আমাদের কথা খুলাফায়ে রাশেদীনের পর মুসলিম ইতিহাসের আদর্শবাদী ধারা যথেষ্ট দুর্বল হয়ে পড়লেও পরবর্তী প্রতিটি যুগে এমন কিছু কিছু বিরল ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছে যারা পুনরায় ফিরে যেতে চেয়েছেন ইসলামের মূল আদর্শের দিকে এবং আজীবন সংগ্রাম ও সাধনা করেছেন ইসলামী আদর্শের পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে। তাঁরা কেউ কেউ, যেমন ওমর ইবন 'আবদুল “আযীয রে.), গাযী সালাহ্উদ্দীন রাষ্্ীয় পর্যায়ে এই সাধনা ও সংখামে লিগ হয়েছেন, কেউ কেউ এই সাধনার কারণে তৎকালীন রাষ্ট্রশক্তির কোপদৃষ্টিতে পতিত হয়েছেন, আবার অনেকেই রাষ্ট্রীয় অঙ্গন থেকে দূরে অবস্থান করে ইসলামের আধ্যাত্মিক, নৈতিক, দার্শনিক ও সামাজিক আদর্শকে সমুন্নত রাখার কঠোর সাধনায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। ইসলামের প্রকৃত ইতিহাস যতটা মুসলিম রাজা-বাদশাহ ও শাসকদের ইতিহাস, তার চাইতেও অধিক এই সব সাধক ও সংগ্রামী পুরুষের ইতিহাস । আজকের বিশ্বব্যাপী ইসলামী নব জাগরণের পেছনে এসব অমর সাধকের শত-সহস্র বছরের নিঃস্বার্থ সাধনার অবদানকে অস্বীকার করা আর বাস্তবতাকে অস্বীকার করা একই কথা। দুর্ভাগ্যের বিষয়, ইসলামের ইতিহাসের এই স্বর্ণোজ্বল ধারা আজও আমাদের কাছে প্রায় জানাই রয়ে গেছে। ইসলামী আদর্শের পুনঃপ্রতিষ্ঠাকামী এই বিপ্লবী তাৎপর্যমন্ডিত প্রবাহের চাপাপড়া ইতিহাস পুনরুদ্ধারকল্পে আত্মনিয়োগ করে উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও গবেষক সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) মুসলিম উম্মাহকে 'চিরকৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। উর্দু ভাষায় রচিত তার এ সম্পর্কিত যুগান্তকারী গ্রন্থ 'তারীখ-ই দাওয়াত ও 'আযীমত" ছয় খণ্ডে সমাপ্ত এবং হযরত ওমর ইবন “আবদুল আযীয (র.) থেকে শুরু করে বিপ্রবী অগ্নিপুরুষ সাইয়েদ আহমদ শহীদ বেরেলভী (র.) পর্যন্ত সাধক সংখ্ামীদের আলেখ্য এতে স্থান লাভ করেছে। এই গ্রন্থমালা বাংলায় প্রকাশ করার কর্মসূচী মুহাম্মদ ব্রাদার্স ইতিপূর্বেই গ্রহণ করেছে এবং ইতোমধ্যেই এ সিরিজের ১ম খণ্ডটি সংামী সাধকদের ইতিহাস নামে মুহাম্মদ ব্রাদার্স থেকে প্রকাশিতও হয়েছে। বর্তমান খস্থ উক্ত 'তারীখ-ই-দাওয়াত ও আযীমত' গ্রন্থের দ্বিতীয় খণ্ডের অনুবাদ । বর্তমান খণ্ডে ইসলামী রেনেসীর বিপ্লবী (একই সঙ্গে বিতর্কিতও) পুরুষ শায়খুল ইসলাম হাফিজ তকীয়্যু্দীন ইবনে তায়মিয়া (র.)-র সুবিস্তৃত ঘটনা ও কর্মবহুল জীবনালেখ্য স্থান পেয়েছে। উল্লেখ্য, ইমাম ইবনে তায়মিয়া (র)-র ওপর কয়েকটি বই আড০-21000010,2-০010,
— পৃষ্ঠা ৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।