সংখামী সাধকদের ইতিহাস ৪১ ইবনে তায়মিয়া (র) তার যুগের প্রচলিত সব ধরনের জ্ঞান-বিজ্ঞানেই শিক্ষা লাভ করেছিলেন। আরবী ভাষা ও সাহিত্যের প্রতি তিনি বিশেষ মনোযোগ দেন এবং অভিধান ও ব্যাকরণে তিনি গভীর ব্যুৎপত্তি লাভ করেন। আরবী ব্যাকরণ শান্ত্রের ইমাম সীবাওয়ায়হ-এর গ্রন্থ *আল-কিতাব' (আরবী ব্যাকরণের সর্বাধিক নির্ভরযোগ্য ও জনপ্রিয় গ্রন্থ, এমন কি এতটা জনপ্রিয় যে, কেবল 'আল-কিতাব" বলা হলেও সীবাওয়ায়হ-এর কিতাবই ধরা হয়।) তিনি বিশেষ যর ও মনোযোগের সঙ্গে অধ্যয়ন করেন১ এবং এর দুর্বল স্থান ও ভুল-ত্রুটিগুলো চিহ্নিত করেন। আরবী ভাষা ও সাহিত্যে অভিধান ও ব্যাকরণের মুহাক্কিক ও সমালোচনাসুলভ দৃষ্টি এবং তার নিজের এই সাহিত্যিক ও বৈয়াকরণিক ক্ষমতা ও পাগ্ডিত্য তিনি তার জ্ঞানগত জীবন, গ্রন্থ রচনা ও আলোচনার ক্ষেত্রে কাজে লাগান। গদ্য ও পদ্যের একটি বিরাট অংশের তিনি হেফাজতের ব্যবস্থা করেন। প্রাথমিক ও জাহিলিয়া যুগের আরবের অবস্থা ও ঘটনাসমূহ তিনি বিস্তারিতভাবে দেখেন এবং ইসলামী যুগ ও মুসলিম হুকুমতগুলোর ইতিহাস ব্যাপক ও গভীরভাবে অধ্যয়ন করেন। এই গভীর ও বিস্তৃত অধ্যয়ন তাকে তার পরবর্তীকালের বিচিত্র জ্ঞান চর্চার জীবনে খুবই কাজে এসেছিল। তার সমসাময়িককালে কেউই বিস্তৃত দৃষ্টিভঙ্গি ও ব্যাপকতর অধ্যয়নের ক্ষেত্রে তার মুকাবিলা করতে পারতেন না। জ্ঞান ও পাণ্তিত্যের ক্ষেত্রে তার শ্রেষ্ঠত্ব ও অগ্রাধিকার লাভের এও ছিল এক মস্ত কারণ । অস্তর্দষ্টিসম্পন্ন জ্ঞান-বিজ্ঞান ছাড়াও লেখনী, সুন্দর হস্তাক্ষর, হিসাব ও অংকশান্ত্রের দিকেও তিনি মনোযোগ দেন এবং এসব উপযুক্ত শিক্ষকের তত্বাবধানে শিক্ষা লাভ করেন।২ ধমীয় 'ইলম-এর ক্ষেত্রে ফিক্হ, উসূল-ই ফিক্হ, ফারায়েয, হাদীস ও তফসীরের প্রতি মনোবিবেশ করেন । হাস্থলী ফিক্হ ছিল তার পারিবারিক সম্পদ এবং এক্ষেত্রে স্য়ং তার পিতা ছিলেন স্নেহপরায়ণ উত্তাদ, অভিজ্ঞ “আলিম, সর্বোত্তম পরামর্শদাতা ও পথ-প্রদর্শক। সে যুগে হাদীস লেখা, শ্রবণ ও মুখস্থ করার সাধারণ রেওয়াজ ছিল । ইবনে তায়মিয়া (র) সর্বপ্রথম ইমাম হুমায়দীর কিতাব ৬-৯.| ৩: ২৯৯ কষ্ঠস্থ করেন। অতঃপর সে যুগের প্রখ্যাত উত্তাদ, "উলামায়ে কিরাম ও সিরিয়ার বিদ্বানমণ্লী থেকে হাদীস শ্রবণ করেন এবং লেখেন । ইবনে “আবদুল হাদী বলেন, হাদীসের ক্ষেত্রে ইবনে তায়মিয়ার ১. আল-কাওয়াকিবুদদুরিয়যা: ১. আল-কাওয়াকিবুদদুরিয়যা, পৃষ্ঠা ২: আড-8100001,2-০010,
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।