।